শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ঝিনাইদহ জেলা পুলিশের 'সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল' কতৃক

হারিয়ে যাওয়া উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের হস্তান্তর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম | 68 বার পড়া হয়েছে
হারিয়ে যাওয়া উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের হস্তান্তর

ঝিনাইদহ জেলায় অনলাইন ভিত্তিক বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহ গঠন করা হয়। সাইবার সেলের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে সংঘটিত অপরাধ দমনে নিয়মিত সাইবার পেট্রলিং করে থাকে। এছাড়াও তারা ক্লু-লেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার, ভিক্টিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করছে।

ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ মাহফুজ আফজাল এর সুদক্ষ নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহের সদস্যরা অত্র জেলায় সংঘটিত ক্লুলেস হত্যা মামলা, একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন পূর্বক আসামি গ্রেফতার এবং অপহরণ মামলার ভিকিম উদ্ধার করে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করে। এছাড়াও ঝিনাইদহ জেলা থেকে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৮৬ টি মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এম‌এফ‌এস) এর মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯০,০০৫/- টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হস্তান্তর করা হয় পুলিশ সুপার, ঝিনাইদহে নেতৃত্বে।

এছাড়াও ফেইসবুক,ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম, স্নেপচ্যাট এর মাধ্যমে সাইবার বুলিং এর শিকার হওয়া ৩২ জন ভিকটিমকে দ্রুত কার্যকর সহায়তা প্রধান সহ নিখোঁজ হওয়া চারজন ভিকটিম উদ্ধার করে সাইবার সেল।

এ সময় পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন, “ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সাইবার অপরাধ একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অপরিচিত লিংক ও অ্যাপস ব্যবহারে সতর্ক থাকুন। ব্যক্তিগত তথ্য, ওটিপি, পিন নাম্বার বা ব্যাংক সংক্রান্ত তথ্য শেয়ার করবেন না। সাইবার অপরাধের শিকার হলে দ্রুত নিকটস্থ থানা অথবা সাইবার সেলের সাথে যোগাযোগ করুন। ঝিনাইদহ জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত।”

উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে অদ্য ১৯.০১.২০২৬ তারিখ প্রকৃত প্রাপকের নিকট হস্তান্তর করেন জনাব মোঃ মাহফুজ আফজাল, পুলিশ সুপার, জনাব মোঃ মোসফেকুর রহমান, ক্রাইম অ্যান্ড অপস়সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!