বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

৪০ কোটি বছরের পুরোনো উদ্ভিদ ‘হর্স টেইল’ নিয়ে নতুন রহস্য

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম | 46 বার পড়া হয়েছে
৪০ কোটি বছরের পুরোনো উদ্ভিদ ‘হর্স টেইল’ নিয়ে নতুন রহস্য

ডাইনোসরেরও অনেক আগে, প্রায় ৪০ কোটি বছর আগে পৃথিবীতে জন্ম নিয়েছিল এক অদ্ভুত উদ্ভিদ— হর্স টেইল (Horsetail)। দেখতে সাধারণ হলেও এই প্রাচীন উদ্ভিদ আজ আবার বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রে! 🧬🔍

🔎 নতুন কী রহস্য সামনে এলো?
সাম্প্রতিক গবেষণায় জানা গেছে—
👉 হর্স টেইল উদ্ভিদের কোষপ্রাচীরে রয়েছে বিপুল পরিমাণ সিলিকা (Silica), যা একে কীটপতঙ্গ, রোগ ও পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে স্বাভাবিক ঢাল তৈরি করে।
👉 বিজ্ঞানীরা ধারণা করছেন, এই সিলিকাই হর্স টেইলকে বিবর্তনের ভয়াবহ পরিবর্তন, বরফযুগ ও গণবিলুপ্তি টিকিয়ে রাখতে সাহায্য করেছে। ❄️🌍
👉 আরও আশ্চর্যের বিষয়, হর্স টেইলের জিনগত গঠন এতটাই স্থিতিশীল যে লক্ষ লক্ষ বছরেও এর মৌলিক রূপ প্রায় অপরিবর্তিত! 🧬⏳
🌱 আধুনিক বিজ্ঞানে গুরুত্ব
আজ এই প্রাচীন উদ্ভিদ থেকে—
✔️ পরিবেশবান্ধব নির্মাণ উপাদান
✔️ কৃষিতে প্রাকৃতিক কীটনাশক
✔️ এমনকি ভবিষ্যতের বায়ো-ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির ধারণাও নেওয়া হচ্ছে! 🚜🏗️
🧠 বার্তা একটাই
হর্স টেইল আমাদের মনে করিয়ে দেয়— প্রকৃতি তার ভেতরেই লুকিয়ে রেখেছে টিকে থাকার সেরা কৌশল। কোটি কোটি বছর পেরিয়েও যে জীবন টিকে থাকে, তার কাছ থেকে শেখার আছে অনেক কিছু! 🌍💚

ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৪৭ পিএম
ঈশ্বরদীতে স্ট্রবেরি চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে দীর্ঘদিন ধরে হয়ে আসছে ধান, গম, মসুর, রসুন, পিয়াজের চাষ। তবে এবার সেই মাঠের একাংশে স্ট্রবেরির চাষ করেছেন স্থানীয় কৃষক মো. রকিবুল ইসলাম (৩৫)। জমির চারপাশে জালের বেড়া, এমনকি ওপরেও টানানো হয়েছে। আর এই জালের ভেতরে সারি সারি লাইনে রয়েছে সবুজ গাছ। এসব গাছের সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে টকটকে লাল স্ট্রবেরি। এক সময় শখের বশে চাষ শুরু করলেও, এখন এই ফসল স্থানীয় কৃষকদের কাছে হয়ে উঠেছে লাল ভাগ্য।

ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী, জগন্নাথপুর, মানিকনগর পূর্বপাড়া ও মানিকনগর পশ্চিমপাড়াসহ কয়েকটি এলাকার মাঠে আবাদ করা এই স্ট্রবেরি চাষে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। উচ্চমূল্যের এই ফসলে স্বল্প সময়ে মিলছে অধিক লাভ। ফলে ধান, গম, মসুর, রসুন, পিয়াজ বা অন্যান্য ফসলের তুলনায় স্ট্রবেরি চাষেই বেশি ঝুঁকছেন সেখানকার স্থানীয় চাষিরা।

তবে বিপুল সম্ভাবনা থাকলেও পচনশীল এই ফল দ্রুত বাজারজাত ও আধুনিক সংরক্ষণের অভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকারি তদারকি আর হিমাগার সুবিধা পেলে জয়পুরহাটের এই স্ট্রবেরি দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে কৃষি বিভাগ বলছে, দীর্ঘ সময় হিমায়িত রাখলে স্ট্রবেরির উজ্জ্বল লাল রং ফ্যাকাসে হয়ে যায় এবং এর প্রাকৃতিক সুগন্ধ ও মিষ্টি স্বাদ কমে যেতে পারে। ফলে হিমাগার সুবিধা থাকলেও কেউ এই ফল রাখেন না।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হাসান মো. শওকত আলী

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হাসান মো. শওকত আলী

দায়িত্ব গ্রহণ করেই জনবান্ধব পুলিশিংয়ে জিরো টলারেন্সের বার্তা ঘোষনা করলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনিযুক্ত কমিশনারকে বরণ করে নেন। পরে তিনি সদ্য বিদায়ী সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম-এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন নতুন কমিশনার। সভায় তিনি কর্মকর্তাদের ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (বিপিএম), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (পিপিএম)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নবনিযুক্ত সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোঃ সুজন বেপারী

মুন্সিগঞ্জ ভট্টাচার্যের বাগে জমি সংক্রান্ত বিরোধে ৯ জনের নামে মামলা

মোঃ সুজন বেপারী প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:৪৪ পিএম
মুন্সিগঞ্জ ভট্টাচার্যের বাগে জমি সংক্রান্ত বিরোধে ৯ জনের নামে মামলা

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ এলাকায় জমি সংক্রান্ত জোরপূর্বক ও পায়তারা দখলের বিরোধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নামে মামলা দায়ের অভিযোগ উঠেছে।

মামলার তথ্য সুত্রে (নং ১২৪) বাদী মোঃ দুলাল শেখ (৫৫) পিতা: মৃত হাজী হাবীবুর রহমান শেখের পুত্র জানান, পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ একালায় জমি সংক্রান্ত জোরপূর্বক ও পায়তারা দখলের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে আসামি করে উল্লেখ্য ০১/ আবুল কালাম (৭০) ২/ মোঃ মাওলা হোসেন শেখ (৬৮) ৩/ মোঃ ইব্রাহিম শেখ (৬৬) ৪/ মোঃ দেলোয়ার হোসেন শেখ (৬৪) ৫/ আনোয়ার হোসেন শেখ (৬২) ৬/ মোসাঃ রোকেয়া বেগম (৬০) ৭/ খোরশেদ বেগম (৫৮) ৮/ শারপিন ঢালী (৪৮) ৯/ ফাতেমা বেগম (৩৮) আরও ৩/৪ জনের অজ্ঞতানামাসহ আদালতে মামলা দায়ের করেন।

এঘটনায় ২৭/০৩/২০২৬ইং তারিখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মুন্সিগঞ্জ জেলা জোনাল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক হাজী জুমন শেখসহ আরও কয়েকজনে হুমকি ধামকি ও গালিগালাজ প্রাণনাশের ভয়ভীতি করার প্রদর্শনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সদর থানায় মোঃ নিজাম উদ্দিন শেখ (৬৬) পিতা: মৃত চাঁন মিয়া শেখ পুত্র বলেন, চার জনের নামে ১/ শারপিন ঢালী (৪৮) ২/ ফাতেমা বেগম (৩৮) /৩ আবুল কালাম (৬৫) ৪/ কিরন ঢালীসহ (৪২) কয়েকজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছি যাহার জিডি (নং ১৭১৬)।

এবিষয়ে সদর থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আবুল কাশেম বলেন, জমি সংক্রান্ত জোরপূর্বক দখলের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং আদালত যেহেতু যদি তদন্ত দেন তাহলে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!