মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১:১৬ পিএম | 117 বার পড়া হয়েছে
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন।
তার এই সাফল্য পুরো বিশ্বের নজর কেড়েছে এবং ডেমোক্র্যাটিক রাজনীতির নতুন অধ্যায় উন্মোচন করেছে। বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই শহরের নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে ইতিহাস গড়লেন মামদানি। তিনি নিউইয়র্কের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি এই পদে আসীন হলেন।
৩৪ বছর বয়সী এই রাজনীতিক নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ছিলেন। মঙ্গলবার রাতে তার ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটারে আয়োজিত এক বিজয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা থাকলেও, সোমবারই তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের কারণেই আজ এই শহরে ইতিহাস রচিত হলো।”
এদিকে বহুজাতি ও বহুধর্মীয় এই শহরের ভোটাররা মামদানির জয়কে অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন। তবে তার সমর্থকরা বলছেন, এটি ধর্ম বা জাতিগত পরিচয়ের নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতে তিনি যেভাবে মনোযোগ কেড়ে প্রচারণার চালিয়েছেন, সেটিরই জয় হয়েছে।
আল জাজিরা বলছে, এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যতের দিকনির্দেশনাও হয়ে উঠেছে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো ছিলেন ধনী দাতাদের প্রভাবিত ‘পুরোনো ধারার’ প্রতিনিধি, আর নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী বলে পরিচয় দেওয়া মামদানি প্রতিনিধিত্ব করেছেন নতুন প্রজন্মের প্রগতিশীল দৃষ্টিভঙ্গির।
মঙ্গলবার ভোট দিতে গিয়ে কুয়োমো বলেন, “এটা ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরে এক ধরনের গৃহযুদ্ধ। সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন চরম বামপন্থিরা এখন মধ্যপন্থিদের চ্যালেঞ্জ করছে।”
ব্রঙ্কসের মোট হেভেন এলাকার সমাজকর্মী ৩৩ বছর বয়সী জোশুয়া উইলসন ভোট দিয়েছেন মামদানিকে। তার ভাষায়, “ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পুরো আমেরিকা রাজনৈতিকভাবে বিভক্ত। এমন সময়ে নতুন ও তরুণ কণ্ঠের উত্থান জরুরি।”
৬৮ বছর বয়সী লুসি কর্দেরো বলেন, “আমরা কুয়োমোকে দেখেছি— তিনি ভালো ছিলেন না। মামদানি নতুন, তরুণ, হয়তো তিনিই কিছু পরিবর্তন আনতে পারবেন।”
ব্রুকলিনের ক্রাউন হাইটসের ৫২ বছর বয়সী ফ্রিল্যান্সার মেগান মার্কস বলেন, “মামদানির অবস্থান আমার চেয়েও বেশি বামঘেঁষা, কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তার মতো দৃষ্টিভঙ্গির একজন নেতার প্রয়োজন। আমি তাকে সমর্থন করেছি, কারণ আমাদের হারানোর কিছু নেই।”
অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে কুয়োমোকে সমর্থন ঘোষণা দিয়েছিলেন। রক্ষণশীল ভোটারদের একত্রিত করার উদ্দেশ্যে এই ঘোষণা দেওয়া হলেও তা উল্টো ফল দেয় বলে মনে করা হচ্ছে।
৫৫ বছর বয়সী আইনজীবী অ্যালেক্স লরেন্স বলেন, “প্রাইমারিতে আমি মামদানিকে ভোট দিইনি। পরে ভেবে দেখেছি, তার কথাবার্তায় ইতিবাচকতা আছে, সততা আছে। আমি তাকে সুযোগ দিতে চেয়েছি।”
বাংলাদেশি বংশোদ্ভূত ড্রাইভার ইফতেখার খান বলেন, “এই নির্বাচনে মুসলিম ও দক্ষিণ এশীয় ভোটারদের ঐক্যই মামদানির বড় শক্তি। ২০০১ সালের ৯/১১ হামলার পর যেভাবে মুসলিমরা বৈষম্যের শিকার হয়েছিলেন, সেই বাস্তবতার প্রেক্ষাপটে তার জয় আমাদের জন্য এক নতুন সূচনা।”

যুদ্ধ চলছে: কিন্তু খবর নেই কেন?

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৩৯ এএম
যুদ্ধ চলছে: কিন্তু খবর নেই কেন?

অনেকে বলছেন—
“যুদ্ধ হলে ছবি কোথায়? ভিডিও কোথায়?”
বাস্তবতা হলো, যুদ্ধের সময় অনেক জায়গায় যুদ্ধসংক্রান্ত তথ্য, ছবি বা ভিডিও প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা থাকে।
অনেক ক্ষেত্রে এসব প্রকাশ করলে কারাদণ্ডের ঝুঁকিও থাকতে পারে।
তাই বড় আন্তর্জাতিক মিডিয়া ছাড়া
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো অনেক খবরই হয় পুরানো ভিডিও, গুজব বা যাচাইহীন তথ্য।
⚠️ বাস্তব অবস্থা হলো—
যুদ্ধ এখনো চলছে।
সর্বশেষ খবর অনুযায়ী
Donald Trump

Vladimir Putin
এর মধ্যে আলোচনা হয়েছে।
তেলের দাম কিছুটা কমছে।
ট্রাম্প দাবি করছেন—যুদ্ধ প্রায় শেষ।
কিন্তু ইরানের বক্তব্য ভিন্ন—
তাদের মতে, এটি কেবল শুরু।
🌍 এই সংঘাতের বড় চাপ পড়ছে ইউরোপে।
জ্বালানি, পরিবহন ও বাজারের অস্থিরতায় প্রায় সবকিছুর দাম ঊর্ধ্বমুখী।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে কিছু সুবিধা পেতে পারে রাশিয়া।
📌 বাস্তবতা হলো—
যুদ্ধ সাধারণত যত সহজ মনে করা হয়, তত সহজে শেষ হয় না।
যেমন দ্রুত শেষ হবে ভেবেছিল
Russia–Ukraine War—
কিন্তু তা দীর্ঘ হয়েছে।
ইরানকেও যত সহজে কাবু করা যাবে ভাবা হয়েছিল, বাস্তবতা ততটা সহজ নয়।
⚠️ যুদ্ধ দীর্ঘ হলে সবচেয়ে বেশি ভুগবে
ইউরোপ এবং বিশ্বের গরীব দেশগুলো।
কারণ যুদ্ধ দূরে হলেও
তার আগুনের তাপ পৌঁছে যায় সবার ঘরে।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

বাঁশখালীতে এমপি জহিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দিল গন্ডামারা ইউনিয়ন জামায়াত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৩৭ এএম
বাঁশখালীতে এমপি জহিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দিল গন্ডামারা ইউনিয়ন জামায়াত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকাল ৩ টার সময় স্থানীয় নতুন মার্কেট শেখ বকশ আলী জামে মসজিদ প্রাঙ্গনে এ সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল, কর্মী-সমর্থক এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও জমকালো পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গন্ডামারা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. আলী হোসাইন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হুমায়ূন কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ইসমাইল, উপজেলা সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোক্তার হোসেন সিকদার এবং উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি. এম. সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা জুনাইদ, মাওলানা মুহিবুল্লাহ, ইউপি সদস্য রিদুয়ান, বিশিষ্ট লবণ ব্যবসায়ী আবুল হোসাইন, ওসমান গণী, দিদারুল ইসলাম, তাওহিদ আকবর এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াত, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংসদ সদস্যকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৩৬ এএম
বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধ :দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই দীপু কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১০নং মোহানপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামে পলাতক আসামি শেখ ফরিদের বাড়ির আঙিনায় অভিযান চালায়। এ সময় মো. লাবু শাহ (৩০) ও মো. আমিনুল ইসলাম (২৬) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ ও ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ৩১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ৮৫.০৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯৪ হাজার ৫০০ টাকা। এছাড়া ঘটনাস্থল থেকে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ৫ লাখ ১৭ হাজার টাকা।
গ্রেফতার লাবু শাহ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে এবং আমিনুল ইসলাম একই উপজেলার মুচকুড়ি গ্রামের মো. হাসিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হয়েছে, তারা হলেন বড় করিমপুর গ্রামের মো. শেখ ফরিদ ও মো. রাজ্জাকুল ইসলাম।
এদিকে, একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবাশিষ চন্দ্র বর্মনের নেতৃত্বে পুলিশের আরেকটি অভিযানে উপজেলার চিলকুড়া গ্রাম থেকে মো. জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ৪.৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা। জাহাঙ্গীর আলম ওই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, এসব ঘটনায় বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

error: Content is protected !!