বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ভারতের ‘নেপোলিয়ন’ হিমুর পতন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম | 85 বার পড়া হয়েছে
ভারতের ‘নেপোলিয়ন’ হিমুর পতন

ভারতের ইতিহাসে যাঁকে বলা হয় ‘ভারতের নেপোলিয়ন’—সেই হেমচন্দ্র বিক্রমাদিত্য, ইতিহাসে বেশি পরিচিত হিমু নামে। আফগান শাসক শের শাহের সেনাপতি থেকে শুরু করে দিল্লির সিংহাসনে আরোহণ—সবকিছুই হয়েছিল তাঁর অসাধারণ সামরিক দক্ষতায়। কিন্তু ভাগ্যের এক ছোট ভুলই তাঁকে হার মানতে বাধ্য করেছিল মাত্র ১৪ বছরের কিশোর সম্রাট আকবরের কাছে।
১৫৫৬ সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমু প্রায় জয় নিশ্চিত করে ফেলেছিলেন। মুঘল সেনা তখন চাপে, অনেকেই পিছু হটছে। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় ভয়ংকর ঘটনা—
🎯 হঠাৎ একটি তীর এসে লাগে হিমুর চোখে।
রক্তে ভেসে যায় মুখ, হাতছাড়া হয় যুদ্ধের নিয়ন্ত্রণ। সেনাপতি আহত ও অচেতন—এই খবর ছড়িয়ে পড়তেই হিমুর বিশাল বাহিনীতে শুরু হয় বিশৃঙ্খলা। নেতৃত্বহীন সেনারা ভেঙে পড়ে, আর সেই সুযোগটাই নেয় মুঘল বাহিনী।
⚔️ আহত হিমুকে জীবিত অবস্থায় বন্দি করা হয়। কিশোর আকবরের সামনে হাজির করা হলে, তৎকালীন রিজেন্ট বৈরাম খানের নির্দেশে হিমুর শিরচ্ছেদ করা হয়।
একটি তীর, একটি মুহূর্তের দুর্ঘটনা—আর সেখানেই শেষ হয়ে যায় দিল্লির হিন্দু সম্রাট হওয়ার স্বপ্ন।
📌 ইতিহাস বলে, শক্তি আর বীরত্বই সব নয়—যুদ্ধক্ষেত্রে একটি ছোট ভুল, এক সেকেন্ডের দুর্ভাগ্যও ইতিহাস বদলে দিতে পারে।
হিমু আজও স্মরণীয় তাঁর উত্থানের জন্য, যেমন স্মরণীয় তাঁর করুণ পতনের জন্য।
✨ ইতিহাসের পাতায় হিমু—এক সাহসী যোদ্ধা, যাঁকে হার মানতে হয়েছিল ভাগ্যের কাছে।

উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম
উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান।

সভায় দিবস দুটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা, রাত ১১টা ৩০ মিনিটে এক মিনিট প্রতীকী ব্ল্যাকআউট (আলোক নিভিয়ে নিরবতা পালন) এবং বিশেষ দোয়া মাহফিল।

এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

কক্সবাজার খুরুস্কুল ইউনিয়নে (ভিজিএফ) চাউল বিতরণ শুরু

সিরাজুল কবির বুলবুল উখিয়া, কক্সবাজার প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:০৪ পিএম
কক্সবাজার খুরুস্কুল ইউনিয়নে (ভিজিএফ) চাউল বিতরণ শুরু

(১১ মার্চ) সকাল দশটায় কক্সবাজার সদর উপজেলা খুরুস্কুল ইউনিয়নে সরকারি ভাবে বরাদ্দকৃত হতদরিদ্র মানুষের মাঝে মাহে রমজান উপলক্ষে মাথাপিছু ১০ কেজি করে চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে
এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি হোসনে আরা আজাদ বেবী খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী। ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উল্লাহ মেম্বার। ইউপি সেক্রেটারি হুমায়ূন সহ প্রমুখ। তথ্যসূত্রে জানা যায় প্রথম দিনে ১৪৫০ হতদরিদ্র পরিবারের কাছে (ভিজিএফ) চাউল সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

পাবনা-৩ নির্বাচনী আসনে ভোট পুন:গণনা চেয়ে আবেদন

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:৪৫ পিএম
পাবনা-৩ নির্বাচনী আসনে ভোট পুন:গণনা চেয়ে আবেদন

আজ পাবনা-৩ নির্বাচনী আসনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনী স্পেশাল বেঞ্চে অবৈধ ফলাফল বাতিল পূর্বক ভোট পুন:গণনা চেয়ে আবেদন করা হয়।

নির্বাচনী স্পেশাল বেঞ্চের একক বিচারক বিচারপতি মো: জাকির হোসেন শুনানি শেষে অবৈধ ফলাফল বাতিল এবং ভোট পুন:গণণা চেয়ে আবেদন গ্রহণ করেন এবং আগামী ১৪ জুন ২০২৬ তারিখে শুনানির দিন ধার্য্য করেছেন।

আদেশে তিনি ওই আসনের ব্যালট সহ প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

error: Content is protected !!