ঝিনাইদহ জেলা পুলিশের 'সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল' কতৃক
হারিয়ে যাওয়া উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের হস্তান্তর
ঝিনাইদহ জেলায় অনলাইন ভিত্তিক বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহ গঠন করা হয়। সাইবার সেলের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে সংঘটিত অপরাধ দমনে নিয়মিত সাইবার পেট্রলিং করে থাকে। এছাড়াও তারা ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার, ভিক্টিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করছে।
ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ মাহফুজ আফজাল এর সুদক্ষ নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহের সদস্যরা অত্র জেলায় সংঘটিত ক্লুলেস হত্যা মামলা, একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন পূর্বক আসামি গ্রেফতার এবং অপহরণ মামলার ভিকিম উদ্ধার করে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করে। এছাড়াও ঝিনাইদহ জেলা থেকে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৮৬ টি মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯০,০০৫/- টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হস্তান্তর করা হয় পুলিশ সুপার, ঝিনাইদহে নেতৃত্বে।
এছাড়াও ফেইসবুক,ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম, স্নেপচ্যাট এর মাধ্যমে সাইবার বুলিং এর শিকার হওয়া ৩২ জন ভিকটিমকে দ্রুত কার্যকর সহায়তা প্রধান সহ নিখোঁজ হওয়া চারজন ভিকটিম উদ্ধার করে সাইবার সেল।
এ সময় পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন, “ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সাইবার অপরাধ একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অপরিচিত লিংক ও অ্যাপস ব্যবহারে সতর্ক থাকুন। ব্যক্তিগত তথ্য, ওটিপি, পিন নাম্বার বা ব্যাংক সংক্রান্ত তথ্য শেয়ার করবেন না। সাইবার অপরাধের শিকার হলে দ্রুত নিকটস্থ থানা অথবা সাইবার সেলের সাথে যোগাযোগ করুন। ঝিনাইদহ জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত।”
উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে অদ্য ১৯.০১.২০২৬ তারিখ প্রকৃত প্রাপকের নিকট হস্তান্তর করেন জনাব মোঃ মাহফুজ আফজাল, পুলিশ সুপার, জনাব মোঃ মোসফেকুর রহমান, ক্রাইম অ্যান্ড অপস়সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।











