মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম | 144 বার পড়া হয়েছে
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে কাথন্ডা বাজারে বাঁশদহা, বৈকারী ও কুশখালী ইউনিয়নবাসীর আয়োজনে বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী কোন মানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেদিন খইতলার বাঁধ ভেঙেছিল, সেদিন কোনো নেতা আসেনি এই বাঁধ বাঁধতে। সেদিন আমি এসেছিলাম আলিপুর ইউনিয়ন থেকে হাজার হাজার লোক নিয়ে এসেছিলাম। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব। তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। ধানের শীষের গণজোয়ারে ভোট বিপ্লবের মধ্য দিয়ে সাতক্ষীরা-২আসনে আমি এমপি নির্বাচিত হবো ইনশাঅল্লাহ। জাতীয়তাবাদী দল উন্নয়ন ও শান্তির জন্য ইনশাআল্লাহ মানুষ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি সাতক্ষীরা-২আসনে এমপি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। আমার নির্বাচনী এলাকায় কোন কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। এছাড়াও সাতক্ষীরাবাসীর জন্য একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ ও বেকারত্ব দূরীকরণে সাতক্ষীরার সুন্দরবন চেক্সটাইল মিল পূণরায় চালু করার ব্যবস্থা করবো। তিনি আরো বলেন, একটি দল ধর্মের দোহাই দিয়ে বেহেস্তের প্রলোভন দেখাচ্ছে। অথচ তারা দেশের শরীয়া আইন প্রতিষ্ঠা করতে চায় না। এরা ক্ষমতালোভী স্বাধীনতা বিরোধী। তাদের মুখে এক কাজে আরেক। এরা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। সেই দলের হেড অফিসও পাকিস্তানে। যে পাকিস্তানের মূল পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি। আগামী ১২ ফেব্রুয়ারি দেশকে রক্ষা করতে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিবেন ইনশাআল্লাহ।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহছানুল কাদির স্বপন, কেন্দ্রীয় কৃষক দলের মাহমুদুল আলম শাহিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক ইউপি চেয়ারম্যান আবু রায়হান, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা সাইদুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, সাবেক ছাত্রদল নেতা রমিজ উদ্দিন রুমি, কুশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার, ঘোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি কামরুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডা. নজরুল ইসলাম প্রমুখ।
বৈকারী, কুশখালী ও বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা লোকে লোকারণ্য হয়ে জন সমুদ্রের রূপ নেয়।
এ সময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থকসহ হাজার হাজার নারী পুরুষরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার।

দৈনিক আমার একুশ পত্রিকার দিঘলিয়া উপজেলা কার্যালয়ের উদ্বোধন

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:২৮ পিএম
দৈনিক আমার একুশ পত্রিকার দিঘলিয়া উপজেলা কার্যালয়ের উদ্বোধন

দৈনিক আমার একুশ পত্রিকার দিঘলিয়া উপজেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার ২১ পত্রিকার সম্পাদক ও বাংলাভিশন-এর খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খুলনা-এর বার্তা সম্পাদক মোহাম্মদ মিলন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ জামান, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক মোঃ ইব্রাহিম হোসেন, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, যুগ্ম সম্পাদক আবিদা আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাফিজুল ইসলাম লাভলু, জামায়াত নেতা রওশন আজাদ, সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনসহ আরও অনেকে।
উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ও দৈনিক আমার একুশ পত্রিকার দিঘলিয়া উপজেলা প্রতিনিধি ডাক্তার সৈয়দ আবুল কাশেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি শক্তিশালী ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করে। দিঘলিয়া উপজেলায় দৈনিক আমার একুশ পত্রিকার কার্যালয় উদ্বোধনের মাধ্যমে স্থানীয় সংবাদ আরও গুরুত্বসহকারে প্রকাশ পাবে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পরিসরে তুলে ধরা সম্ভব হবে।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

স্প্না আকতার

শিক্ষক

স্প্না আকতার প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:২৫ পিএম
শিক্ষক

শিক্ষক মানে পিতা মাতার মতো
অনেক ভালোবাসা
শিক্ষক মানে পড়ালেখায়
এগিয়ে নিয়ে যাওয়া
শিক্ষক মানে পড়ালেখার
পাশাপাশি অনেক আনন্দ করা
শিক্ষক মানে পিতা মাতার পরে
দ্বিতীয় পিতা মাতা,
শিক্ষক মানে লেখাপড়ায়
ভালো ফলাফল করানো
শিক্ষক মানে আদর করে
মায়ের মতো পড়ানো

স্প্না আকতার

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা

উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম
উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ দিঘলিয়া উপজেলা প্রেসক্লাব, দিঘলিয়া, খুলনা উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে। ১২ রমজান ১৪৪৭ হিজরি, (২ই মার্চ ২০২৬) খ্রি., রোজ সোমবার বিকেলে অনুষ্ঠিত মাহফিলে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সুধীজন অংশগ্রহণ করেন। মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিটের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডাক্তার সৈয়দ আবুল কাশেম, দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মোঃ মিলন হোসেন,দৈনিক তথ্যর স্টাফ রিপোর্টার শেখ রবিউল ইসলাম রাজিব, জাপার সদস্য সচিব মোস্তাফিজুল ইসলাম লাভলু, উপজেলা জামাতের সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম,সিবিবির দিঘলিয়া উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, অর্থ সম্পাদক সৌমিত্র দত্ত, সহ-সভাপতি অধ্যাপক ইব্রাহিম হোসেন, যুগ্ম সম্পাদক আবিদ আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, তথ্য বিষয়ক সম্পাদক সোহাগ বিশ্বাস, প্রচার সম্পাদক জাহিদ হাসান, সদস্য মোহাম্মদ মহসিন হোসেন, মোহাম্মদ কুদ্দুস মোল্লা প্রমুখ। এ সময় দেশ ও জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য মাওলানা ইকবাল হোসেন।
ইফতার পূর্ব মুহূর্তে ধর্মীয় আলোচনা শেষে সকলের মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

error: Content is protected !!