টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করলেন পুলিশ সুপার
টাঙ্গাইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থান পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট পুলিশ অফিসার এবং ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, টাঙ্গাইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।














