বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা

জনগণের সমর্থন চাইলেন প্রবাসী মানবিক সংগঠনের পরিচালক হাজী মো: সেলিম রানা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:০৬ পিএম | 50 বার পড়া হয়েছে
জনগণের সমর্থন চাইলেন প্রবাসী মানবিক সংগঠনের পরিচালক হাজী মো: সেলিম রানা

কুমিল্লার দেবিদ্বার উপজেলা এর এলাহাবাদ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও মানবিক সংগঠনের পরিচালক হাজী মো: সেলিম রানা। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী ইচ্ছার কথা জানিয়েছেন।

জানা গেছে, তার দেশের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয়ভাবে বেড়ে ওঠা এই প্রবাসী ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তিনি “সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটন”-এর পরিচালক হিসেবে প্রবাসে থেকেও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সহায়তা প্রদান এবং মানবিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি প্রবাস ও দেশের মানুষের মধ্যে ইতিবাচক পরিচিতি অর্জন করেছেন।
এক লিখিত বার্তায় তিনি জানান, তিনি একটি সাধারণ ও গরীব পরিবারের সন্তান। জীবনের সংগ্রাম, অভাব-অনটন এবং প্রবাস জীবনের কঠিন বাস্তবতা তাকে মানুষের কষ্ট, চাহিদা ও প্রত্যাশা গভীরভাবে উপলব্ধি করতে শিখিয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান এবং এলাহাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন ও মানবিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।
তিনি আরও বলেন, জনগণের সম্মতি ও সমর্থন পেলে তিনি দেশে ফিরে সরাসরি ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াবেন এবং একটি উন্নয়নমুখী, সুশৃঙ্খল ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।
তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, দেশের রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ এখন বাস্তবতা। তিনি বলেন, একজন সাধারণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষও জনগণের ভালোবাসা ও আস্থায় নেতৃত্বে আসতে পারে—যেমনটি দেখা গেছে হাসনাত আবদুল্লাহ এর ক্ষেত্রে। এই অনুপ্রেরণা থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সাহস ও আত্মবিশ্বাস পেয়েছেন।
তিনি ইউনিয়নের সকল ওয়ার্ডের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য নির্বাচন করতে চাই। জনতাই আমার শক্তি, জনতাই আমার মুক্তি। আপনারা দোয়া ও সমর্থন দিলে আমি আপনাদের জন্য জীবন উৎসর্গ করেও কাজ করবো।”
স্থানীয়দের মতে, তার প্রার্থী হওয়ার ঘোষণার পর ইউনিয়নে নতুন করে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। অনেকে তার মানবিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে দেখছেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ স্তর হিসেবে বিবেচিত হয়। নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা গ্রামীণ উন্নয়ন, জনসেবা ও স্থানীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শেষে তিনি দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়ে বলেন,
“আমি একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

তাছলিমা আক্তার মুক্তা

ফুলকে ভালোবাসো

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৫৯ পিএম
ফুলকে ভালোবাসো

ফুলের মতো সুন্দর হয়ে
ফোটলে গাছে গাছে ,
কত্ত পাখি আসতো কাছে
আমায় ভালোবাসে ।

মানুষ গুলোও বাসতো ভালো
আসতো আমার কাছে ,
নানা রঙের সুভাষ ছড়িয়ে
থাকতাম তাদের পাশে ।

পাখির সাথে করতাম খেলা
হাওয়ার তালে তালে ,
ভালোবেসে ছোট্ট শিশুকে
চুমু দিতাম গালে ।

কলি হয়ে ফোটাতাম আমি
সোনালী রোদ্দুরে
ভীষণ খুশি থাকতাম মোরা
এই পৃথিবী জুড়ে ।

ছিরো না কেউ ফুল কখনো
ফুলের বাগান থেকে ,
সারাজীবন ফুলরা তোমাদের
সুভাষ যাবে মেখে ।

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী

গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৭ পিএম
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এক অসহায় শারীরিক প্রতিবন্ধী বিধবা নারীর বসতভিটা দখলের চেষ্টা ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসা. সাবেরা খাতুন তার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু রক্ষা এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন ও পৌরসভার দ্বারে দ্বারে ঘুরলেও দীর্ঘদিন ধরে কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানা গেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, মাদারপুর গ্রামের মৃত আলতাব হোসেনের মেয়ে মোসা. সাবেরা খাতুন তার বাবা-মায়ের রেখে যাওয়া রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। নিঃসন্তান ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে প্রতিবেশী প্রভাবশালী মো. শাজাহান আলী ও তার চার ছেলে এসরাইল, ইউসুফ, খালেক ও মোসাহাক ওই জায়গাটি লিখে দেওয়ার জন্য তাকে দীর্ঘকাল ধরে চাপ দিয়ে আসছে।
​জায়গা দিতে অস্বীকার করায় বিবাদীপক্ষ তার ওপর অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাবেরা খাতুন জানান ​তার বাড়ির সামনে মলমূত্র ও গোবর ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে।
​ড্রেন বন্ধ করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে।
​গত ২২ সেপ্টেম্বর রাতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
​সরকারি টিউবওয়েল দখল ও জনভোগান্তি
​স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শাজাহান আলী ও তার ছেলেরা সরকারিভাবে প্রাপ্ত একটি টিউবওয়েল নিজেদের দখলে নিয়ে ঘিরে রেখেছে। ফলে ওই এলাকার সাধারণ মানুষ খাবার পানি সংগ্রহ করতে পারছেন না। পানি নিতে গেলে স্থানীয়দের সাথেও দুর্ব্যবহার ও হয়রানি করা হয় বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসী।

​প্রশাসনের নীরবতায় ক্ষোভ
​ভুক্তভোগী সাবেরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার কেউ নেই। তারা আমার বাড়িতে তালা মেরে আমাকে বের করে দিতে চায়। আমি থানা ও পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছি অনেক আগে, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমি এখন প্রাণভয়ে দিন কাটাচ্ছি।
​এলাকাবাসীর মতে, একজন সহায়-সম্বলহীন নারীর ওপর এমন আচরণ চরম অমানবিক। দীর্ঘদিন অভিযোগ পড়ে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​বর্তমানে সাবেরা খাতুন চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি তার বসতভিটা রক্ষা এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

এই বিষয়ে অভিযোগ প্রসঙ্গে ইউসুফ আলীর সঙ্গে ফোনে তার কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন ।
অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে প্রশ্নের জবাবে
তিনি সাংবাদিককে বলেন কি ভুলভাল বকছেন, এবং সাংবাদিককে বলে নিউজ করলে দেখে নেব ‌এমন হুমকি প্রদান করে।

হাজী সেলিম

আমি মানুষ, আমি প্রাণ

হাজী সেলিম প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
আমি মানুষ, আমি প্রাণ

আমি গরীব হতে পারি, অমানুষ নই,
আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু ভীত নই।
আমি হাসাতে পারি, কাঁদাতে নয়,
আমি দূরে থাকি, তবু ভুলি নই।
আমি লিখি সত্যের কাহিনী সবার তরে,
আমি বলি কথা ন্যায়ের সবার তরে।
আমি বাঁচতে চাই কাজের তরে,
আমি মাটির সন্তান, মানবতার তরে।
আমি শত্রুকে দেই ন্যায়ের সাজ,
বন্ধুকে করি আমি অন্তরের পাশে নিজস্ব রাজ।
মিথ্যা, গুজব, অপবাদে আমি প্রতিবাদ,
গোপনে করি অনুসন্ধান, সত্যের খোঁজে সদা প্রবাদ।
আমি কাছে, দূরে, সবজায়গায় বিরাজমান,
সত্যের পথে গাইয়া বেড়াই গুণগান।
কৃষকের ছেলে, রাখালের সন্তান,
গরীবের বন্ধু, দুঃস্থের প্রিয় প্রাণ।
আমি অগ্নিঝরা মত চলি,
সত্য, ন্যায়, মুক্তির বার্তা বয়ে চলি।
আমি সবকিছু নিয়ে কথা বলি,
অপরাধী, অসত্য, অবিচারের বিরুদ্ধে রুখে দিই।
আমি অপরাধীর চেনা,
আমি ঋণী তুমি হিনা।
আমিও ভালোবাসি আজো তোমায়,
ও আমার প্রিয় মাতৃভূমি, ও আমার জন্মভূমি।
আমি দেশের নাগরিক, জাতির গান,
আমি সত্যের যোদ্ধা, ন্যায়ের প্রতীক, মহান।
আমার প্রাণ, আমার ভালোবাসা,
সকল মানুষের, সকল জীবের, মহান মাতৃভূমির তরে।

error: Content is protected !!