সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

মো. শামীম হোসাইন

পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:১৬ পিএম | 26 বার পড়া হয়েছে
পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃন্তিকা প্রমী (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ বন্দর এলাকার মঠবাড়িয়া হাসপাতালের পেছনের সড়কের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃন্তিকা প্রমী উপজেলার শাখারীকাঠি গ্রামের শিক্ষক বিপুল কৃষ্ণ হাওলাদার ও কেয়া দম্পতির মেয়ে। তিনি স্থানীয় কে এম লতিফ ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাবা-মা প্রমীকে বাসায় রেখে তুষখালী ইউনিয়নের একটি অনুষ্ঠানে যান। বিকেলে ফিরে এসে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা প্রমীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে দ্রুত তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজমিরীগঞ্জ  প্রতিনিধি

আজমিরীগঞ্জে টমটম স্ট্যান্ড নিয়ে দুই উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের সংঘর্ষ: গুরুতর আহত ১

আজমিরীগঞ্জ  প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৪:৪৬ পিএম
আজমিরীগঞ্জে টমটম স্ট্যান্ড নিয়ে দুই উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের সংঘর্ষ: গুরুতর আহত ১

আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রাম ও পাশের বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের বাসিন্দাদের মধ্যে টমটম স্ট্যান্ডকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) পাহাড়পুর গ্রামের টমটম চালক দেবু দাস প্রতিদিনের মতো যাত্রী নিয়ে বানিয়াচং যান। সেখান থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের গৌতম দাসের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে।
‎অভিযোগ রয়েছে, আড়িয়ামুগুর গ্রামের পংকজ দাস, প্রণব দাস, অরবিন্দু দাস, উৎপল চন্দ্র দাস ও পিন্টু চন্দ্র দাসসহ কয়েকজন মিলে দেবু দাসকে মারধর করে গুরুতর আহত করেন।
‎খবর পেয়ে পাহাড়পুর গ্রামের জুয়েল দাস, সঞ্জয় তালুকদার, আনন্দ দাস ও মহারত্ন দাস ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
‎এ ঘটনায় আজমিরীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
‎এদিকে, স্থানীয়দের আশঙ্কা—দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
‎ইদের ছুটি থাকায় এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
‎প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

মোঃ আশিক আহমেদ শেখ

জিন্দাণী (রহঃ) ওরশকে কেন্দ্র করে নর্তকী নাচ

মোঃ আশিক আহমেদ শেখ প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৪:১৫ পিএম
জিন্দাণী (রহঃ) ওরশকে কেন্দ্র করে নর্তকী নাচ

নওগাঁ জিন্দাণী (রহঃ) ওরশকে কেন্দ্র করে নর্তকী নাচ, গান-বাজনা ও বিভিন্ন অপসংস্কৃতির বিস্তার ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের কর্মকাণ্ড মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এবং ইসলামের মূল শিক্ষার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।
যেই জিন্দানি (রহঃ) নামকে কেন্দ্র করে এসব আয়োজন করা হচ্ছে, তিনি কখনোই এ ধরনের কার্যক্রমকে সমর্থন করেননি বা শিখিয়ে যাননি। অথচ আজ তার নাম ব্যবহার করে একধরনের বাণিজ্যিক ও অশালীন পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যা ক্রমেই সীমা অতিক্রম করছে।

এ ধরনের কর্মকাণ্ড সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে—ঈমান, আখলাখ, চরিত্র ও সামগ্রিক নৈতিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এর মাধ্যমে কোনো প্রকৃত কল্যাণ অর্জিত হচ্ছে না।

আমি তাড়াশ এলাকার সম্মানিত আলেম-ওলামাদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, তারা যেন এ বিষয়ে সচেতন ভূমিকা গ্রহণ করেন এবং ইসলামবিরোধী এসব কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

 

 

৪৩ বছরের মধ্যে সর্বাধিক দরপতন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৪:১৩ পিএম
৪৩ বছরের মধ্যে সর্বাধিক দরপতন

ইরান যুদ্ধের প্রভাব যেন পড়েছে বৈশ্বিক সোনার বাজারেও। বৈশ্বিক সোনার বাজারে দর আজ সোমবার ৫ শতাংশের বেশি কমে ২০২৬ সালের সবচেয়ে দুর্বল অবস্থানে নেমে এসেছে। প্রায় ৪৩ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সাপ্তাহিক পতনের পর এই ধস দেখা দিল। মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে এবং বিশ্বজুড়ে সুদের হার বাড়তে পারে এমন প্রত্যাশাও জোরালো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় আজ সকাল ৬টা ৩৩ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে (যেসব সোনা তাৎক্ষণিকভাবে বিক্রি করা হবে এবং নিটক ভবিষ্যতেই এর ডেলিভারি দেওয়া হবে) সোনার দাম ৫ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২২৬ দশমিক ১৬ ডলারে দাঁড়ায়, যা ১১ ডিসেম্বরের পর সর্বনিম্ন। টানা নবম দিনের মতো পতন অব্যাহত ছিল আজ।

গত সপ্তাহে এই মূল্যবান ধাতুর দাম ১০ শতাংশের বেশি কমেছে, যা ১৯৮৩ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। ২৯ জানুয়ারি প্রতি আউন্স ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারের রেকর্ড উচ্চতা থেকে সোনা ইতিমধ্যে ২০ শতাংশেরও বেশি নেমে এসেছে। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার ৭ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ২৩১ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ইরান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ানোর পাশাপাশি তেলের দাম ১০০ ডলারের আশপাশে থাকায় সুদের হার কমানোর প্রত্যাশা সরে গিয়ে এখন বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আয়ের সুযোগ না থাকা সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে গেছে।

গতকাল রোববার ইরান জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলার হুমকি বাস্তবায়ন করলে প্রতিশোধ হিসেবে তারা উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ও পানি অবকাঠামোতে আঘাত হানবে।

এর প্রভাবে এশিয়ার শেয়ারবাজারগুলোতেও শেয়ারের দাম পড়ে যায় এবং তেলের দাম প্রতি ব্যারেল ১১০ ডলারের অনেক ওপরে স্থির থাকে। ওয়াটারার আরও বলেন, উচ্চ তারল্যই এখন সোনার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। ঝুঁকি এড়ানোর এই সময়ে শেয়ারবাজারে পতনের কারণে বিনিয়োগকারীরা অন্য সম্পদের মার্জিন কল মেটাতে সোনার অংশ বিক্রি করে দিচ্ছেন।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় অপরিশোধিত তেলের দাম উঁচু অবস্থায় রয়েছে। এতে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ছে এবং মূল্যস্ফীতির আশঙ্কা জোরদার হচ্ছে। সাধারণত মূল্যস্ফীতি বাড়লে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ে, কিন্তু উচ্চ সুদের হার সুদবিহীন এই সম্পদের চাহিদা কমিয়ে দেয়।

ফিচ সলিউশন্সের একটি ইউনিট বিএমআই বলেছে, নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগ থেকে সরে গিয়ে বৃহত্তর অর্থনৈতিক প্রবণতাভিত্তিক অবস্থান নেওয়ার ঝোঁক বাড়লে সোনার দর আরও নিচে নামার ঝুঁকি তৈরি হতে পারে। শক্তিশালী মার্কিন ডলার এবং ফেডারেল রিজার্ভের সুদ কমানোর সম্ভাবনা কমে যাওয়াই এখন বাজারের প্রধান বিবেচ্য বিষয়।

সিএমইর ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন বাজার প্রত্যাশা বেড়েছে। ২০২৬ সালের শেষে সুদ কমানোর চেয়ে বাড়ার সম্ভাবনাই এখন বেশি দেখা যাচ্ছে।

অন্যান্য মূল্যবান ধাতুর দামও তীব্রভাবে কমেছে। স্পট রুপা ৮ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ৭৬ ডলারে নেমেছে। প্লাটিনাম ৯ শতাংশ কমে ১ হাজার ৭৪৯ দশমিক ৩১ ডলার এবং প্যালাডিয়াম ৫ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৩০ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

error: Content is protected !!