শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৮:৪৮ পিএম | 108 বার পড়া হয়েছে
সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে

সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ (২১) হত্যা মামলায় নওগাঁ-১ আসনের সাবেক এই এমপিকে রিমান্ড দেয়া হয়।

আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।

এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক সাইফুদ্দীন হোসাইন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ (২১)।

এ ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়।

ওই মামলায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ।

​কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ

​৫ টাকায় রাজকীয় ইফতার: প্রশংসায় ভাসছে ‘উদ্দীপ্ত তরুণ’

​কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:২৬ পিএম
​৫ টাকায় রাজকীয় ইফতার: প্রশংসায় ভাসছে ‘উদ্দীপ্ত তরুণ’

​পবিত্র রমজান মাসের এই পুণ্যময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার একদল তরুণ। অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে মাত্র ৫ টাকার বিনিময়ে মানসম্মত ইফতার পৌঁছে দিচ্ছে ‘উদ্দীপ্ত তরুণ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

​আজ শুক্রবার বিকেল ৫টায় হাকিমপুর উপজেলার সিপি মোড় এলাকায় এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতীকী মূল্যে পুষ্টিকর ইফতার পাওয়ার খবরে শত শত মানুষ ভিড় করেন। ৫ টাকার প্যাকেটে ছিল মুড়ি, ছোলা, খিচুড়ি, পিঁয়াজু, বেগুনি, খেজুর, শসা, তরমুজ, আপেল ও বড়ইসহ নানা পদের খাবারের চমৎকার আয়োজন।

​অল্প টাকায় এমন রাজকীয় ইফতার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। ইফতার নিতে আসা নাজমা বেগম অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলেন বাবা, বাজারে সব জিনিসের যা দাম, তাতে আমাদের মতো মানুষের পক্ষে ইফতার কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। সেখানে মাত্র ৫ টাকায় পেটভরে খাওয়ার মতো এমন আয়োজন পাব, তা কখনো কল্পনাও করিনি। এই সামান্য টাকায় সম্মান নিয়ে ইফতার কিনতে পেরে আমরা অত্যন্ত খুশি।”

​সংগঠনটির এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছে এক অনুপ্রেরণাদায়ক গল্প। কোনো বড় অনুদান নয়, বরং একদল বন্ধুর নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গড়ে তোলা হয়েছে এই ইফতার তহবিল।

​সংগঠনের সভাপতি নাঈমুর রহমান জানান, তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতি বছরই এমন আয়োজন করে থাকেন।

তিনি বলেন, ​”আমরা বন্ধুরা মিলে টিফিনের টাকা জমিয়ে প্রতি বছর দরিদ্র ও অসহায় মানুষের জন্য এই নামমাত্র মূল্যে ইফতারের ব্যবস্থা করি। আজ আমরা প্রায় ৫০০ জনের মাঝে ইফতার বিতরণ করেছি। শুধু ইফতারই নয়, এই রমজান মাসে আমরা চিনি ও সেমাইও বিতরণ করে থাকি।”

​তরুণদের এই উদ্যোগ এলাকার মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর মতে, তরুণ প্রজন্মের এমন মানবিক দৃষ্টিভঙ্গি ও আত্মত্যাগ সমাজের বিত্তবানদেরও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। বিশেষ করে ৫ টাকার প্রতীকী মূল্য রাখার কারণ হলো, যেন কেউ একে অনুদান না ভেবে নিজেদের ক্রয় করা ইফতার হিসেবে মর্যাদার সাথে গ্রহণ করতে পারে।

উজ্জ্বল রায়

এ এস আই রাশেদ আলী’র অকাল মৃত্যুতে পুলিশ সুপার’র গভীর শোক

উজ্জ্বল রায় প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:২২ পিএম
এ এস আই রাশেদ আলী’র অকাল মৃত্যুতে পুলিশ সুপার’র গভীর শোক

ফরিদপুর পুলিশ লাইনস্-এ কর্মরত এএসআই (সঃ) মোঃ রাশেদ আলী, (৭ মার্চ) তারিখে অগ্নাশয় প্রদাহজনিত সমস্যার কারণে পুলিশ হাসপাতাল, ফরিদপুর থেকে রেফার্ড হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য (৯ মার্চ) তারিখে কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় রেফার্ড করেন। চিকিৎসকের পরামর্শে উক্ত হাসপাতালে ভর্তি করানো হয়। উক্ত হাসপাতালে তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে তাকে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়।
পরবর্তীতে শুক্রবার (
(১৩ মার্চ ২০২৬) সকাল ৯.১৪ মিনিটের সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ শুক্রবার বাদ জুমা ০২.৩০ ঘটিকায় ফরিদপুর পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। জানাজায় মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
জানাজা শেষে এএসআই (সঃ) মোঃ রাশেদ আলী-এর অকাল মৃত্যুতে পুলিশ সুপার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাঁর এই অপ্রত্যাশিত প্রয়াণে ফরিদপুর জেলা পুলিশ পরিবার গভীরভাবে মর্মাহত।

মোঃ ফিরোজ আহমেদ বাগেরহাট মোড়েলগঞ্জ

মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ বাগেরহাট মোড়েলগঞ্জ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:১৯ পিএম
মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মোঃ ফরহাদ হোসেন শিকদারের উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তার নিজ বাসভবন ‘ক্যাপ্টেন হাউস’, বাদুরতলাস্থ সিকদার বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহে রমজানের তাৎপর্য ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক সচেতনতার নানা দিক উঠে আসে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন, পৌর জামায়াতের আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আঃ মান্নান খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার মোঃ আজিজুর রহমান হাওলাদার, মাস্টার মোঃ সিদ্দিকুর রহমান হাওলাদার, মাস্টার মোঃ মোস্তফা আল মাহমুদসহ ১৫ নং সদর ইউনিয়নের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজে ন্যায়, সততা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান তিনি।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।

error: Content is protected !!