ইয়াবাসহ মোটরসাইকেল উদ্ধার
নরসিংদীর রায়পুরায় তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরা উপজেলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট,ও একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটে রায়পুরা থানাধীন শ্রীরামপুর এলাকার শ্রীরামপুর রেলগেইট মাছ বাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুকের দিক নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরের, নেতৃত্বে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স দক্ষতার সহিত অভিযানটি পরিচালনা করেন।
উক্ত চলা কালিন সময়ে অভিযানে গ্রেপ্তার কৃত ব্যক্তিরা হলেন। মোঃ হারুন মিয়া (৪৮)। তিনি জাহাঙ্গীর নগর এলাকার বাসিন্দা এবং পিতা মৃত ফজর আলী।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়—
২০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা),
একটি কালো রঙের পালসার মোটর সাইকেল (আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা),
একটি Redmi এবং একটি VIVO Y19S মডেলের মোবাইল ফোন সাথে পাওয়া যায়।
পুলিশ সুত্রে জানা যায় , গ্রেপ্তারকৃত হারুন মিয়ার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা, একটি পুলিশ অ্যাসল্ট মামলা সহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে।
এ ঘটনায় রায়পুরা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের নজরদারি অব্যাহত আছে।











