শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

দিনাজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে সাংবাদিক সম্মেলন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১২:১০ পিএম | 139 বার পড়া হয়েছে
দিনাজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে সাংবাদিক সম্মেলন

১৯ নভেম্বর বুধবার বীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে মাধ্যমে দিনাজপুর-১ আসন সহ দেশবাসীকে অবগত করা হয় উপজেলা বিএনপির সন্মানিত সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সমাগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের ঘোষনাকৃত প্রার্থী আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু’র বিরুদ্ধে অপর মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু’র নেতৃত্বে একটি পক্ষের গুটি কয়েক লোক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং গত ১৭ নভেম্বর ভুয়া, ভিত্তিহীন ও ব্যক্তি আক্রোশ মুলক তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করে বিএনপির সুনাম ক্ষুন্ন করে ধানের শীষ প্রতীকের ঘোষনাকৃত প্রার্থীকে হারিয়ে প্রতিপক্ষ জামায়াত প্রার্থীকে জিতানোর চেষ্টায় লিপ্ত রয়েছে।

জামায়াত প্রার্থীর সাথে তার যে সখ্যতা রয়েছে তার অনেক প্রমান ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে রয়েছে। যাহা ইতোমধ্যে আমারাও দেখেছি। সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু মনোনয়ন ঘোষনার পূর্বে বিভিন্ন স্থানে বক্তব্য দিয়েছিলেন- ”ধানের শীষ প্রতীক বরাদ্দ যেই পাক আমি তার সঙ্গেই দলের হয়ে কাজ করবো”।

কিন্তু মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু প্রতীক বরাদ্দের পরে জাকির হোসেন ধলু ও তার সমর্থক গোষ্টিরা অপপ্রচার চালিয়ে বিতর্ক সৃষ্টি করে প্রার্থীকে হেয় প্রতিপন্ন এবং দলীয় হাই কমান্ডের নির্দেশকে বিভ্রান্তমূলক বলে জনগনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজে লিপ্ত হয়েছেন।

এতে করে বিএনপির প্রতিপক্ষ প্রার্থীকে গুরুত্বপূর্ন করে তুলেছে। যা দলের জন্য ক্ষতিকারক।

অথচ ইংরেজি ২০০৯ সাল হতে মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর দলীয় নেতা-কর্মীর বিপদে-আপদে পাশে আছেন।

নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলায় তাদের পাশে থেকে তাদের ও পরিবার গুলিকে সহযোগিতা করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন।

পক্ষান্তরে জাকির হোসেন ধলু বলে বেড়াচ্ছেন, মনঞ্জুরুল ইসলাম মঞ্জু আন্দোলন সংগ্রামে ছিলো না। একজন সাধারন সম্পাদকের এহেন মিথ্যাচার দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল।

অথচ মঞ্জু সাহেব বীরগঞ্জে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সামনের সারিতে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন।

যার অনেক প্রমান বর্তমানে মিডিয়ায় পাওয়া যায়।

মনঞ্জুরুল ইসলাম মঞ্জু সাহেব সভাপতি হওয়ার পর হতে প্রতি বছর ব্যক্তিগত অর্থায়নে উত্তরের হিমেল হাওয়ার কনকনে শীতে অতিষ্ঠ সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন, দিয়েছেন কম্বল ও শীতবস্ত্র।

ব্যক্তিগত অর্থায়নে এ যাবত ৩০০ টি দুস্থ পরিবারের জন্য বাড়ি নির্মান পুর্বক সপরিবারে বসবাসের সুযোগ করে দিয়েছেন।

বন্যায় টিন, পিলার, খাদ্য-বস্ত্র সহ বিভিন্ন ত্রাণসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন। করোনাকালীন সময়ে দিয়েছেন বিভিন্ন অনুদান ও চিকিৎসা সামগ্রী।

মেধাবী ছাত্র-ছাত্রীদের দিচ্ছেন বিভিন্ন ভাবে সহযোগিতা। তিনি আল্লামা সাইদি সাহেবের রায়ের দিন উত্তর গড়েয়ায় সংঘর্ষপ ও গোলাগুলিতে মৃত নিরঞ্জন রায়ের পিতাকে কর্মসংস্থানের জন্য ভ্যান গাড়ীসহ বেশকিছু অভাবী মানুষকে ভ্যান গাড়ী ও দোকান ঘর বানিয়ে দিয়েছেন।

যা বীরগঞ্জ-কাহারোলে অন্য কোন রাজনৈতিক নেতার পক্ষে এখন পযর্ন্ত সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ দাবী করেন, জনাব মনজুরুল ইসলাম মঞ্জু ছাড়া বীরগঞ্জ-কাহারোলে প্রতিপক্ষকে পরাজিত করার জন্য আর যোগ্য কোনো প্রার্থী নেই এবং আমরা নিশ্চিত, মনজুরুল ইসলাম মঞ্জু’র মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে প্রথমবারের মতো এই আসনটি উপহার দিতে পারবেন।

বিএনপির সুনাম ক্ষুন্ন কারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও বহিস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দলের প্রান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে জোর দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতি, হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও সাবেক ভিপি জননেতা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।

এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম ইসলাম, জেলা বিএনপির সদস্য বাবু সুভাস দাস, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহিন, জেলা সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা কৃষক দলের যুগ্ন আহব্বায়ক লাইসুর রহমান লিপু, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমতাজুল করিম তাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব আলহাজ্ব তানভীর আহম্মেদ চৌধুরী, নেতা আব্দুল জব্বার, উপজেলা মহিলা দল সভানেত্রী মাহফুজা বেগম, সাধারণ সম্পদক ইউপি সদস্য আঞ্জুআরা বেগম, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, পৌর মহিলা দল সভানেত্রী সাবেক কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলার রহিমা বেগম, ছাত্রদলের আহবায়ক মোঃ আকাশ চৌধুরীসহ অনেকে।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!