বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

কোন দলের ফাঁদে পা দেবেন না

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১:১৭ এএম | 111 বার পড়া হয়েছে
কোন দলের ফাঁদে পা দেবেন না

কোন রাজনৈতিক দলের ফাঁদে পা না দিতে আহবান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনাদের নিয়ে অনেক দল নানা ধরনের খেলা করছে। এ বিষয়ে সজাগ থাকবেন।’

তিনি বলেন, রাষ্ট্রের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। বাংলাদেশ রাষ্ট্রটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবার।

আজ শুক্রবার বিকেলে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরের মহাপ্রভুর আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নিজেদের সংখ্যালঘু হিসেবে ভাববেন না। আপনারা নিজেদেরকে দেশের নাগরিক হিসেবে মনে করবেন। মুসলিম ধর্মের মানুষ যেমন বাংলাদেশের মালিক তেমনি আপনারাও দেশের মালিক। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা সমান অধিকার, সমান প্রত্যাশা, সমান দৃঢ়তা ও সমান আত্মবিশ্বাস নিয়ে বসবাস করবেন’।

ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে নিহতদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে আইন উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে। নতুন বাংলাদেশ গঠনে আপনারাও ভুমিকা রাখবেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষই অংশগ্রহণ করেছেন। নতুন বাংলাদেশে ধর্ম পালনের অধিকার সকল ধর্মের মানুষের সমান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুডিশিয়াল বিভাগে হস্তক্ষেপ করেন না। বিচার বিভাগও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারী ও হামলাকারীদের জামিন হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সপ্তাহ খানেকের মধ্যেই ট্রাইব্যুনাল গঠিত হবে। জুলাই-আগষ্টের গণহত্যার তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে অনেক আলামত সংগ্রহ করা হয়েছে। গণহত্যার বিচার শুরু হলে অনেক প্রশ্ন এবং দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে।

সনাতন ধর্মের নেতার সত্য নারায়ন সারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার ফারুক হোসেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, পুজা উদযাপন পরিষদের সদস্য এডভোকেট কল্যাণ সাহা, পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইন্দ্রজিত সাহা, থানা বিএনপির সভাপতি ও পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসিন আরাফাত ইশান।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে চট্টগ্রাম র‍্যাবের ঈদ উপহার বিতরণ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৪৭ পিএম
আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে চট্টগ্রাম র‍্যাবের ঈদ উপহার বিতরণ

প্রতিবছরের মত এবছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আত্মসমর্পণকারী সাবেক জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় তাদের পুনর্বাসন ও বর্তমান জীবনযাপন নিয়ে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় র‌্যাব-৭ এর সদর দপ্তরের এলিট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারী ১২৭ জন সাবেক জলদস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, খুনি ও মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, র‌্যাবের ধারাবাহিক অভিযানের ফলে ২০১৮ ও ২০২০ সালে মোট ৭৭ জন এবং ২০২৪ সালে আরও ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা প্রদান করা হলে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে।
অনুষ্ঠানে র‌্যাব-৭, চট্টগ্রামের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আত্মসমর্পণকারী ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে র‌্যাব সবসময় কাজ করে যাচ্ছে। তাদের জন্য পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে।”
এ সময় আত্মসমর্পণকারী ব্যক্তিরা র‌্যাবের এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং অপরাধমুক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারার জন্য কৃতজ্ঞতা জানান। তারা ভবিষ্যতেও সৎ ও শান্তিপূর্ণ জীবনযাপন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৪৫ পিএম
ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনাতে আসবেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।’

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

দীর্ঘ দেড় যুগ পর তারেক রহমানের এটাই দেশে প্রথম ঈদ উদ্‌যাপন। ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদ্‌যাপন করেছেন। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারকে নিয়ে দেশে ফেরেন। এরপর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

ফিফা-ইউটিউবের ঐতিহাসিক চুক্তি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৪২ পিএম
ফিফা-ইউটিউবের ঐতিহাসিক চুক্তি

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো আড়াই মাসের বেশি সময় বাকি। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ টের পাওয়া যাচ্ছে এখনই। প্রিয় দলের খেলা দেখতে ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। ফিফা তাই ইউটিউবের সঙ্গে ঐতিহাসিক এক চুক্তি করেছে। বিশ্বের তরুণ প্রজন্মের মাঝে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতেই বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এমন উদ্যোগ নিয়েছে।

ফিফা গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউটিউবের সঙ্গে চুক্তির কথা নিশ্চিত করেছে।১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপে ম্যাচগুলোর প্রথম ১০ মিনিট স্বত্বাধিকারীরা সম্প্রচারে উৎসাহিত করতেই এমন নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। ফিফার মতে এটা এক ধরনের ‘টিজার’ হিসেবে কাজ করবে। তাতে করে সামাজিক মাধ্যমে খেলার অংশবিশেষ দেখে তরুণেরা টিভিতে পুরো ম্যাচ দেখতে উৎসাহিত হন। এই চুক্তিকে ফিফা ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ’ হিসেবে উল্লেখ করেছে।

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা
ইউটিউবের সঙ্গে কত টাকায় চুক্তি হয়েছে, তা ফিফা উল্লেখ করেনি। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা বলছে, ‘নিজেদের বিশ্বকাপ আর্কাইভের কিছু অংশ ইউটিউবে শেয়ার করা হবে। এখানে আগের ম্যাচ ও ফুটবল ইতিহাসের অনেক স্মরণীয় মুহূর্ত থাকবে। সম্প্রচারকারীরা তাদের ইউটিউব চ্যানেলে বাছাই করা কয়েকটা ম্যাচ পুরোপুরি সরাসরি সম্প্রচার করতে পারবে। তাতে করে বিশ্বজুড়ে দর্শকদের সম্পৃক্ত করা সম্ভব হবে। বিশ্বকাপের অন্যান্য ম্যাচ কোথায় সম্প্রচার করা হবে, সেটাও জানা যাবে।’ এবারের ফুটবল বিশ্বকাপে ইউটিউবারদের বিশেষ প্রবেশাধিকার দেবে ফিফা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে এবারের ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। মার্কিন মুলুকে শিরোপা ধরে রাখার অভিযানে নামবেন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেজরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন।

তোপের মুখে ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম ফিফা কমালেও উপমহাদেশের বেশির ভাগ মানুষের পক্ষে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে স্টেডিয়ামে বসে খেলা দেখা দুঃসাধ্য। কেউ যেন বিশ্বকাপ উন্মাদনা থেকে বঞ্চিত না হন, ইউটিউবে ম্যাচ দেখানোর মাধ্যমে ফিফা এই ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ করেছে।

 

error: Content is protected !!