শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মোঃ আব্দুল কাদের, সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) তাড়াশ কলেজ, তাড়াশ, সিরাজগঞ্জ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সর্বসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৪৫ পিএম | 45 বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সর্বসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬৪ সিরাজগঞ্জ-৩ (তাড়াশ–রায়গঞ্জ–সলঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য, সাদামাটা মনের মানুষ, অত্যন্ত সজ্জন, জনবান্ধব ও রাজপথের পরীক্ষিত সৈনিক, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব জনাব ভিপি আইনুল হক এমপি মহোদয় তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা উপজেলার সর্বস্তরের নেতাকর্মী এবং সর্বসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা বহন করে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। এই পবিত্র দিনে ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়, যা আমাদের সমাজে মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করে।
তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, ঈদের এই মহিমান্বিত শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ন্যায়, সততা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি তিনি তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
পরিশেষে তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ঈদ মুবারক!” “ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অফুরন্ত সুখ, শান্তি ও কল্যাণ।”

‎রবি ডাকুয়া, বাগেরহাট

‎মোংলায় একই পরিবারের ৯ জনকে পাশাপাশি দাফন করা হলো

‎রবি ডাকুয়া, বাগেরহাট প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৪৭ পিএম
‎মোংলায় একই পরিবারের ৯ জনকে পাশাপাশি দাফন করা হলো

বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা রাজ্জাকসহ তার পরিবারের নয় জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ।

‎এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ বাগেরহাট জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

‎জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও। পরে বিকাল সোয়া ৩টায় পৌর কবরস্থানে শুরু হয় দাফন প্রক্রিয়া। প্রথমে দাফন দেওয়া হয় পরিবারপ্রধান আবদুর রাজ্জাককে। পর্যায়ক্রমে বাকিদের দাফন সম্পন্ন করা হয়।

‎জানাজায় অংশ নেওয়া মোংলার বাজার মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবদুল হালিম বলেন, ‘মোংলার ইতিহাসে একসঙ্গে নয় জনের জানাজা আর কখনও হয়নি। খুবই মর্মান্তিক এবং দুঃখজনক! আল্লাহ তাদের সবাইকে জান্নাত দান করুন এবং এমন দুর্ঘটনা আর কোনও পরিবারে যেন না আসে– সেই দোয়া করি।’

‎এদিকে, সকালে খুলনার কয়রায় কনের বাড়িতে চার জন এবং বাগেরহাটের রামপালে মাইক্রোবাস চালকের দাফন সম্পন্ন হয়।

‎বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরপক্ষ মাইক্রোবাসে করে নববধূকে নিয়ে মোংলার উদ্দেশে রওনা হয়। বিকাল ৪টার দিকে রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে মাইক্রোবাসটির সঙ্গে নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আরোহী বর-কনেসহ ১৪ জন নিহত হয়েছেন।

সর্বশান্ত কৃষক

সাঁথিয়ায় আগুণে পুড়ে কৃষকের গরু-ছাগল ও বসত ঘর ভস্মিভূত

এম. এ হাই, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৪৩ পিএম
সাঁথিয়ায় আগুণে পুড়ে কৃষকের গরু-ছাগল ও বসত ঘর ভস্মিভূত

পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে কৃষক মোতালেব হোসেনের ৩টি ঘর, আসবাবপত্র, ৫টি গরু ও ৩টি ছাগল পুড়ে ভস্মিভূত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলা আর-আতাইকুলা ইউনিয়নের পদ্মবিলা গ্রামে-এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কৃষকের প্রায় ১০/১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ই মার্চ ) রাত আনুমানিক ৮ টার দিকে কৃষক মোতালেব হোসেন এর রান্না ঘর থেকে আগুণের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুণের লেলিহান শিখা তার বসতঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে আগুণ নিভানোর প্রাণপণ চেষ্টা করে। ততক্ষনে কৃষক মোতালেবের ৩টি ঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র, ৫টি গরু ও ৩টি পুড়ে ভস্মিভূত হয়।

প্রতিবেশী সেলিম হোসেন জানান, কৃষক মোতালেবের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা আগুণ নিভানোর চেষ্টা করে ততক্ষনে আগুণে সব পুড়ে শেষ হয়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক মোতালেব জানান, আগুণে আমার ঘর ও গরু-ছাগল পুড়ে প্রায় ১০/১২লক্ষ টাকার ক্ষতি হওয়ায় আমি এখন সর্বশান্ত। বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

সাঁথিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বাসুদেব নাথ জানান, আগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে খবর আসে আগুণ নিভানো হয়েছে, এ খবর পেয়ে আমরা স্টেশনে ফিরে আসি।

এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। ক্ষতিগ্রস্থ পরিবার সহযোগিতার আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:৩৯ পিএম
চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে নগরবাসী। ট্রেনের অগ্রিম টিকিটধারীদের ঈদযাত্রা শুরু হয়েছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। প্রথম দিন থেকেই স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড় ও উৎসবমুখর পরিবেশ।

এদিকে ঈদ শেষে ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। আজ বিক্রি করা হচ্ছে আগামী ২৩ মার্চের ফিরতি যাত্রার টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
ঈদযাত্রাকে কেন্দ্র করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিন স্তরের টিকিট চেকিং শেষে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন।
আজ শুক্রবার ভোর ৪টা ২০ মিনিট থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিটধারী যাত্রীদের ট্রেন চলাচল শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড়। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিও চোখে পড়ে।
সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ সাইমন ইসলাম বলেন, “পরীক্ষা শেষ হয়েছে। ক্লাস শুরু হবে ঈদের পর। তাই একটু আগেই বাড়ি চলে যাচ্ছি, যাতে ঈদের পর দ্রুত ফিরতে পারি।”
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানান, এবারের ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনে প্রতিদিন ৮ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।
জানা গেছে, ভোর ৪টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে পর্যটন এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মাধ্যমে ঈদযাত্রা শুরু হয়। পরে সকাল ৫টা ৪০ মিনিটে সৈকত এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৬টা ও ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস ও সুবর্ণ এক্সপ্রেস। সকাল ৭টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যায়। সকাল ৯টা ১৫ মিনিটে ময়মনসিংহের উদ্দেশ্যে বিজয় এক্সপ্রেস এবং সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী এক্সপ্রেস ছেড়ে যায়। এছাড়া ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বাংলাদেশ রেলওয়ে গত ৩ মার্চ থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করে, যা চলে ৯ মার্চ পর্যন্ত। এর ধারাবাহিকতায় ৩ মার্চ বিক্রি করা হয় ১৩ মার্চের যাত্রার টিকিট এবং সর্বশেষ ৯ মার্চ বিক্রি করা হয় ১৯ মার্চের যাত্রার অগ্রিম টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম বিক্রি করা কোনো টিকিট ফেরতযোগ্য নয়।

error: Content is protected !!