কৃষিবিদ হাসান জাফির তুহিনের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন বৃত্তান্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদ সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদীয় আসন পাবনা-৩ বিএনপির মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন বৃত্তান্ত।
ব্যক্তিগত পরিচিতি:
জন্ম তারিখঃ ২৪ শে আগস্ট ১৯৬৮ ইং
নামঃ কৃষিবিদ হাসান জাফির তুহিন
পিতাঃ মৃত আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন মোল্লা
মাতা: মিসেস হামিদা বেগম
গ্রাম: বৌথড়, ইউনিয়ন: বিলচলন, উপজেলা: চাটমোহর, জেলা: পাবনা।
রাজনৈতি কর্মকান্ড:
১৯৮৪-১৯৮৭ ইং সাল পর্যন্ত পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়কের দায়িত্ব সফলতার সাথে পালন। একই সময়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ৩ (তিন) বার কারাবরণ।
১৯৯১-১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ছাত্র সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক (জি.এস) নির্বাচিত।
১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনে মিলানায়তন সম্পাদক নির্বাচিত।
১৯৯৩-১৯৯৭ সাল পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন। এই সময়ে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ক্যাম্পাস থেকে গ্রেফতার হয়ে দীর্ঘ ১ (এক) বৎসর কারা বরণ।
১৯৯৪-১৯৯৭ সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় ছাত্র ঐক্য এর আহবায়কের দায়িত্ব পালন।
১৯৯৮ সালের জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়ে ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ। ঢাকার বিজয় নগরের কেন্দ্রিয় কমিটির মিছিল করার সময় পুলিশের নির্মম আক্রমনে মারাত্বক আহত হন। ঢাকার পি.জি হাসপাতালে ও ব্যাংককের বামরুংগ্রাদ হাসপাতালসহ বিভিন্ন স্থানে দীর্ঘ ২ (দুই) বৎসর চিকিৎসাধীন। এখনও সেই আঘাতের ব্যাথা বয়ে বেড়াতে হচ্ছে।
২০০৩-২০০৮ সাল পর্যন্ত ২ (দুই) বার নির্বাচিত হয়ে পাবনা জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন।
২০০৮ ইং সাল এগ্রিকালচারিস্টস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সদস্য সচিব নির্বাচিত।
১ লা জানুয়ারী ২০১৮ ইং পাবনা শহরে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পুলিশী আক্রোমণে মারাত্মক আহত হয়ে প্রথমে ঢাকার স্কয়ার হাসপাতালে ও পরে ব্যাংককে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসা।
২০১৯-২০২১ ইং সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন।
২০২২ ইং সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ সভাপতি নির্বাচিত।














