মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার

দূর্নীতিমুক্ত দেশ গঠন করতে হলে সৎ নেতৃত্ব কায়েম করতে হবে.

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম | 49 বার পড়া হয়েছে
দূর্নীতিমুক্ত দেশ গঠন করতে হলে সৎ নেতৃত্ব কায়েম করতে হবে.

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন,দেশ ৫৪ বছর স্বাধীন হয়েছে,কিন্তু স্বাধীনতার পূর্ন স্বাদ আমরা এখনও পাইনি,দেশে চাঁদাবাজী বন্দ করতে হবে,আমারা দেশকে দূর্নীতি মুক্ত দেখতে চাই,দূর্নীতিমুক্ত দেশ গঠন করতে হলে সৎ নেতৃত্ব কায়েম করতে হবে। দেশের উন্নয়ন,দেশের কল্যাণ চাইলে দুর্নীতি দূর করতে হবে,দুর্নীতিবাজদের বয়কট করতে হবে এজন্য সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও হ্যাঁ ভোটে সিল মারতে হবে।
তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে বলেন,যার ধর্ম সেই পালন করবে,কারো ধর্ম পালনে হস্তক্ষেেপ করা হবেনা। আমি জেলা আমির থাকাকালী ৫ তারিখের পর নেতাকর্মীদেরকে মন্দির পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলাম,যেন কেও হামলা করতে না পারে।আপনাদের পাশে ছিলাম,আছি এবং সব সময় থাকবো।
রবিবার (২৫ জানুয়ারী) আশাশুনি সদর,বড়দল ও কাদাকাটি ইউনিয়নে গনসংযোগ কালে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি বেলা ১২:৩০টায় আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা উত্তরপাড়া হরিমন্দির যজ্ঞানুষ্ঠানে ভক্তদের সাথে মতবিনিময় করেন। বিকাল ৩ টায় তেঁতুলিয়া বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিকাল ৫ টায় বড়দল ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যোগদান করায় সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। সন্ধ্যা ৬:৩০টায় বড়দল বাজারে মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সন্ধ্যা ৭টায় বুড়িয়া মুন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার,শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান,সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী নাজমুল ইসলাম,শহর সেক্রেটারী মেহেদী হাসান,বড়দল ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াজেদ,সেক্রেটারি সেকেন্দার আলী,কাদাকাটি আমির মাওলানা আবু বক্কর সিদ্দিক,সেক্রেটারী সিদ্দিকুর রহমান,উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলাম,ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইয়াছিনুর রহমান ও মোখলেছুর রহমান,প্রাক্তন শিক্ষক বিধান চন্দ্র মন্ডল,প্রভাষক দীপ্র কুমার মন্ডল,সুভাষ চন্দ্র মন্ডলসহ শত শত নেতাকর্মী।

দৈনিক আমার একুশ পত্রিকার দিঘলিয়া উপজেলা কার্যালয়ের উদ্বোধন

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:২৮ পিএম
দৈনিক আমার একুশ পত্রিকার দিঘলিয়া উপজেলা কার্যালয়ের উদ্বোধন

দৈনিক আমার একুশ পত্রিকার দিঘলিয়া উপজেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার ২১ পত্রিকার সম্পাদক ও বাংলাভিশন-এর খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খুলনা-এর বার্তা সম্পাদক মোহাম্মদ মিলন হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ জামান, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক মোঃ ইব্রাহিম হোসেন, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, যুগ্ম সম্পাদক আবিদা আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাফিজুল ইসলাম লাভলু, জামায়াত নেতা রওশন আজাদ, সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনসহ আরও অনেকে।
উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ও দৈনিক আমার একুশ পত্রিকার দিঘলিয়া উপজেলা প্রতিনিধি ডাক্তার সৈয়দ আবুল কাশেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি শক্তিশালী ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করে। দিঘলিয়া উপজেলায় দৈনিক আমার একুশ পত্রিকার কার্যালয় উদ্বোধনের মাধ্যমে স্থানীয় সংবাদ আরও গুরুত্বসহকারে প্রকাশ পাবে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পরিসরে তুলে ধরা সম্ভব হবে।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

স্প্না আকতার

শিক্ষক

স্প্না আকতার প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:২৫ পিএম
শিক্ষক

শিক্ষক মানে পিতা মাতার মতো
অনেক ভালোবাসা
শিক্ষক মানে পড়ালেখায়
এগিয়ে নিয়ে যাওয়া
শিক্ষক মানে পড়ালেখার
পাশাপাশি অনেক আনন্দ করা
শিক্ষক মানে পিতা মাতার পরে
দ্বিতীয় পিতা মাতা,
শিক্ষক মানে লেখাপড়ায়
ভালো ফলাফল করানো
শিক্ষক মানে আদর করে
মায়ের মতো পড়ানো

স্প্না আকতার

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা

উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম
উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ দিঘলিয়া উপজেলা প্রেসক্লাব, দিঘলিয়া, খুলনা উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে। ১২ রমজান ১৪৪৭ হিজরি, (২ই মার্চ ২০২৬) খ্রি., রোজ সোমবার বিকেলে অনুষ্ঠিত মাহফিলে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সুধীজন অংশগ্রহণ করেন। মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিটের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডাক্তার সৈয়দ আবুল কাশেম, দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মোঃ মিলন হোসেন,দৈনিক তথ্যর স্টাফ রিপোর্টার শেখ রবিউল ইসলাম রাজিব, জাপার সদস্য সচিব মোস্তাফিজুল ইসলাম লাভলু, উপজেলা জামাতের সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম,সিবিবির দিঘলিয়া উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, অর্থ সম্পাদক সৌমিত্র দত্ত, সহ-সভাপতি অধ্যাপক ইব্রাহিম হোসেন, যুগ্ম সম্পাদক আবিদ আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, তথ্য বিষয়ক সম্পাদক সোহাগ বিশ্বাস, প্রচার সম্পাদক জাহিদ হাসান, সদস্য মোহাম্মদ মহসিন হোসেন, মোহাম্মদ কুদ্দুস মোল্লা প্রমুখ। এ সময় দেশ ও জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য মাওলানা ইকবাল হোসেন।
ইফতার পূর্ব মুহূর্তে ধর্মীয় আলোচনা শেষে সকলের মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

error: Content is protected !!