শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

শাবনূরের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:১৫ পিএম | 155 বার পড়া হয়েছে
শাবনূরের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

কথায় আছে – যত গর্জে তত বর্ষে না। বেশ ঢাকঢোল পিটিয়ে বড় আয়োজনে শুরু হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সর্বশেষ ছবি ‘রঙ্গনা’র শুটিং। গাজীপুরের পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ইতোমধ্যেই ছবিটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। তবে প্রযোজক ও পরিচালককে না জানিয়েই শুটিং শেষ না করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জনপ্রিয় তারকা শাবনূর।
বারবার শাবনূরের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা করা হয়েছিল – অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বাকি অংশের কাজ শেষ করা হবে। কিন্তু শাবনূর বারবার আসার কথা বলেও দেশে না ফেরায় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ বেকায়দায় পড়ে। তাই অগত্যা তারা ভিন্ন একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা এই ছবির শুটিং করা অংশটুকু পর্ব আকারে ইউটিউবে প্রকাশ করছে দর্শকদের জন্য।
জানা যায়, সম্প্রতি প্রকাশিত হয়েছে রঙ্গনা ছবির ২০ মিনিট দৈর্ঘ্যের একটি পর্ব, যা ইতোমধ্যে দর্শকের দৃষ্টি কেড়েছে। ছবিটি পরিচালনা করেছেন আরাফাত হোসেন, প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা। এই বিষয়ে প্রযোজক মিথিলা বলেন, শাবনূর আপু দেশে ফিরলে ‘রঙ্গনা’ নতুন করে শুরু করবো। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে আগের দৃশ্যগুলো ব্যবহার করা সম্ভব হবে না। তাছাড়া দীর্ঘ বিরতির কারণে শাবনূর আপুর লুকেও অমিল দেখা দেবে। তাই ভাবলাম, দর্শকদের বঞ্চিত করার কী দরকার! যেটুকু কাজ করেছি, অন্তত সেটুকু সবাই দেখুক।
জানা গেছে, দর্শকদের জন্য তাই আপাতত ইউটিউবে প্রকাশ পাওয়া ‘রঙ্গনা’র শুটিং করা অংশ নিয়ে শাবনূর তার ঘনিষ্ঠজনদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, ছবির কথিত পরিচালক আরাফাত নিজেই শাবনূরের নায়ক হতে চাওয়ায় বিপত্তি বাধে। শাবনূর তার সঙ্গে অভিনয়ে রাজি না হওয়ায় প্রযোজকের সঙ্গে যোগসাজসে পরিচালক আরাফাত শাবনূরের সুনাম ক্ষুণ্ন করছেন ইউটিউবে পর্ব আকারে প্রকাশ করে। শাবনূর তার ওই ঘনিষ্ঠজনকে জানিয়েছেন, দেশে ফিরলে ছবির পরিচালক – প্রযোজকের বিষয়ে অভিযোগ দেবেন।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!