প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বাঁশখালীতে এমপি জহিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দিল গন্ডামারা ইউনিয়ন জামায়াত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকাল ৩ টার সময় স্থানীয় নতুন মার্কেট শেখ বকশ আলী জামে মসজিদ প্রাঙ্গনে এ সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল, কর্মী-সমর্থক এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও জমকালো পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গন্ডামারা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. আলী হোসাইন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হুমায়ূন কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ইসমাইল, উপজেলা সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোক্তার হোসেন সিকদার এবং উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি. এম. সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা জুনাইদ, মাওলানা মুহিবুল্লাহ, ইউপি সদস্য রিদুয়ান, বিশিষ্ট লবণ ব্যবসায়ী আবুল হোসাইন, ওসমান গণী, দিদারুল ইসলাম, তাওহিদ আকবর এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াত, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংসদ সদস্যকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন