ফ্যাসিবাদী হামলার বিরুদ্ধে রাজপথে ফেনী জেলা বিএনপি, নেতৃত্বে শেখ ফরিদ বাহার
হাদী ও চট্টগ্রামে বিএনপির আহ্বায়কের ওপর বর্বর হামলার প্রতিবাদ: ফেনীতে বিএনপির তীব্র বিক্ষোভ প্রতিবাদ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদী ও চট্টগ্রামে বিএনপির আহ্বায়কের ওপর ন্যাক্কারজনক ও বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফেনীতে তীব্র বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা বিএনপি।
এই হামলাকে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে আখ্যায়িত করেছেন দলীয় নেতারা।
ফেনী জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব শেখ ফরিদ বাহার। উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আনোয়ার পাটোয়ারী, উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকার বিরোধী কণ্ঠ রোধ করতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। কিন্তু এসব দমন-পীড়নের মাধ্যমে জনগণের আন্দোলন থামানো যাবে না।
অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।














