মোঃ সবুজ খান
আমি সর্বসাধারণের পাশে থাকতে চাই: সাঈদ
টাংগাইল জেলার মির্জাপুর উপজেলাবাসীক পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে ঘোষণা দিয়েছেন জনাব মোঃ শরীফুজ্জামান খান সাঈদ দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেকে একজন সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবার তিনি মির্জাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার নিয়ে।
শৈশব থেকেই বি এন পির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির বুকে ধারণ করে , মরহুমা বেগম খালেদা জিয়ার,বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও বি এন পির পরিবারের সদস্য হিসেবে একজন ক্ষুদ্র কর্মী, এবং তিনি একজন কর্মি বান্ধব মানুষ সততা, পরিশ্রম ও দায়িত্ববোধের জন্য এলাকায় সুপরিচিত।
রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব
নির্বাচনী অঙ্গীকারে রয়েছে
শিক্ষার মানোন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা
যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন
দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক উপজেলা প্রশাসন
অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ সড়ক সংস্কার
অসহায় ও দুস্থ মানুষের পাশে কার্যকর সহায়তা
কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহায়ক উদ্যোগ
তিনি বলেন
একটি উন্নত, মানবিক ও সুশাসিত মির্জাপুর আমাদের অঙ্গীকার।
জনাব মোঃ সাঈদ আরো জনগণের আস্থা ও সহযোগিতাই একটি সফল ও টেকসই উন্নয়নের মূলভিত্তি। তিনি মির্জাপুর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, আন্তরিকতা ও সমর্থন কামনা করেন।














