বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

জামায়াত ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে- আজিজুল বারী হেলাল।

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:০১ পিএম | 97 বার পড়া হয়েছে
জামায়াত ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে- আজিজুল বারী হেলাল।

 

বিএনপির ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল আজ ১২ নভেম্বর বুধবার সকাল ১১:৩০ মিনিটে দিঘলিয়ার পথের বাজারে সকল দোকানদারের সাথে সাক্ষাৎ করে দিনের নির্বাচনী কর্মসুচি শুরু করেন, একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগান ড়্যালী সহ কয়েকটি ভ্যানে গাছের চাড়া নিয়ে দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে রোপন করেন।
পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে বৃক্ষরোপণ করেন।এরপর বেলা ২ টায় ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের সাথে নিয়ে বৃক্ষরোপণ শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন।
২:৪৫ মিনিটে সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ছাত্রীদের এবং শিক্ষকদের সাথে বৃক্ষরোপণ করেন।ছাত্রীদের উদ্দেশ্যে করে বক্তব্য রাখেন এরপর সরোয়ার খান ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ শেষে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন এবং
বিকাল ৪:৩০ মিনিটে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়
সমাবেশের সভাপতিত্বে ছিলেন এম সাইফুর রহমান মিন্টু
প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বলেন দিঘলিয়া উপজেলা একটি শিল্প অঞ্চল কিন্তু আজ মৃত, এখানে স্টার জুট মিল ছিলো সেটাও বন্ধ, বিএনপি যদি সরকার গঠন করে তবে দেশের অর্থনীতি পরিবর্তন করবো,আমরা বলছি ১ কোটি বেকার এর চাকরির ব্যাবস্থা করবো,ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, এবং হেলথ কেয়ার ইউনিট গঠন করবো, আমরা যোগাযোগ ব্যাবস্থা উন্নতি সাধন করবো, আমরা দিঘলিয়া, রুপসা, তেরখাদায় নদীর এপার ওপার সংযোগ
ঘটাবো ব্রিজ তৈরি করে।
তিনি আরও বলেন একটি রাজনৈতিক দল তার অপকর্মের জন্য দেশ ছেড়ে পালিয়েছে, দেশের জনগণ এবং আওয়ামী লীগ চিন্তা করবে তারা নির্বাচন করবে কিনা? আদৌ তারা নির্বাচন করতে পারবে কিনা আল্লাহ ভালো জানেন কিন্তু তারা যে অন্যায় করেছে আদালত তার বিচার করবেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা আদালত সিদ্ধান্ত নেবে।
বি এন পি বিচার না করে একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে বা মুখের কথায় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে।
জামাত আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা সব দলকে বন্ধ করে দিয়ে একা রাজনৈতিক দল হিসেবে থাকতে চায়।জামাত এই প্রথম সবার আগে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে, আপনারা দেখেছেন ডাকসু, জাকসু,রাকসুতে তাদের শিবির জিতে গেছে দেখে তারা ধারণা করেছিলো সংসদ নির্বাচনে তাদের জোয়ার উঠবে কিন্তু যখন বিএনপি দলীয় মনোনয়ন দিলো বিএনপির প্রার্থীরা হাটে বাজারে নেমে গেলো তখনই পরিবেশ পালটে গেলো, জামাত যখন দেখলো বিএনপির সাথে ভোটে জিততে পারবেনা,এখন তারা আবার নির্বাচন পিছাতে চায়।
খুলনা -৪ নির্বাচনী এলাকায় আপনারা বৃক্ষ রোপণ করবেন,আমাদের এই একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার প্রকল্প চলমান থাকবে।
হেলাল আরো বলেন জামাত রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থে মহান ইসলাম ধর্মকে বিক্রি করছেন।
সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, শেখ আব্দুর রশিদ, এনামুল হক সজল, নাজমুস সাকিব পিন্টু, আরিফুল ইসলাম আরিফ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,বাবু উজ্জ্বল কুমার সাহা,রকিব মল্লিক,মোজ্জামেল শরিফ, মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান, মোল্লা বেল্লাল হোসেন, আবুল কাশেম,রেজাউল ইসলাম,কুদরত-ই-এলাহি স্পিকার, আব্দুল কাদের জনি,মনিরুল গাজী,হিমেল লিটন শেখ,জুয়েল বিশ্বাস, মোসলেম উদ্দিন, শফিউদ্দিন শাফি,মুকিত মীর,নিপু, ফারুক খন্দকার, আলম চৌধুরী, বাদশা গাজি মোহাম্মদ আলী টুটুল, বাবুল, রয়েল, নিজাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রচারণা ফরমাইশখানা মিতালী সংঘ মাঠে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।

মোহাম্মদ ওসমান চৌধুরী, আরব আমিরাত

শারজাহ্ এয়ারপোর্ট আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা

মোহাম্মদ ওসমান চৌধুরী, আরব আমিরাত প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৪৭ পিএম
শারজাহ্ এয়ারপোর্ট আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা

বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, শারজাহ্ আজ থেকে শারজাহ্ আন্তর্জাতিক বিমানবন্দরে সীমিত আকারে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে।

শারজাহ্ মিডিয়া ব্যুরো কর্তৃক পরিচালিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে যে এই পদক্ষেপটি একটি নির্ধারিত কর্মসূচীর অধীনে এবং বিমান সংস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে সমন্বয় করে পরিচালিত হবে।

যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের বিমান সংস্থাগুলির সাথে যোগাযোগ করে প্রস্থানের সময় নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিমানবন্দর প্রশাসন যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বজায় রেখে, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে, মসৃণ কার্যক্রম এবং দক্ষ পরিষেবা প্রদান নিশ্চিত করার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।

কবি ও সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা, যশোর

শরিফ ওসমান হাদি : এক অদম্য উচ্চারণ

কবি ও সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা, যশোর প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৪৩ পিএম
শরিফ ওসমান হাদি : এক অদম্য উচ্চারণ

নলছিটির ভোরের আলোয় যে শিশুর প্রথম কান্না,
কে জানত সেই কণ্ঠ একদিন হয়ে উঠবে জনতার ডাক।
ঝালকাঠির নদী-হাওয়ায় বড় হওয়া সেই তরুণ
বুকের ভেতর লালন করত এক অদম্য স্বপ্নের আগুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে
তিনি শুধু পাঠ নেননি—
রাষ্ট্র, ন্যায় আর মানুষের অধিকারের মানে
নিজের ভেতর গেঁথে নিয়েছিলেন শপথের মতো।
শ্রেণিকক্ষে ছিলেন শান্ত, যুক্তির দীপ্তিতে উজ্জ্বল,
কিন্তু রাজপথে ছিলেন বজ্রকণ্ঠ—
অন্যায়ের সামনে মাথা নত না করার
এক দৃপ্ত প্রতিজ্ঞা।
জুলাইয়ের উত্তাল দুপুরে
যখন শহর জেগে উঠেছিল প্রতিবাদের ঢেউয়ে,
তিনি দাঁড়িয়েছিলেন সামনের সারিতে—
চোখে আগুন, কণ্ঠে অদম্য সাহস।
তিনি বলেছিলেন,
মানুষের অধিকার কোনো দয়া নয়,
এটা জন্মগত—
এটা কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।
ইনকিলাবের পতাকা উড়িয়ে
তরুণদের ডেকেছিলেন জাগরণের পথে,
বৈষম্যের দেয়ালে লিখেছিলেন প্রশ্ন—
“কেন নয় সমতা, কেন নয় ন্যায়?”
তারপর একদিন—
পল্টনের ব্যস্ত সড়কে হঠাৎ গুলির শব্দ।
রক্তে ভিজে গেল স্বপ্নের শার্ট,
নীরব হয়ে গেল এক জাগ্রত কণ্ঠ।
দূরদেশের হাসপাতালের শীতল কক্ষে
১৮ ডিসেম্বর থেমে গেল হৃদস্পন্দন,
কিন্তু থামেনি উচ্চারণ—
শহরের বাতাসে আজও তা প্রতিধ্বনি তোলে।
শাহবাগের পথে, মিছিলের ভিড়ে,
বিচারের দাবিতে কাঁপা স্লোগানে
তিনি ফিরে আসেন বারবার—
রক্তমাখা জুলাইয়ের প্রতিটি স্মৃতিতে।
মৃত্যু তাঁকে নিভিয়ে দিতে পারেনি,
বরং ছড়িয়ে দিয়েছে অগণিত হৃদয়ে।
তিনি এখন এক প্রজন্মের সাহস,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নাম।
শরিফ ওসমান হাদি—
তুমি কেবল একজন মানুষ নও,
তুমি এক সময়ের জ্বালা,
একটি জাতির বিবেকের রক্তাক্ত উচ্চারণ।

জেমস আব্দুর রহিম রানা কবি ও সাংবাদিক, মণিরামপুর, যশোর

ভবদহের কথকতা

জেমস আব্দুর রহিম রানা কবি ও সাংবাদিক, মণিরামপুর, যশোর প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম
ভবদহের কথকতা

রাস্তা দিয়ে নৌকা চলে
নদীতে নাই জল,
খেলার মাঠে মাছ ধরে সব
ভাসে শেওলা দল।
বলতে পার গল্প এসব
কেমন করে হয় ?
নদীর বুকে গরু চরে
পথে নৌকা বায় !
হ্যা-রে ভাই ! সত্যি এসব
দেখতে যদি চাও-
বাংলাদেশে যশোর জেলার
ছিয়ানব্বই যাও।
দেখবে সেথায় মানুষগুলো
আধেক মরে গেছে
সব হারিয়ে শুন্যপ্রাণে
কেবল বেঁচে আছে।
স্রোতের ভাঙন, বন্যা প্লাবন
সেসব কিছু নয়
বৃষ্টির জল জমে জমে
ঘটছে বিপর্যয়।
পলিমাটির উজান স্রোতে
ভবদহের বুক
ভরাট হয়ে নিলো কেড়ে
ছিয়ানব্ব‌ই এর সুখ।
নদীতে তাই সবুজ ডাঙা
গরু বাছুর চরে,
বর্ষা এলে কোমর জল হয়
চলার পথের পরে।
জল সরেনা সাতাশ বিলের
মাঠের ফসল নাই
গাছ গাছালি উজাড় হলো
দেনার দায়ে তাই।
গবাদিসব পশুগুলো
হাড় চামড়া সার
জলের দামে বেচতে হলো
রাখবে কোথায় আর ?
দুমুঠো ভাত, গরুর খাবার
পানের শুদ্ধ জল
অভাব সবি, নাইকো জাগি
একটি টিউবয়েল।
বুকটা সমান ডুবে আছে
কোথাও পানির নীচে,
সন্ধ্যা প্রদীপ জ্বালাতে হয়
তুলসী পিড়ি সেঁচে।
শিশুর মুখে বাড়তি খাবার
একটু গরুর দুধ
কে জোগাবে, কোথায় পাবে?
নেই সে সুযোগটুক।
কেউ বেচে খায় শাপলা শালুক
কেউবা শামুক খোটে-
বস্তা টেনে কেউ খেটে খায়
নওয়াপাড়ার ঘাটে।
মাছ ধরা এক কমোন পেশা
বউ বেটাতে মিলে
সারাটা রাত বশা ফেলে
কাটাতে হয় বিলে।
পুষ্টিহীনা মায়ের কোলে
রুগ্ন ছেলে কাঁদে
পেটে যে তার রয়ে গেছে
আজন্মের খিদে।
মেটেনা তার পেটের ক্ষুধা
শুকনো বক্ষ চুষে,
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে
মায়ের বক্ষদেশে।
চালের গুড়ো গুলে তাহার
হতভাগ্য মা
বুকের দুধের অভাব মিটায়,
তৃষ্ণা মিটেনা।
পাখীর কুজন যায়না শোনা
বাড়ির আঙিনায়
এ যেন কোন বিরান ভূমি
শ্যামল শোভা নাই।
স্বাস্থ্যহীন ঐ কুকুরগুলো
দল বাধিয়া চলে
ক্ষুধার লাগি মাছ ধরে খায়
ঝাপ মারিয়া জলে।
বাশের সাঁকো প্রতিবাড়ি
খাটের পায়া জলে
মাচা বেধে কেউবা থাকে
পলিথিনের তলে।
তালের ডোঙা আছে বাধা
ঘরের খুটির সাথে
যোগাযোগের একটা বাহন
দিবস, মধ্য রাতে।
শিশুর মাজায় আঁচল বেধে
ঘুমায় রাতে মা,
চমকে উঠে থেকে থেকে
ঘুমতো আসে না।
এই বুঝি তার কোলের ছেলে
পড়লো না কি জলে
থেকে থেকে চমকে উঠে
মাছে পাখাল দিলে।
বৃদ্ধ, শিশু এক বিছানায়
কাটায় রাত্রিদিন
জন্ম -মৃত্যু খাটের পরে
দুঃখ সীমাহীন।
প্রসব ব্যথায় কাতর মাতা
সেইসে খাটের পরে,
বৃদ্ধ শ্বশুর শুয়ে আছে
যাহার একটি ধারে।
রান্না বান্না এক খাটেতে
পূঁজা-ভেলার পর,
শ্রাদ্ধ -বিয়ে স্কুল ছাদে
উপায় কি বা আর।
খেজুরভাঙা হয়না হেথায়,
রথযাত্রার মেলা
পোষ পাবনে পিঠা-পুলি
সখের যাত্রাপালা।
বিদ্যাদেবীর মন উচাটন
লক্ষ্মী তাহার সাথে,
বাস্তদেবীর চোখ ভরা জল-
উঠতে হবে পথে।
সাপের কামড়, পোকা মাকড়
করোনার নেই ভয়,
মরণ দিয়ে মরনভীতি
করছে এরা জয়।
শুন্য গোয়াল, দেবমন্দির
দেবতা সেই সাথে-
নিত্যপূঁজার কাঁসর ঘন্টা
নিথর হয়ে গেছে।
শ্মশান ঘাটে উঠেছে জল
বিদ্যালয়ের দ্বার
আধেক বছর বন্ধ থাকে
দেখবে কেবা আর?
পদ্মা নদীর উপর দিয়ে
রেলগাড়ি যায় চলে,
আমরা কি সব ভাসবো জলে
ছিয়ানব্বই বলে ?
এই পরিবেশ আর ক’বছর
থাকলে বহমান,
কালের খাতায় রইবে শুধু
ছিয়ানব্ব‌ই এর নাম।
স্তব্ধ হবে এই জনপদ
উজাড় হবে গাঁ
পেটের দায়ে ছাড়তে হবে
জন্মভূমির মায়া।
এরই মধ্যে কয়েক হাজার
গিয়েছে দেশ ছেড়ে
বাকীরা সেই পথ ধরেছে
যাচ্ছে ধীরে ধীরে।
কতরাজা এলো গেলো
প্রতিশ্রুতি সার-
ভবদহ তেমনি আছে
হয়নি সংস্কার।
…. ….

(ছিয়ানব্বই, এক বর্ধিষ্ণু জনপদের নাম।বাংলাদেশের যশোর- খুলনা জেলার সীমান্তবর্তী পাশাপাশি ৯৬ টি হিন্দু অধ‍্যুষিত গ্রাম মিলে এই জনপদের ধারণা প্রতিষ্ঠিত । শিক্ষা সংস্কৃতির অগ্রগতির জন্য দেশ বিদেশের অনেকের কাছেও ছিয়ানব্বই নামটি খুবই পরিচিত। বিগত১৯৮৮ সাল থেকে কৃত্রিম জলাবদ্ধতায় এই বিস্তৃত এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করে যাচ্ছে। )

লেখক: জেমস আব্দুর রহিম রানা
সিনিয়র গণমাধ্যমকর্মী, সাহিত্যিক ও কলামিস্ট।

error: Content is protected !!