তাড়াশে পানিতে ডুবে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জ তড়াশ পৌর শহরের জাহাঙ্গীরগাঁতী বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে সবুজ ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে ওই ব্যক্তি পুকুরের সিঁড়ির কাছে নিজের জামা কাপুড় রেখে গোসল করতে নামেন। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি পর বিষয়টি প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘচেষ্টার পর ডুবুরি দল পুকুর থেকে সবুুজ ইসলামের লাশ উদ্ধার করা হয়।














