সোমবার, ২৩ মার্চ ২০২৬

আজমিরীগঞ্জে টমটম স্ট্যান্ড নিয়ে দুই উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামের সংঘর্ষ: গুরুতর আহত ১

আজমিরীগঞ্জ  প্রতিনিধি

আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রাম ও পাশের বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের বাসিন্দাদের মধ্যে টমটম স্ট্যান্ডকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) পাহাড়পুর গ্রামের টমটম চালক দেবু দাস প্রতিদিনের মতো যাত্রী নিয়ে বানিয়াচং যান। সেখান থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের গৌতম দাসের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে।
‎অভিযোগ রয়েছে, আড়িয়ামুগুর গ্রামের পংকজ দাস, প্রণব দাস, অরবিন্দু দাস, উৎপল চন্দ্র দাস ও পিন্টু চন্দ্র দাসসহ কয়েকজন মিলে দেবু দাসকে মারধর করে গুরুতর আহত করেন।
‎খবর পেয়ে পাহাড়পুর গ্রামের জুয়েল দাস, সঞ্জয় তালুকদার, আনন্দ দাস ও মহারত্ন দাস ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
‎এ ঘটনায় আজমিরীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
‎এদিকে, স্থানীয়দের আশঙ্কা—দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
‎ইদের ছুটি থাকায় এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
‎প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন