শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সত্যিই কি প্রেম ছিল নায়িকার?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩৪ পিএম | 71 বার পড়া হয়েছে
সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সত্যিই কি প্রেম ছিল নায়িকার?

দুই দশক আগের কথা। টেলিভিশনে ভারতীয় ক্রিকেট দল হারলেই এক নাম ভেসে উঠত আলোচনায়—নাগমা। ক্রিকেটপ্রেমীদের এক বড় অংশের অভিযোগ ছিল, সৌরভ গাঙ্গুলীর জীবনে ‘অন্য কারও উপস্থিতি’ নাকি তাঁর খেলায় প্রভাব ফেলছে। আর সেই ‘অন্য কেউ’ বলতে তাঁরা ইঙ্গিত করতেন অভিনেত্রী নাগমার দিকেই।
যদিও প্রকাশ্যে কেউ কখনো মুখ খোলেননি। তবু ক্রিকেট–বলিউড ঘিরে সম্পর্কের সেই গুঞ্জন একসময় তুমুল আলোচনার জন্ম দেয়। গত ২৫ ডিসেম্বর এই অভিনেত্রীর জন্মদিন ছিল। অর্ধশতক পূর্ণ করলেন সেই নাগমা—বলিউডের আলোচিত ও বিতর্কিত এক নায়িকা।
সালমানের হাত ধরে শুরু
নব্বইয়ের দশকের শুরুতে বলিউডে আবির্ভূত হন নাগমা। মাত্র ১৬–১৭ বছর বয়সেই তাঁর নায়িকা–জীবন শুরু। ১৯৯০ সালে সালমান খানের বিপরীতে ‘বাঘী: এ রেবেল ফর লাভ’ ছবিতে অভিনয় করে রাতারাতি পরিচিতি পান তিনি।
ছবিটি সে বছর বলিউডে সর্বাধিক ব্যবসাসফল ছবির মধ্যে ছিল, আর নতুন নায়িকা হিসেবেই নাগমা নিশ্চিত জায়গা করে নেন দর্শকের মনে। এরপর তাঁর যাত্রা থামেনি—শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, সুনীল শেঠি—তখনকার জনপ্রিয় প্রায় সব নায়কের সঙ্গেই কাজ করেছেন তিনি। শুধু হিন্দি নয়, তিনি সমান সাফল্য পেয়েছেন দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।
তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড়ের বহু ছবিতে অভিনয় করেছেন, এমনকি পরে ভোজপুরি, পাঞ্জাবি ও মারাঠি সিনেমাতেও নিয়মিত দেখা গেছে তাঁকে। রজনীকান্তের সঙ্গেও তাঁর অভিনয় ছিল বিশেষ আলোচনায়।
ফলে অল্প সময়েই তিনি হয়ে ওঠেন বহুভাষিক সিনেমার জনপ্রিয় ও ‘গ্ল্যামারাস’ নায়িকা। তবে পর্দার এই সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও তিনি ছিলেন মিডিয়ার স্থায়ী আলোচনার কেন্দ্রবিন্দু—ক্যারিয়ারের প্রতিটি ধাপেই যার ছায়া পড়েছে কমবেশি।
সৌরভ–নাগমা: রহস্যঘেরা সম্পর্ক
২০০০ সালের দিকটা ছিল যেন রূপকথার মতো—তবে শেষটা কিন্তু ছকভাঙা! আচমকাই বলিউড আর ক্রিকেট মিলিয়ে ছড়িয়ে পড়ে এক কানাঘুষা—ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী নাকি প্রেমে পড়েছেন অভিনেত্রী নাগমার। খবরটা যেন আগুনে ঘি ঢালার মতো ছড়িয়ে পড়ে।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!