বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

হাজী সেলিমসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ২:৪৯ পিএম | 92 বার পড়া হয়েছে
হাজী সেলিমসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ

রাজধানীর চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমসহ তিনজনকে নতুন করে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট মাহবুব রহমান এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আজ সকালে চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে আনা হয় তাদের। পরে আদালতে তাদের শুনানি হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ তাদের জামিন আবেদন করেন। শুনানি শেষে আসামিদের জামিন না মঞ্জুর করে মেট্রোপলিটন মেজিস্ট্রেট মাহবুব রহমানের আদালতে তাদের নতুন করে এ মামলায় গ্রেফতারের আদেশ দেন।

এ মামলায় অন্য দুই আসামি হলেন ঢাকা উত্তরের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

লালবাগ থানার একটি মামলায় রাজধানীর বংশাল থেকে তাকে গত ১ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর ৪ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এ সংসদ সদস্য। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত হন রাকিব হাওলাদার। এরপর তার বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

পাইকগাছায় জামাত আমীরের সাংবাদিক সম্মেলন

বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:২১ পিএম
পাইকগাছায় জামাত আমীরের সাংবাদিক সম্মেলন

পাইকগাছায় রাজনৈতিক অঙ্গনে চাঁপা উত্তেজনা চিংড়ি ঘেরের জমির বিরোধে আবারও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা প্রেসক্লাবে বুধবার সকালে সোলাদানা ইউনিয়ন জামাতের আমীর ভিলেজ পাইকগাছার বাসিন্দা পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম ও আবুল হাসান যৌথভাবে ঘের মালিক রেজাউল করিমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন। ইতিপুর্ব একই স্থানের ঘের মালিক রেজাউল করিম প্রতিপক্ষ বিল্লাল মোল্লা ও আবুল কালাম একে অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
এ নিয়ে এটি তৃতীয় বার সাংবাদিক সম্মেলন করলেন জামাত আমীর শফিকুল ইসলাম ও আবুল হাসান। লিখিত বক্তব্যে তারা জানান, পৌর সদরের বাসিন্দা প্রভাবশালী ঘের মালিক রেজাউল করিম একজন আওয়ামী লীগের সন্ত্রাসী।
সে প্রভাব খাটিয়ে সম্প্রতি পারিশামারি মৌজায় বিল্লাল ও কালাম সরদারের ডিড ও রেকর্ডিয় ৩২ বিঘা জমির ঘেরের বাঁধ কেটে জোর করে দখল চেষ্টা করেন। আমি ও হাসান তার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে জমি ও ডিড মালিকের পক্ষে কথা বলি। সে কারনে রেজাউল করিম উদ্দেশ্য মুলক ভাবে স্থানীয় এমপি’কে জড়িয়ে ঘের সংক্রান্ত বিরোধে আমাদের দু’জনের নামে কথিক চাঁদাদাবির কথা বলে ফাঁয়দা লুটতে চাইছে। তাই তিনি সাংবাদিকদের প্রকৃত ঘটনা তুলে ধরতে তার অবৈধ কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ করেছেন।
এদিকে চিংড়ি ঘেরের এই জমির বিরোধেকে কেন্দ্র করে পাইকগাছায় রাজনৈতিক অঙ্গনে চাঁপা উত্তেজনা বিরাজ করছে।

ফুলগাজীতে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:১৮ পিএম
ফুলগাজীতে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

২৫ মার্চ বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন ও প্রতীকী ব্ল্যাকআউট, ২৬ মার্চ ৩১ বার তোপধ্বনি, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি

ফেনীর ফুলগাজী উপজেলা-এ ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দিবসগুলো উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস জাতির ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন।

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জনের প্রতীক এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি।

এজন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় জানানো হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

এছাড়া দিবসটির তাৎপর্য স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।

অন্যদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে।

এদিন সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল ম্যাচ, নারীদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর আয়োজন থাকবে।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

একইসঙ্গে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ, উপজেলা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এবং সদস্য সচিব আবুল হোসেন ভূঞাসহ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, ইমাম, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রামঃ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:১৫ পিএম
কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত

১১ মার্চ বুধবার ২০২৬ ইং কুড়িগ্রাম জেলার সন্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১১:৩০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যা সমূহের বিষয়ে পুলিশ সুপার মহোদয় অবগত হন এবং সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন।

মাসিক কল্যান সভায় কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ফেব্রুয়ারি/২০২৬ মাসে মোট ০৬ জনকে পুরষ্কৃত করা হয়।

পাশাপাশি দুপুর ০২.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে ফেন্রুয়ারি/২০২৬ মাসের “মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলায় সুষ্ঠু, সুন্দর ভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের সকল ঈদগাহ এর সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয় মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের কঠোর নির্দেশনা ও প্রেষণা প্রদান করা হয়। এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা , নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রাসেল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব ফাহাদ বিন সালাউদ্দিন, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান ও সকল থানা ও ইউনিট প্রধান সহ বিভিন্ন ইউনিটের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

error: Content is protected !!