বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম | 121 বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, বিগত সরকার যে স্বৈররাজনীতি করে গেছে বিএনপি ক্ষমতাসীন না হয়েও তার চেয়ে জঘন্য স্বৈররাজনীতির স্বৈরদস্যুতা চালিয়ে যাচ্ছে।

গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় সদর আসনে মানবতার রাজনীতির দল ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী শেখ হানিফের উপর চাপুইর বাজারে জনসংযোগের সময় চতুর্দিক থেকে ঘিরে হামলা শুরু করে প্রার্থীর মাথায় আঘাত করে। প্রার্থীকে রক্ষা করতে গিয়ে ইনসানিয়াত বিপ্লবের শতাধিক সদস্য আহত হয়। অনেকেই হসপিটাল চিকিৎসা নিতে হচ্ছে।

বিএনপির সন্ত্রাসী গুন্ডাচক্র নরসিংদীর শিবপুর বেলাবো এবং আরো অনেক যায়গায় ইনসানিয়াত বিপ্লবের জনসংযোগে বাধা ও হুমকি দিচ্ছে। আমরা আশা করেছিলাম বিএনপি সংশোধন হয়ে গণতন্ত্রের চর্চা করবে এবং সব মানুষের নাগরিক অধিকার স্বীকার করে সুস্থ রাজনীতির পরিবেশ তৈরি করে প্রশংসিত হবে। বাস্তবে ময়লার গন্ধ কখনোই যায় না, কয়লার ময়লা কখনোই দূর হয় না। একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির মত বিষাক্ত হিংস্র দস্যুতা দুনিয়ায় আর কিছুই নাই। বিএনপি এখন গণতন্ত্রের বিরুদ্ধে নতুন আতংক নতুন অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। ষন্ডা গুন্ডা চোর ডাকাত ঋনখেলাফি ভয়ংকর সন্ত্রাসীদের হিংস্র আখড়া ফ্যসিস্ট রাজনীতির গ্যাং হয়ে উঠছে বিএনপি। জনগণের আশ্রয় নয় কসাই জল্লাদ এবং মিথ্যার গ্যাং হয়ে উঠছে বিএনপি। ইনসানিয়াত বিপ্লবের কর্মীদের কাজ বন্ধ না করলে ক্ষমতায় গিয়ে মিথ্যা মামলা ঘরবাড়ি পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে অনেক যায়গায়।

আল্লামা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লব কারো ক্ষমতার প্রতিদ্বন্ধী নয়, ইনসানিয়াত বিপ্লব কেবল রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবীর দেয়া বিলুপ্ত সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির পূণরুজ্জীবনের শান্তিময় চেষ্টা করে যাচ্ছে।মানবতার মুক্তির জন্য নিবেদিত উৎসর্গীকৃত কর্মীদের উপর হামলাকারী জালিম ফ্যসিস্ট দস্যুচক্র স্বৈরদস্যুতার দলের উপর আল্লাহতাআলার লাআনত গজব আজাব নাজিল হোক। আল্লাহতাআলার কাছেই বিচার চাই এই অমানুষ হিংস্র দানবদের বিরুদ্ধে যারা ক্ষমতার অপব্যবহার করে সব মানুষেক আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর দেয়া অধিকার নিরাপত্তা জীবনের স্বাধীনতা হরন করছে।

এই হিংস্র পাশবিক জালিম দল স্বৈররাজনীতির বিষাক্ত দল অমানুষের দল ধ্বংস হোক।

আল্লামা ইমাম হায়াত
(মানবতার রাজনীতির প্রবর্তক)
চেয়ারম্যান, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ

আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ এএম
আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস এর নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্টভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা একমত পোষণ করেন।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় যে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।
ভবিষ্যতে ইউরোপীয় ইইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ এএম
রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর রোডে বালুবাহী ট্রাকের সাথে ভুটভুটির সংঘ*র্ষে দুইজন নি*হ*ত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘ*টনা ঘটে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বালুবাহী ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল। পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী গ্রামের নিমতলা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ভুটভুটির সাথে ট্রাকটির (কুষ্টিয়া-ট-১১-০২১৬) মুখোমুখি সংঘ*র্ষ হয়। এ ঘটনায় নসিমনে থাকা শ্রমিক রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার নাহিম ও হামিম নি*হ*ত হন। তারা শহর থেকে পুঠিয়ায় মুরগি কিনতে এসেছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ট্রাকচালক মিন্টুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার গাড়ির দুজন লোক মারা গেছে। প্রায় দেড় লাখ টাকার মুরগি ছিল। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে।

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ এএম
এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

এক বছরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকার। এক বছর আগের অর্থ বছরে তাঁর সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকার। বিদায়ী অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার সম্পদ বাড়লেও এক বছরে কমেছে তাঁর স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ। এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। এক বছর আগের অর্থ বছরে তাঁর ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। বিদায়ী অর্থবছরে তা কমে হয়েছে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।