শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ডেমরায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া 

সোনাগাজীর যুবক ফখরুল ইসলামের দাফন সম্পন্ন

Master Mohammad Hanif
Master Mohammad Hanif - Feni District Correspondent, Feni District প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ পিএম | 90 বার পড়া হয়েছে
সোনাগাজীর যুবক ফখরুল ইসলামের দাফন সম্পন্ন

ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যু হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—পরিবার ও পুলিশ দু’পক্ষই অপেক্ষায়; স্ত্রীর দাবি, স্বামীর শরীরে ছিল আঘাতের চিহ্ন: ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবক ফখরুল ইসলাম (২৮)–এর দাফন বুধবার সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৯টায় সেনেরখিল গ্রামের জামে মসজিদের সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ফখরুল ইসলাম সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম ইলিয়াস হোসেনের তৃতীয় ছেলে। তিনি একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টোর ছোট ভাই।

ঘটনার বিবরণ
গত ৮ ডিসেম্বর, সোমবার বিকেলে ঢাকার ডেমরা থানার মুস্তাক হাজি এলাকার খালের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফখরুলের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরদিন ময়নাতদন্ত শেষে ৯ ডিসেম্বর রাত আটটায় স্বজনদের কাছে হস্তান্তর করে।

পরিবারের দাবি ও শোকস্তব্ধ পরিবেশ
ফখরুলের বড় ভাই নুরুল ইসলাম ভুট্টো সৌদি আরব থেকে জানিয়েছেন, ফখরুল এলাকায় ইলেকট্রনিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি রাজনৈতিকভাবে আওয়ামী পরিবারের সন্তান হলেও কখনও কাউকে প্রভাবিত করার চেষ্টা করেননি। আ.লীগ সরকারের পতনের পর জীবিকার প্রয়োজনে তিনি ঢাকার ডেমরা এলাকায় একটি গ্যাস বোতলজাত দোকানে চাকরি নেন।

তিনি আরও জানান, সম্প্রতি ইতালিতে তার ওয়ার্ক পারমিট (নোলস্তা) ইস্যু হয়েছে এবং ভিসা প্রসেসিং প্রায় শেষ পর্যায়ে ছিল। আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই তার ইতালি যাওয়ার কথা ছিল।

ফখরুলের দুই কন্যা সন্তান রয়েছে, বয়স মাত্র ৪ ও ৫ বছর। স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা। শ্বশুরবাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী গ্রামে। স্বল্প বেতনের দোকানের চাকরির ব্যবস্থাও করেছিলেন তার শ্বশুর।

স্ত্রীর অভিযোগ: ‘এটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড’
ফখরুলের স্ত্রী রুবিনা আক্তার জানান, শনিবার রাতে স্বামীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। পরদিন সকালে ফোন বন্ধ থাকায় তিনি উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজ করেন। সোমবার রাতে ডেমরা থানা পুলিশ থেকে তার স্বামীর মৃত্যুসংবাদ পান।

তিনি বলেন, “কেউ কেউ বলছে আমার স্বামী আত্মহত্যা করেছে—কিন্তু এটি আত্মহত্যা হতে পারে না। তার মুখমণ্ডলে ও শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল। আত্মহত্যা করলে আঘাতের চিহ্ন থাকবে কেন? আমার দৃঢ় বিশ্বাস—এটি হত্যাকাণ্ড।”

পুলিশের বক্তব্য
ডেমরা থানার ওসি তাইফুর রহমান বলেন, “লাশ উদ্ধারের পর সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ঢামেকে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যু হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—এটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ক্ষুব্ধ পরিবারের প্রশ্ন
ফখরুলের পরিবার জানায়—তারা সঠিক ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চান না। তবে মরদেহে আঘাতের চিহ্ন থাকায় তারা মৃত্যুকে রহস্যজনক মনে করছেন।

পরিবারের ভাষায়— “আমরা কার কাছে বিচার চাইব? তদন্তের স্বচ্ছতা চাই।”

উপসংহার
ফখরুল ইসলামের রহস্যজনক মৃত্যু এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এখন পরিবার, স্থানীয় জনগণ ও প্রশাসন—সবাই ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। রিপোর্ট প্রকাশের পরই স্পষ্ট হবে, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!