বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

নাব্যতা ফেরাতে 

কাজিপুরে যমুনার সাড়ে তিন কিলোমিটার নৌপথে ক্যাপিটাল ড্রেজিং শুরু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:৫৯ পিএম | 149 বার পড়া হয়েছে
কাজিপুরে যমুনার সাড়ে তিন কিলোমিটার নৌপথে ক্যাপিটাল ড্রেজিং শুরু

দীর্ঘ প্রচেষ্টার পরে অবশেষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর নাব্যতা ফেরাতে শুরু হয়েছে ক্যাপিটাল ড্রেজিং। শনিবার (১৭ জানুয়ারি) সকাল দশটায় যমুনার মেঘাই ঘাটের দক্ষিণ পাশে এই খনন কাজের উদ্বোধন করা হয়েছে। খনন কাজ বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

মেঘাই নদীবন্দর থেকে যমুনার মাঝখানে অবস্থিত নাটুয়ারপাড়া নদীবন্দর ঘাট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার নৌপথের মধ্যে প্রয়োজনীয় সাড়ে তিন কিলোমিটার নৌপথ খনন করা হচ্ছে।

খনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে কাজিপুরের যমুনার চরে অবস্থিত ছয়টি ইউনিয়নের মানুষের চলাচলের দুর্ভোগের অনেকখানি অবসান ঘটবে জানিয়েছেন একাধিক চরবাসী।

প্রায় শত বছর যাবৎ যমুনা নদী দ্বারা বিভক্ত কাজিপুর উপজেলার ৬টি ইউনিয়ন নদীর চরাঞ্চলে অবস্থিত। বর্তমানে প্রায় পৌণে দুইলক্ষ চরবাসীর উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। কিন্তু প্রতিবছর শীত মৌসুমে যমুনা নদীর নাব্যতা কমে যাওয়ায় প্রায় ৪ মাস (ডিসেম্বর থেকে মার্চ) এই ৬টি ইউনিয়নে বসবাসকারী মানুষদের যোগাযোগে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় নৌকা থেকে নেমে নৌকা ঠেলে পার করতে হয়। এতে করে সাধারণ মানুষের কর্মঘন্টায় টান পড়ায় জীবিকারও সমস্যা দেখা দেয়। পণ্য পরিবহণে এই সমস্যা আর প্রকট আকার ধারণ করে। প্রচন্ড শীতে আর কুয়াশায় এই দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছায়। উপজেলার মেঘাই ও নাটুয়ারপাড়াকে নদীবন্দর ঘোষণা করা হলেও এই তল্লাটের মানুষ পারাপারে তার কোন সুফল পাচ্ছে না। বার বার নদী খননের প্রয়োজনীয়তা তুলে ধরে দরখাস্ত করেও কোন ফল পাওয়া যায়নি।

অবশেষে উপজেলা প্রশাসন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চরের এই ভয়াবহ যাতায়াতের ভোগান্তির হাত থেকে মানুষকে পরিত্রাণ দিতেই শুরু হয়েছে ক্যাপিটাল ড্রেজিং।

পর্যায়ক্রমে এই খননকাজ উপজেলার আরও ও কয়েকটি নৌ চ্যানেলে করা হবে বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। তারই ধারাবাহিকতায় এই চ্যানেলে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে।

মেঘাই ঘাটের নৌ চালক রহিম মিয়া জানান, ‘ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের এহন প্রায় দেড়ঘন্টা সময় লাগে। তাও আবার অনেক জায়গায় নৌকা থেকে নেমে ঠেলে পার করতে হয়। খনন হলে আমাদের সুবিধা হবে।’

নাটুয়ারপাড়া ঘাটের একাধিক যাত্রী জানান,‘ খনন হলে যাতায়াতে এক ঘন্টা সময় কমে আসবে। এতে করে পণ্য পরিবহণসহ চলাচলে দুর্ভোগ কমে আসবে।’

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ‘ চরাঞ্চলে কাজ করার কারণে চরের যোগাযোগের জটিলতা আমি আগেই উপলব্ধি করতে পেরেছি। ফলে শীতের শুরু থেকেই এবছর এই বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। বিআইডাব্লিউটিএকে এ বিষয়ে চিঠি দিয়ে সব দিক থেকে চেষ্টা করে এই ড্রেজিং এর ব্যবস্থা করা হয়। আশা করি এতে করে চরবাসীর চলাচলের ভোগান্তি লাঘব হবে।’

উদ্বোধনকালে বাংলাদেশ সেনাবাহিনীর কাজিপুর ক্যাম্পের ক্যাপ্টেন আসফাক ও ক্যাপ্টেন গালিব এবং বিআইডাব্লিউটিএ’র সাইট ইঞ্জিনিয়ার রিয়াদ এবং মামুন উপস্থিত ছিলেন।

আসন্ন ঈদুল উল ফিতর কে সামনে রেখে

ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টর প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৭ এএম
ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈশ্বরদী এসপি সার্কেল প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোমিনুজ্জামান এর নেতৃত্বে পুরো ঈশ্বরদী উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

ঈশ্বরদীতে মাদক-জুয়া/অনলাইন জুয়া, বাজিতে লুডু খেলা, রাত ৮ টার পর মহল্লার অলিগলিতে কিশোর স্কুল পড়ুয়া উঠতি বয়সের ছেলেদের চায়ের দোকানে আড্ডা রোধে ঈশ্বরদী থানা পুলিশ নজরদারি জোরদার করেছে।

আসন্ন ঈদুল ফিতর ঈদের আগে আপনার এলাকায় বহিরাগত সন্দেহ জনক লোকের আনাগোনা দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করুন। ঈদে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে ঈশ্বরদী থানা পুলিশের একাধিক টহল টিম রাত্রিকালীন পেট্রোলিং কার্যক্রম চালু করেছে। শিল্প নগরীর ৭ টি ইউনিয়ন, ১টি পৌর শহর ও হাইওয়ে মহাসড়কে টহল জোরদার করেছে। আপনারা স্ব স্ব অবস্থানে থেকে পুলিশ কে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ঈশ্বরদী বাসীদের উদ্দেশ্যে সকল প্রকার সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান করেছেন।

 

উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৩ এএম
উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

(১১মার্চ) রোজ বুধবার উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই সময় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পিত শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
এসময় উপজেলা পর্য্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।মাসিক সাধারণ সভায় উখিয়া উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সমন্বিত ও জনকল্যাণমুখী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদার। মাসিক সাধারণ সভার সভাপতি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা তার গুরুত্বপূর্ণ বক্তব্যে জানান উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্য সেবা পাই সেদিন কড়া নজরদারি রাখা হবে।

নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩০ এএম
নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গত ৫ আগস্টের পরে চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পর ইউনিয়ন বাসিকে নিয়ে কাজ করছেন সুনাম ও দক্ষতার সাথে।
পুটিয়া ইউনিয়ন বাসীর সুখে দুঃখে প্রতিটি এলাকার যে কোন সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন অবিরত। এদিকে বিভিন্ন সেবা জয়িতা এসে সচিব আলতাফ হোসেন কে সাধুবাদ জানাচ্ছেন প্রতিনিয়ত। তাতে পুটিয়া ইউনিয়ন বাসী গর্বিত।
সরকারি কর্মকর্তা হয়েও পুটিয়া বাসীর কাছে তিনি মানবিক জনসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন। আলতাব হোসেন জানান পুটিয়া ইউনিয়ন এর উন্নয়নের লক্ষ্যে প্রতিটি প্রকল্প বাস্তবায়নে আমার তীক্ষ্ণ নজরদারিতে সঠিক ও স্বচ্ছতা সবসময়। বিগত সময়ের নির্বাচিত চেয়ারম্যানদের তুলনায় বর্তমানে পুটিয়া ইউনিয়নে অনেক বেশি উন্নয়ন মুলক কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। আমাল লক্ষ্য উদ্দেশ্য পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সকল সদস্যদের নিয়ে পুটিয়া ইউনিয়ন কে বাংলাদেশ সরকারের লক্ষ্য উদ্দেশ্য সফল করতে, ইউনিয়নবাসী পাশে থাকলে পুটিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

error: Content is protected !!