শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

কুড়িগ্রাম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন পাচারকারী চক্র গ্রেফতার

Md.Khalid Hasan
Md.Khalid Hasan - Staff Reporter, TARASH (SIRAJGING) প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:১১ পিএম | 89 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন পাচারকারী চক্র গ্রেফতার

­

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে সংঘবদ্ধ নকলচক্রের তৎপরতার অভিযোগ উঠেছে। বিশেষ প্রযুক্তিনির্ভর ডিভাইস ব্যবহার করে প্রশ্ন ও উত্তর সরবরাহের প্রস্তুতিকালে পরীক্ষা শুরু হওয়ার চার ঘন্টা পূর্বেই একটি পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা শহরের একটি পরীক্ষা কেন্দ্রসংলগ্ন বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিজিটাল ডিভাইস, পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের একাধিক কপি উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তিদের মধ্যে একজন মিনারুল ইসলাম—নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। ফলে শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো সংবেদনশীল বিষয়ে রাজনৈতিক পরিচয়সম্পন্ন ব্যক্তির সম্পৃক্ততা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

 

আটক ব্যক্তিদের পূর্ণ পরিচয়

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন— মোঃ আব্দুল লতিফ (৫২),সাং- নাখারগঞ্জ, ওয়ার্ড নং- ০৮, ইউপি- রামখানা, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম,মোঃ শরিফুজ্জামান সিদ্দিকী (৪০), বোয়ালভিঢ় (নেওয়াশী বাজার), ওয়ার্ড নং- ০৪, ইউপি- ডাঙ্গার মোড়, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম,মোঃ হিমেল মাহমুদ (২৮),সাং- বাঁশখালী, ওয়ার্ড নং- ০৬, কাচিকাটা, থানা- শিবচর, জেলা- মাদারীপুর,মোছাঃ চামেলী আক্তার (২৯), সাং- টেকের হাট (সদর পৌরসভা), ওয়ার্ড নং- ০৪, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর,মোঃ মাহবুব খান (৩৫),সাং- জাঙ্গালীয়া, থানা- কাঠালীয়া, জেলা- ঝালকাঠি। বর্তমান ঠিকানা- বাসা নং- ২৮৫/১, টিভি রোড, রামপুরা, ডিএমপি, ঢাকা।

 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন,

“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা আলামত পর্যালোচনা করা হচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটি চক্র কাজ করছে কি না—সেটিও তদন্তের আওতায় রয়েছে। অভিযান এখনো চলমান।”

প্রশাসনের সতর্কতা, বাড়ানো হলো নিরাপত্তা

ঘটনার পরপরই জেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়। পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানো ঠেকাতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

 

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা বলেন,“আটকের বিষয়টি থানার মাধ্যমে জেনেছি। তাঁরা বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন আমাদের অগ্রাধিকার।”

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল তিনটায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার ৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী।

 

পরীক্ষাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি ২৫ জন পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শক, প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। পাশাপাশি পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

ঘটনাটি স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং দল থেকে বহিষ্কার করেছেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!