রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম | 13 বার পড়া হয়েছে
শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা

শ্যামগঞ্জ প্রেসক্লাব ময়মনসিংহের উদ্যোগে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৯ জানুয়ারী ২০২৬ইং) ছোট আকারে শ্যামগঞ্জ গরুর হাট বাজারস্থ শ্যামগঞ্জ প্রেসক্লাব অফিসে ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এর আগে গত ১ জানুয়ারী ২০২৬ ইং তারিখ বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার কথা ছিলো। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্টীয় শোক দিবস বিবেচনায়, সকল প্রস্তুতি নেওয়া থাকলেও শেষ মূহুর্তে প্রোগ্রামটি স্হগিত করা হয়।

পূর্ব পরিকল্পিত প্রোগ্রামটি স্হগিত হওয়ায় “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর সদস্যদের নিয়ে ছোট আকারে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়। শুরুতেই বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সেইসাথে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহিদ ও জুলাই বিপ্লব শহিদদের স্মরণ এবং গণতন্ত্রের মুক্তি ও স্বাধীন সাংবাদিকতা করতে গিয়ে যাঁরা আত্মউৎসর্গ করেছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় শ্যামগঞ্জের প্রয়াত সাংবাদিক সৈয়দ সিদরাতুল মুনতাহার ও এস আই গৌতম রায় সহ প্রমুখকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন খান সুপল্ব। তিনি শ্যামগঞ্জ প্রেসক্লাবের উত্তোর উত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সুষ্ঠু দ্বারার সাংবাদিকতা করার জন্য বলেন।

তিনি বলেন, আশা করি শ্যামগঞ্জ প্রেসক্লাবের কলম সৈনিকরা তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তবতা তুলে ধরবে। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, শ্যামগঞ্জে শ্যামগঞ্জ প্রেসক্লাবের আত্ন প্রকাশ ঘটায় আমরা আনন্দিত ও খুশি শ্যামগঞ্জে এধরনের প্রতিষ্ঠান বহু আগে গড়ে উঠা দরকার ছিল, তোমরা করেছো তোমাদের ধন্যবাদ তোমরা এগিয়ে যাও তোমাদের ভাল কাজের পাশে আমরা আছি বলে মতামত দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক” দিনকালের”পূর্বধলার প্রতিনিধি ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান শান্ত।

এছাড়াও বক্তব্য রাখেন শ্যামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃযোবায়ের হোসেন বাচ্চু, সহ সভাপতি মোঃ আশিক উজ জামান (আশেক), পূর্বধলা উপজেলার জাতীয় দৈনিক মাটি ও মানুষের প্রতিনিধি মো: নজরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন মামুন, ‘দৈনিক বর্তমান বাংলা’ জাতীয় পএিকার গৌরীপুর উপজেলা প্রতিনিধি ও শ্যামগন্জ প্রেস ক্লাবের

সাংগঠনিক সম্পাদক মোঃ কামরান হোসেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে শ্যামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।

উল্লেখ্য ১ জানুয়ারী ২০২৪ইং এর প্রথম প্রহরে শ্যামগঞ্জ প্রেসক্লাবের ১১ সদস্য কমিটির “ভোরের ডাকের “গৌরীপুরের প্রতিনিধি মোঃ আল ইমরানকে সভাপতি ও একুশে নিউজের ময়মনসিংহ প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়েছিল।

মোঃ সবুজ খান

আমি সর্বসাধারণের পাশে থাকতে চাই: সাঈদ

মোঃ সবুজ খান প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৫১ পিএম
আমি সর্বসাধারণের পাশে থাকতে চাই: সাঈদ

টাংগাইল জেলার মির্জাপুর উপজেলাবাসীক পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে ঘোষণা দিয়েছেন জনাব মোঃ শরীফুজ্জামান খান সাঈদ দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেকে একজন সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবার তিনি মির্জাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার নিয়ে।
শৈশব থেকেই বি এন পির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির বুকে ধারণ করে , মরহুমা বেগম খালেদা জিয়ার,বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও বি এন পির পরিবারের সদস্য হিসেবে একজন ক্ষুদ্র কর্মী, এবং তিনি একজন কর্মি বান্ধব মানুষ সততা, পরিশ্রম ও দায়িত্ববোধের জন্য এলাকায় সুপরিচিত।
রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব
নির্বাচনী অঙ্গীকারে রয়েছে
শিক্ষার মানোন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা
যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন
দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক উপজেলা প্রশাসন
অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ সড়ক সংস্কার
অসহায় ও দুস্থ মানুষের পাশে কার্যকর সহায়তা
কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহায়ক উদ্যোগ
তিনি বলেন
একটি উন্নত, মানবিক ও সুশাসিত মির্জাপুর আমাদের অঙ্গীকার।
জনাব মোঃ সাঈদ আরো জনগণের আস্থা ও সহযোগিতাই একটি সফল ও টেকসই উন্নয়নের মূলভিত্তি। তিনি মির্জাপুর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, আন্তরিকতা ও সমর্থন কামনা করেন।

মানুষ নয়, বনের মহিষই যখন প্রিয় বন্ধু

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৪৭ পিএম
মানুষ নয়, বনের মহিষই যখন প্রিয় বন্ধু

এক তরুণী ও মহিষের রূপকথাকেও হার মানানো বন্ধুত্বের গল্প! ইন্টারনেটে কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে!
​স্বার্থের এই দুনিয়ায় যেখানে মানুষে-মানুষে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট, সেখানে এক তরুণী ও বনের এক মহিষের অকৃত্রিম
ভালোবাসা আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে। প্রকৃতির এই নিস্বার্থ মায়ার কোনো সীমানা নেই, তা আবারও প্রমাণিত হলো এই ভাইরাল ভিডিওতে।
​অবিশ্বাস্য সেই বন্ধুত্বের মুহূর্ত:
​ডাক দিলেই ছুটে আসা: নির্জন প্রান্তর থেকে তরুণী কেবল একবার ডাক দিলে বা পায়ের আওয়াজ পেলেই সব সংশয় কাটিয়ে ঝড়ের গতিতে ছুটে আসে বিশালদেহী সেই মহিষ।
​ভয়হীন বিশ্বাস:
কোনো হিংস্রতা নেই, নেই কোনো ভয়। মহিষটি পরম তৃপ্তিতে তরুণীর হাত থেকে খাবার খাচ্ছে। এই দৃশ্য যেন কোনো সাজানো সিনেমা নয়, বরং হৃদয়ের গভীর থেকে প্রবাহিত এক সহজাত অনুভূতির বহিঃপ্রকাশ।
​মানুষ বনাম প্রকৃতি:
যেখানে মানুষ প্রতিনিয়ত প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করছে, সেখানে এই তরুণীর মায়া প্রকৃতি আর মানুষের ভারসাম্য রক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
​আমাদের শিক্ষা:
পশু-পাখি বা বন্য প্রাণী কেবল ভালোবাসার ভাষাই বোঝে। একটু মমতা আর সহমর্মিতা থাকলে সবচেয়ে হিংস্র প্রাণীও যে পরম বন্ধু হতে পারে, এই ঘটনাটি তারই প্রমাণ। এই অদ্ভুত বন্ধুত্ব কি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার জন্য যথেষ্ট নয়?

ডাঃ মোঃ আবুল কালাম, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

মুক্তাগাছায় কমিউনিটি গিফট প্রোগ্রাম/২৬ অনুষ্ঠিত

ডাঃ মোঃ আবুল কালাম, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৪৫ পিএম
মুক্তাগাছায় কমিউনিটি গিফট প্রোগ্রাম/২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিমপুর পি এফ এ এর ওয়ার্ল্ড ভিশনে নিবন্ধিত শিশু, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুর জন্য কমিউনিটি গিফট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মুক্তাগাছা সাউথ এপি, World Vision Bangladesh এর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

ভিডিসি’র সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ও ৯ নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাঃ মোঃ আনোয়ার পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর পিএফএ এর প্রোগ্রাম অফিসার মার্শেল রংদী।
আজ (১৫/০৩/২৬) রোজ রবিবার মুক্তাগাছা উপজেলার ঝনকা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নিবন্ধিত শিশু (RC), প্রতিবন্ধী ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একই সাথে কাশিমপুর কেন্দ্রীয় শিশু ফোরামের উদ্যোগে এস এস সি ও এইচ এস সি পরিক্ষার্থী ২০২৬ এ শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও শিক্ষা উপকরন বিতরন করা হয়।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

error: Content is protected !!