দৈনিক আমার একুশ পত্রিকার দিঘলিয়া উপজেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার ২১ পত্রিকার সম্পাদক ও বাংলাভিশন-এর খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খুলনা-এর বার্তা সম্পাদক মোহাম্মদ মিলন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ জামান, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক মোঃ ইব্রাহিম হোসেন, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, যুগ্ম সম্পাদক আবিদা আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাফিজুল ইসলাম লাভলু, জামায়াত নেতা রওশন আজাদ, সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনসহ আরও অনেকে।
উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ও দৈনিক আমার একুশ পত্রিকার দিঘলিয়া উপজেলা প্রতিনিধি ডাক্তার সৈয়দ আবুল কাশেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি শক্তিশালী ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করে। দিঘলিয়া উপজেলায় দৈনিক আমার একুশ পত্রিকার কার্যালয় উদ্বোধনের মাধ্যমে স্থানীয় সংবাদ আরও গুরুত্বসহকারে প্রকাশ পাবে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পরিসরে তুলে ধরা সম্ভব হবে।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

