নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত: তাড়াশে হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে একটি হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ) তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় অবস্থিত জনতা হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও তাড়াশ উপজেলা প্রশাসন।
অভিযানকালে হোটেলটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। খাদ্যদ্রব্য যথাযথভাবে সংরক্ষণ না করা, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না এবং স্বাস্থ্যবিধি উপেক্ষার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
এ সময় তিনি বলেন,“জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।











