বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

সিরাজগঞ্জে -১ আসনের নারী প্রার্থী মল্লিকা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম | 101 বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে -১ আসনের নারী প্রার্থী মল্লিকা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলায় ৬টি সংসদীয় আসনে মোট ৩৯জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ-১ ও ৬ আসনে দুইজন নারী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতীক পাওয়ার পর থেকে তারা মাঠ চষে বেড়াচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে বড় দলগুলো নারী অধিকারের কথা বললেও জেলার কোন আসনেই তারা প্রার্থী দেয়নি।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে প্রার্থী হয়েছেন গণ অধিকার পরিষদ (জিওপি) সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ন সদস্য সচিব মল্লিকা খাতুন। এমএসসি পাশ করা ৩০ বছর বয়সী অবিবাহিত এই নারী সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের রুপেরবেড় গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। ছোটবেলা থেকেই মানুষকে নিয়ে কাজ করার মানসিকতা তাকে আজকে নির্বাচনের মাঠে আসতে সহায়তা করেছে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৬৭২টি। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৫৫৫। আসনটিতে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
শুক্রবার বিকেলে কথা হয় মল্লিকা খাতুনের সাথে। তিনি নির্বাচন বিষয়ে তার ভাবনার কথা তুলে ধরেন। মল্লিকা বলেন, ‘আমি সাধারণ কৃষক পরিবারের সন্তা আমি। পড়ালেখা শেষ করেছি।এখন জনসেবার ব্রত নিয়ে রাজনীতিতে এসেছি। সাধারণ মানুষের পাশে থেকে মানবিকতা ও তাদের কল্যাণে কাজ করতে চাই।’
ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন জানিয়ে তিনি বলেন,‘ নির্বাচনে জয়ী হলে নদীভাঙ্গন, কৃষিক্ষেত্রে আধুনিকায়ণ ও চরাঞ্চলের উন্নয়নসহ সর্বোপরি নদীভাঙ্গন কবলিত এ অঞ্চলের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।’ চরবাসির জন্যে ‘যমুনা’ নামের আলাদা উপজেলা গঠনের বিষয়ে পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।
ভোটের মাঠে প্রতিবন্ধকতার প্রসঙ্গে মল্লিকা বলেন, ‘আমি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কোন প্রতিবন্ধকতার মুখোমুখি এখনও হইনি। বরং জনগণের নিকট থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ আমাকে গ্রহণ করেছেন। তারা আমার পাশে রয়েছেন এবং তাদের সাথে নিয়েই আমি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি। জয়ের ব্যাপারেও আমি আশাবাদী।

আসন্ন ঈদুল উল ফিতর কে সামনে রেখে

ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টর প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৭ এএম
ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈশ্বরদী এসপি সার্কেল প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোমিনুজ্জামান এর নেতৃত্বে পুরো ঈশ্বরদী উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

ঈশ্বরদীতে মাদক-জুয়া/অনলাইন জুয়া, বাজিতে লুডু খেলা, রাত ৮ টার পর মহল্লার অলিগলিতে কিশোর স্কুল পড়ুয়া উঠতি বয়সের ছেলেদের চায়ের দোকানে আড্ডা রোধে ঈশ্বরদী থানা পুলিশ নজরদারি জোরদার করেছে।

আসন্ন ঈদুল ফিতর ঈদের আগে আপনার এলাকায় বহিরাগত সন্দেহ জনক লোকের আনাগোনা দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করুন। ঈদে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে ঈশ্বরদী থানা পুলিশের একাধিক টহল টিম রাত্রিকালীন পেট্রোলিং কার্যক্রম চালু করেছে। শিল্প নগরীর ৭ টি ইউনিয়ন, ১টি পৌর শহর ও হাইওয়ে মহাসড়কে টহল জোরদার করেছে। আপনারা স্ব স্ব অবস্থানে থেকে পুলিশ কে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ঈশ্বরদী বাসীদের উদ্দেশ্যে সকল প্রকার সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান করেছেন।

 

উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৩ এএম
উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

(১১মার্চ) রোজ বুধবার উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই সময় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পিত শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
এসময় উপজেলা পর্য্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।মাসিক সাধারণ সভায় উখিয়া উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সমন্বিত ও জনকল্যাণমুখী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদার। মাসিক সাধারণ সভার সভাপতি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা তার গুরুত্বপূর্ণ বক্তব্যে জানান উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্য সেবা পাই সেদিন কড়া নজরদারি রাখা হবে।

নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩০ এএম
নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গত ৫ আগস্টের পরে চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পর ইউনিয়ন বাসিকে নিয়ে কাজ করছেন সুনাম ও দক্ষতার সাথে।
পুটিয়া ইউনিয়ন বাসীর সুখে দুঃখে প্রতিটি এলাকার যে কোন সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন অবিরত। এদিকে বিভিন্ন সেবা জয়িতা এসে সচিব আলতাফ হোসেন কে সাধুবাদ জানাচ্ছেন প্রতিনিয়ত। তাতে পুটিয়া ইউনিয়ন বাসী গর্বিত।
সরকারি কর্মকর্তা হয়েও পুটিয়া বাসীর কাছে তিনি মানবিক জনসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন। আলতাব হোসেন জানান পুটিয়া ইউনিয়ন এর উন্নয়নের লক্ষ্যে প্রতিটি প্রকল্প বাস্তবায়নে আমার তীক্ষ্ণ নজরদারিতে সঠিক ও স্বচ্ছতা সবসময়। বিগত সময়ের নির্বাচিত চেয়ারম্যানদের তুলনায় বর্তমানে পুটিয়া ইউনিয়নে অনেক বেশি উন্নয়ন মুলক কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। আমাল লক্ষ্য উদ্দেশ্য পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সকল সদস্যদের নিয়ে পুটিয়া ইউনিয়ন কে বাংলাদেশ সরকারের লক্ষ্য উদ্দেশ্য সফল করতে, ইউনিয়নবাসী পাশে থাকলে পুটিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

error: Content is protected !!