জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা
দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্য বরণ
খুলনা দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা আজ (৮ই ফেব্রুয়ারি) প্রেস ক্লাব কার্যালয়ে সভাপতি সৈয়দ জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং মোঃ শামীমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মহসিন উদ্দিনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত এবং দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রতিনিধি মোঃ সোহাগ বিশ্বাসকে ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে পদায়ন করা হয়।
সভায় আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সাথে সমন্বয় এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভার সমাপনী বক্তব্যে সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
আজ মিটিং এ উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ মোঃ শামীমুল ইসলাম, সহ সাধারন সম্পাদক আবিদ আজাদ, কোষাধক্ষ সৌমিএ দত্ত, দপ্তর সম্পাদক বেনজির আহমেদ, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস, সদস্য মহসিন উদ্দিন প্রমুখ।

















