বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে র‍্যাব-১৩’র বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

Tanin Afrin
Tanin Afrin - DISTRICT CORRESPONDENT, GAIBANDHA প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১১ পিএম | 24 বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে র‍্যাব-১৩’র বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে রংপুর বিভাগে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩। এ লক্ষ্যে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার সকাল সাড়ে ১১টায় এক বিশেষ মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়।

‎ব্রিফিংয়ে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব বিভিন্ন ধরনের অপরাধ দমন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি সক্রিয় ভূমিকা পালন করে থাকে।

‎রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে র‍্যাব-১৩’র দায়িত্বাধীন ৩২টি আসনে মোট ৪ হাজার ৬২০টি ভোটকেন্দ্র রয়েছে। এসব এলাকায় ঝুঁকি পর্যালোচনা করে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন উপলক্ষে র‍্যাব-১৩ এর আওতাধীন জেলাগুলোতে ৬৪টি টহল দল, একাধিক মোবাইল ও স্ট্রাইকিং টিম, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম তদারকি করবেন।

‎র‍্যাব-১৩ এর অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা নজরদারিতে রাখা হবে। প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। আধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।

‎এ সময় ব্রিফিংয়ে বক্তব্য রাখেন তারিকুল ইসলাম, কোম্পানি কমান্ডার, র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প। তিনি বলেন, ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র‍্যাব-১৩ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

‎মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে কাজ করবে বলেও জানানো হয়।

র‍্যাব-১৩ জানিয়েছে, জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে বাহিনীর প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ।

মো. আরফান আলী

গণভোট প্রতীক না থাকায় নিরক্ষর ব্যক্তিগণ ভোট প্রদানে অস্বীকৃতি

মো. আরফান আলী, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম
গণভোট প্রতীক না থাকায় নিরক্ষর ব্যক্তিগণ ভোট প্রদানে অস্বীকৃতি

অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬, ১২ ফেব্রুয়ারী সর্বকালের সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি অন্তবর্তীকালীন সরকারও বাংলাদেশ নির্বাচন কমিশন। জনগণের ভোটের মাধ্যমে সংসদ নির্বাচিত জনপ্রতিনিধি নোতুন আইন প্রণয়ন ও পূরাতন আইন সংস্কার বা সংস্করণ করা হয়। সেই সাথে রাষ্ট্রের অবকাঠামো উন্নয়ন করা হয়।
প্রতীক হলো নামের সংক্ষিপ্ত রুপ। প্রতীক মাধ্যমে একটি দলের বা স্বতন্ত্র ব্যক্তিরগণের জনগণ ভোট প্রদান করে থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ এক সাথে হওয়ায় নিরক্ষর ব্যক্তি খুবই বিপাকে। তারা বুঝে উঠতে পারছে না। গণভোট কোন প্রতীক কে ভোট প্রদান করবে। গণভোট হ্যাঁ/না ব্যবস্থা থাকলেও কোন প্রতীক থাকছে না। তাই এই গণভোটে নিরক্ষর ব্যক্তি ভোট দিতে সক্ষম নয়। দুটি ব্যালট পেপার একজন ভোটারের মাঝে ফেরৎ যোগ্য সরবরাহ করা হবে। একটিতে জাতীয় সংসদ নির্বাচন জন্য প্রতীক বরাদ্দ আছে। গণভোটের জন্য কোন প্রতীক বরাদ্দ নাই। প্রতিটি ভোটকেন্দ্রে সমানুপাতিক হারে ভোট কাষ্ট হবার কথা থাকলেও তা গণভোট প্রাপ্ত ফল কম দেখাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশ নাগরিক বিদেশে অবস্থানকারী ও সরকারী চাকরী জীবি পোস্টটাল ব্যলট পেপার ভোট প্রদান করে সক্ষম হয়েছে।
সরকারের উচিৎ গণভোট জন্য রাষ্ট্রীয় জাতীয় প্রতীক ব্যলট পেপার সংযোজন করা। বাংলাদেশে প্রথম ৩০ মে ১৯৭৭ সালে গণভোট প্রথা চালু করা হয়েছিল। ২০২৬ সালে চতূর্থ গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সুইজারল্যান্ড প্রথম গণভোট আত্মপ্রকাশ পায়।

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার

ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম
ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারী) সকালে ঈশ্বরদী সরকারি সাড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে দায়িত্ব প্রাপ্ত পুলিশ ও আনাসদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় সম্পর্কে ব্রিফিং প্রদান করেন, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

উক্ত ব্রিফিং প্যারোডে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মোমিনুজ্জামান, আনসার ও ভিডিপি অফিসার আজিজুর রহমান।

ব্রিফিং কালে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার পুলিশ ও আনসারদের উদ্দেশ্য করে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আপনাদের অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

তিনি সুষ্ঠু সুন্দর ও নিষ্ঠার সাথে দায়দায়িত্ব পালন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

মোঃ আজগার আলী, খুলনা ব্যুরো প্রধান

সাতক্ষীরায় ককটেল ও পিস্তলের গুলিসহ আটক-এক

মোঃ আজগার আলী, খুলনা ব্যুরো প্রধান প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম
সাতক্ষীরায় ককটেল ও পিস্তলের গুলিসহ আটক-এক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেল, পিস্তলের গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মো. আবু মুসা (৩২) নামে এক ব্যক্তিকে ৫ রাউন্ড পিস্তলের গুলিসহ আটক করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকার একটি নির্জন বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে সেনাসদস্যরা ৫টি ককটেল, ৯৩টি ইয়াবা বড়ি এবং প্রায় ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা থাকতে পারে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। যেকোনো ধরনের সহিংসতা, সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার রাখার দাবি জানিয়েছেন।