শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম | 55 বার পড়া হয়েছে
আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা অজুহাতে পবিত্র আল-আকসা মসজিদ কমপ্লেক্স বন্ধ করে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এরই মধ্যে আজ শুক্রবার (২০ মার্চ) রমজানের শেষ দিনে এবং পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে আল-আকসায় নামাজ পড়তে আসা ফিলিস্তিনিদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালের পর এই প্রথম রমজান মাস শেষে পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। ফলে আজ সকালে শত শত মুসল্লি মসজিদের বাইরে নামাজ পড়তে বাধ্য হন। কারণ, ইসরায়েলি পুলিশ মসজিদের প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে রেখেছিল।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে তথাকথিত ‘নিরাপত্তা শঙ্কার’ দোহাই দিয়ে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল যুদ্ধের অজুহাতে আল-আকসা কমপ্লেক্স তথা আল-হারাম আল-শরিফের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। আল-কুদস ইউনিভার্সিটির মিডিয়া ইউনিটের পরিচালক খলিল আসালি এই পরিস্থিতিকে ফিলিস্তিনিদের জন্য ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।

সাধারণত ঈদের আগে আল-আকসা মসজিদ ও জেরুজালেমের পুরোনো শহরের আশপাশের অলিগলি থাকে লোকে লোকারণ্য। তবে আজ সেখানে ছিল ভুতুড়ে নিস্তব্ধতা। ফার্মেসি ও জরুরি খাদ্যের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য করেছে ইসরায়েলি পুলিশ। পরবর্তী সময় আল-আকসার খতিব ও সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরিমা সাবরি মুসল্লিদের মসজিদের নিকটতম স্থানে (বাইরে) ঈদের নামাজ আদায়ের আহ্বান জানান।

আরব লিগ এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। ওআইসি, আরব লিগ এবং আফ্রিকান ইউনিয়ন কমিশন এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ড ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থার গুরুতর লঙ্ঘন এবং বিশ্ব মুসলিমের অনুভূতির ওপর চরম উসকানি। এর ফলে সৃষ্ট যেকোনো সহিংসতার দায়ভার দখলদার রাষ্ট্র ইসরায়েলকেই নিতে হবে।’

এদিকে গাজায় মানবিক সংকট আরও ঘনীভূত হয়েছে। অনবরত ইসরায়েলি বোমাবর্ষণ আর ধ্বংসস্তূপের মাঝেই লাখো মানুষ রমজান শেষ করে ঈদের প্রস্তুতি নিচ্ছেন। দেইর আল-বালাহতে আশ্রয় নেওয়া সিদ্দিকা ওমর (৩২) জানান, কারও ঘর নেই, কারও পরিবার নেই, তাঁর স্বামীও সীমান্ত বন্ধ থাকায় ফিরতে পারছেন না—ফলে ঈদের আনন্দ এখানে অপূর্ণ।

খান ইউনিসের আলা আল-ফাররা (৪৯) বলেন, ‘আকস্মিক বিমান হামলার ভয়ে আমাদের চলাচল সীমিত, তাই এবারের ঈদ আগের চেয়ে আলাদা কিছু নয়।’

গাজা সিটির খলুদ বাবা (৪২) জানান, যুদ্ধবিরতির কথা থাকলেও গত সপ্তাহেও তাদের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল, ফলে ইফতারের সময় মানুষ সবকিছু ফেলে পালাতে বাধ্য হয়। আজ অনেক মা তাঁদের হারানো সন্তানদের কথা মনে করে নিভৃতে চোখের জল ফেলছেন, যাঁদের কাছে ঈদ এখন কেবলই এক স্মৃতি। তবে এত শোকের মাঝেও কিছু ঐতিহ্য টিকে আছে। ত্রাণ শিবিরের অস্থায়ী চুলায় ‘কায়েক’ ও ‘মামুল’ পেস্ট্রির সুগন্ধ পাওয়া যাচ্ছে।

 

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

কোরআন ও হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:৩৫ পিএম
কোরআন ও হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।

সৌদ্দারা দলিল নয় সৌদ্দাদের তালে তালে পরের দিন ঈদ করতে হবে এটা ঈমানের বিপরীত ধারণা, কোরআন শরিফ হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু করতে হবে চাঁদ দেখে রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।
সৌদি আরব কুফরী নাম প্রাণাধিক প্রিয়নবীর দেয়া নাম আল আরব, জেনে-বুঝে আল আরবকে নাফাকী সৌদি আরব বললে কাফের হওয়ার জন্য এতবেশী যথেষ্ট এবং তা বলার অপেক্ষা রাখেনা।

– আল্লামা ইমাম হায়াত

বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম
বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

ঈদের দিন সকালে দুধ সেমাই না হলে চলে? এই ঈদে দুধ সেমাই রাঁধুন ভিন্ন উপায়ে। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফেরোজা খানম মুক্তা।

উপকরণ

দুধ ২ লিটার, চিনি দেড় কাপ, জর্দা সেমাই ১ কাপ, এলাচি ও দারুচিনি ৩ থেকে ৪টি করে, জাফরানের কেশর ২টি, কাঠবাদামকুচি ৪ টেবিল চামচ, খেজুর ৪টি, পেস্তাবাদাম ২ টেবিল চামচ, কাজুবাদাম ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি

হাঁড়িতে দুধ ফুটে উঠলে চিনি দিন। পরে এলাচি ও দারুচিনি দিয়ে আরও ৫ মিনিট নাড়ুন। কড়াইয়ে সেমাই ভেজে তুলে নিন। গরম দুধে সেমাই দিয়ে নেড়ে রান্না করুন ঘন হওয়ার আগপর্যন্ত। তারপর ঘি, বাদাম, জাফরান দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। এবার সার্ভিং ডিশে রেখে খেজুর, বাদাম ও জাফরান ছড়িয়ে নরমাল ফ্রিজে রাখুন। তারপর সুবিধামতো পরিবেশন করুন বাদাম ও খেজুরে ভরা দুধ সেমাই।

 

চিকেন তন্দুরি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫০ পিএম
চিকেন তন্দুরি

এবার যাঁরা ঈদে প্রথমবারের মতো চিকেন তন্দুরি তৈরি করার কথা ভাবছেন, তাঁরা নিশ্চয় সহজ কোনো রেসিপি খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের জন্য রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা এই রেসিপি পাঠিয়েছেন। একনজরে দেখে নিতে পারেন।

উপকরণ

মুরগি ১টি, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, টক দই পৌনে এক কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, গরমমসলা ১ চা-চামচ, ফুড কালার সামান্য, তন্দুরি মসলা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ।

প্রণালি

সয়াবিন তেল ও টমেটো সস ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে কয়েক ঘণ্টা রেখে দিন। পরে ফ্রাইপ্যানে সয়াবিন তেল গরম হলে ঢাকনাসহ এপিঠ-ওপিঠ করে কম তাপে ভেজে নিন। চিকেন উঠিয়ে তেলের মধ্যে টমেটো সস দিয়ে হালকা ভেজে চিকেন দিয়ে নেড়ে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন।

error: Content is protected !!