বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার

সড়ক দুর্ঘটনায় পাবনা-৫ এর বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস সহ আহত-৫

Md. Omar Faruk (Sunny)
Md. Omar Faruk (Sunny) - Staff Reporter, Pabna District প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৭ এএম | 60 বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় পাবনা-৫ এর বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস সহ আহত-৫

পাবনায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শ্রমিক নেতা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস ও নেতাকর্মী সহ পাচঁজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম।

অন্য আহতরা হলেন, শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, পাবনা-৪ বিএনপি মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবীব, বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইস উদ্দিন ও চালক শফিক। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, বিকেলে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি প্রোগ্রামে অংশ নেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে সরাসরি আটঘরিয়া উপজেলার একদন্তে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী একটি সভায় যোগ দিতে যান। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধে। এতে শিমুল বিশ্বাস সহ ওই গাড়িতে থাকা তার ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা রইস উদ্দিন ও মাইক্রোবাস চালক আহত হন। আহতদের মধ্যে ইনামুর রহমান ও রইস উদ্দিন গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিমুল বিশ্বাস চোখে আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনজন আহতাবস্থায় হাসপাতালে এসেছেন। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত। এছাড়া একজন মাথায় ও আরেকজন হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

খেজুর বিতরণে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মুসা নাসের চৌধুরী

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৫২ পিএম
খেজুর বিতরণে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মুসা নাসের চৌধুরী

পাবনার চাটমোহর উপজেলায় সরকারি বরাদ্দের খেজুর বিতরণে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। বিতরণ কার্যক্রম শেষে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেছেন।

বুধবার (১১ মার্চ) বিকেলে ইউএনও মুসা নাসের চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন, উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ৩৪টি মাদ্রাসা ও এতিমখানায় সরকারের বরাদ্দকৃত খেজুর বিতরণ করা হয়েছে।

পোস্টে আরও জানানো হয়, মোট ২৩ কার্টুন বা ১৮৪ প্যাকেট খেজুর এসব প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি কোন প্রতিষ্ঠানে কত প্যাকেট খেজুর দেওয়া হয়েছে, তার বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে।

সরকারি বরাদ্দের খেজুর স্বচ্ছতা বজায় রেখে বিতরণ ও তালিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাটমোহরের সচেতন মহল ও সুধী সমাজ। তাদের মতে, এ ধরনের উদ্যোগ প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ফুলবাড়ী সীমান্তে বিপুল অর্থের ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ উদ্ধার

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪৯ পিএম
ফুলবাড়ী সীমান্তে বিপুল অর্থের ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

বিজিবি জানায়, (১১ মার্চ) রাতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন অনন্তপুর বিওপির ফেলানীর মোড় নামক পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ২০টি ও ইস্কাফ সিরাপ ৭৯ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট- ১৫ বিজিবি অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ২০টি, যার সিজার মূল্য ২,০০,০০০/- এবং ইস্কাফ সিরাপ ৭৯ বোতল, যার সিজার মুল্য ৩১,৬০০/-টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,৩১,৬০০/- টাকা।
লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন,“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

মো. আরফান আলী

পীরগঞ্জ পৌরসভায় রাত্রে বৈদ্যুতিক তার চূরি করার সময় ধৃত

মো. আরফান আলী প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৪৬ পিএম
পীরগঞ্জ পৌরসভায় রাত্রে বৈদ্যুতিক তার চূরি করার সময় ধৃত

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা ১২ মার্চ আনুমানিক রাতে দুই টায় পৌর মিলনায়তনে বৈদ্যুতিক খুটি থেকে মিটার পর্যন্ত প্রায় ১২ মিটার তার কেটে নিয়ে পালানোর সময় নিরাপত্তা রক্ষী চোর কে ধৃত করে। চোরের নাম শাকিল আহমেদ, পিতা- আইজুল ইসলাম, গ্রাম গুয়াগাঁও,।

দুপূর ২টার সময় পৌর কর্তৃপক্ষ মুচলেকা গ্রহণ ও বৈদ্যুতিক তার ক্ষতিপূরণ নেওয়ায় ধৃত চোর কে ছেড়ে দেওয়া হয়েছে।

error: Content is protected !!