পেশাদারিত্বের প্রতীক বার্তা সম্পাদক মিজানুর সরকারের জন্মদিন আজ
আজ বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মিজানুর সরকার এর জন্মদিন।
এ উপলক্ষে সকাল থেকেই সহকর্মী, সাংবাদিক মহল, শুভানুধ্যায়ী, বন্ধু ও আত্মীয়স্বজনরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তায় সিক্ত হন তিনি। সহকর্মীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বার্তা সম্পাদক মিজানুর সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তার দক্ষ সম্পাদনা ও পেশাদারিত্ব পাঠকমহলে বিশেষভাবে প্রশংসিত।
জন্মদিনের অনুভূতি প্রকাশ করে মিজানুর সরকার বলেন, “সবাই যে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ। আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করে যেতে চাই।”
অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই। দুর্নীতির বিরুদ্ধে কলম চালাতে চাই।














