শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩২

ভোটের হার জানতে সব আসনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ এএম | 18 বার পড়া হয়েছে
ভোটের হার জানতে সব আসনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা জানতে সবগুলো আসনের ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০ টার পরে নির্বাচন কমিশন সচিবালয়ে আসনের কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা শুরু পরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ফল ঘোষণা চালিয়ে যাওয়ার ২০ মিনিট পরে উপস্থিত সাংবাদিকেরা ভোট পড়ার হার জানতে চান ইসি সচিবের কাছে। জবাবে আখতার আহমেদ বলেন, ‘আপনারা এত অধৈর্য হলে আমি এটা বন্ধ করে দিয়ে ওইটার দিকে যাই।’

পরে তিনি নিজেই জিজ্ঞাসা করেন, ‘আপনারা (সাংবাদিকেরা) কোনটা চাচ্ছেন?’

পরে সাংবাদিকদের একই প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘কত শতাংশ ভোট পাওয়া গেছে, এটা বলা হবে ২৯৯টা আসনের ভোট কাউন্ট করার পরে। কাজেই ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধৈর্য ধরে অপেক্ষা করেন অনুগ্রহ করে।’

এরপর তিনি আবারও আসনভিত্তিক ‘আংশিক ফল’ ঘোষণা চালিয়ে যান।

ফলাফল ঘোষণার শুরুতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছিলেন, গণভোট ও পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত থাকায় ফলাফল চূড়ান্ত করতে সময় লাগছে। তবে এতে কোনো ‘কারসাজি’ বা ‘অনিয়মের সুযোগ’নেই। তাঁর কাছেও সাংবাদিকেরা ভোটের হার জানতে চাইলে তিনি বলেন, ‘ইসি সচিব বলবেন’। এরপর বক্তব্য শেষ করেন সিইসি।

এবারের নির্বাচনে ২৯৯টি আসনের মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ইসির পক্ষ থেকে দুই দফা ভোট পড়ার হার ব্রিফ করেন সচিব আখতার হোসেন। তবে দুইবারই সব কেন্দ্রের ভোট পড়ার হার জানাতে পারেননি তারা। বিকেল চারটার পরে ৩৬ হাজার ৩১ কেন্দ্রের ভোট গ্রহণের হার নিয়ে কথা বলেন ইসি সচিব। তিনি জানান দুপুর দুই টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। এর আগে দুপুর একটার পরে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রের ভোট গ্রহণের হার জানান ইসি সচিব।

 

সমাজসেবায় তার অবদানের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত

রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব

Taslima Akter প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ এএম
রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব

উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার সম্পাদক রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব।

তিনি ন্যাশনাল রিপোর্টারস ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজিবুল করিম রোমিও সাংবাদিকতায় তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং গভীর মানবিক মূল্যবোধের জন্য পরিচিত। তিনি তরুণ সাংবাদিকদের কাছে একজন মেন্টর এবং প্রবীণদের কাছে সম্মানের পাত্র।

রাজিবুল করিম রোমিও উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা এবং ক্যাপশন নিউজ ও ভিডিও এডিটর।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্মে এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।

তিনি সাংবাদিকতা ও সমাজসেবায় তার অবদানের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেয়ে গেছে বিএনপি

বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৩ এএম
বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে

সরকার গঠনের জন্য সরাসরি ভোটে নির্বাচিত ৩০০টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজন হয়। সে অনুযায়ী, এককভাবে সরকার গঠন করতে ন্যূনতম ১৫১টি (৩০০ আসনের মধ্যে অর্ধেক +১) সাধারণ আসনে জয়লাভ করতে হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাত ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে।

জাতীয় সংসদে মোট আসনের মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত হয় ৩০০টি সাধারণ আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন। এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।

সরাসরি জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

যদি কোনো দল এককভাবে ১৫১টি আসন না পায়, তবে জোট সরকার গঠনের মাধ্যমে সরকার গঠন করা যেতে পারে।

বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ এএম
বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

বিজয় নিয়ে কোন মিছিল, সভা-সমাবেশ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর পরিবর্তে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাযের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।