বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

শোয়েব হোসেন

অভিনয়ে স্নিগ্ধার সাফল্য

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০:১২ এএম | 109 বার পড়া হয়েছে
অভিনয়ে স্নিগ্ধার সাফল্য

মঞ্চে অভিনয়ের শেকড় গেঁথে টেলিভিশন নাটকে নিজস্ব অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী স্নিগ্ধা হোসেন। বিক্রমপুরের এই মেধাবী শিল্পী এবার বড় পর্দায়ও নিজেকে প্রকাশ করছেন পূর্ণ সম্ভাবনায়।
৩১ অক্টোবর মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘বেহুলা দরদী’, পরিচালনা করেছেন নাট্যনির্মাতা সবুজ খান।

ছবিটি সম্পর্কে স্নিগ্ধা হোসেন জানান, “এটি বাংলাদেশের টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি ও বেহুলা নাচারি গীতিনাট্য অবলম্বনে নির্মিত। আমি এতে এক পতিতা চরিত্রে অভিনয় করেছি — চরিত্রটি যেমন চ্যালেঞ্জিং, তেমনি গভীর আবেগময়। পুরো মন-প্রাণ দিয়ে অভিনয় করেছি।”

স্নিগ্ধার ভাষায়, “অনেক দিন ধরে আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক মৌলিক গল্পে চলচ্চিত্র নির্মাণ দেখা যাচ্ছে না। সেই দিক থেকে ‘বেহুলা দরদী’ ব্যতিক্রমী একটি উদ্যোগ। পরিচালক সবুজ ভাই টাঙ্গাইলের মানুষ হওয়ায় নিজ এলাকার সংস্কৃতিকে চলচ্চিত্রের উপজীব্য করেছেন, যা সত্যিই প্রশংসনীয়।”

চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের আগ্রহের কথা জানিয়ে স্নিগ্ধা বলেন,
“নায়িকা বা তথাকথিত গ্ল্যামার চরিত্রে অভিনয় করতেই হবে— এমন কোনো ধারণা আমার নেই। আমি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে ভালোবাসি। মঞ্চ থেকেই টিভি নাটকে আসা আমার যাত্রা তাই আমাকে সব সময় বৈচিত্র্যের খোঁজে রাখে। অভিনয় আমার ভালোবাসা, আজীবন এই ভালোবাসাকেই ধরে রাখতে চাই।”

পরিচালক সবুজ খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “‘বেহুলা দরদী’-তে অসাধারণ একটি চরিত্রে আমার ওপর আস্থা রাখার জন্য আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

বর্তমানে দৃষ্টিপাত নাট্য সংসদ-এর নিয়মিত অভিনেত্রী স্নিগ্ধা হোসেন মঞ্চজীবন শুরু করেন উন্মুক্ত থিয়েটার থেকে। প্রায় এক দশক ধরে তিনি টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন। তাঁর অভিনীত নাটকের সংখ্যা শতাধিক। উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে— বাবার ছেলে, দুঃস্বপ্নের রাত, মায়ের কষ্ট, রেশমি তুমি কার, কমলা, ঠিকানা বদল, শঙ্খ, নব্বই দিন, মন ডাকাতির দিন, শবনম, কার বিয়ে কে করে, মায়ার সংসার, জুয়ারীর সংসার, প্রবাসী দুঃখ, বিবাহখানা, সন্দেহের আগুন, বিয়ে বাড়িতে চোর ইত্যাদি।

চলচ্চিত্রে ‘বেহুলা দরদী’ ছাড়াও তিনি অভিনয় করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘পোস্ট মাস্টার ৭১’-এ।

জাহিদ ইসলাম প্রযোজিত ‘বেহুলা দরদী’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ফজলুর রহমান বাবু, সূচনা সিকদার, প্রাণ রায়, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আলমগীর হোসেন, শেখ মিরাজুল, সেলজুক, সানজিদা মিলা, হাসিমুন, রেশমি, ইমরান হাসু, মনিষা সিকদার, নয়ন, আফফান মিতুল সহ আরও অনেকে।

লোকজ ঐতিহ্যনির্ভর গল্প ও দক্ষ অভিনয়ের সমন্বয়ে ‘বেহুলা দরদী’ নিঃসন্দেহে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করছেন নায়িকা স্নিগ্ধা হোসেন।

ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:২৬ পিএম
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ৫ বান্ডিল (৪০ পিচ) ঢেউটিন ও নগদ ১২ হাজার টাকা করে প্রদান করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১ টার দিকে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে চারটি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও খাদ্যশস্য পুড়ে যাওয়ায় তারা চরম দুর্দশায় পড়েন।

খবর পেয়ে শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসন রয়েছে এবং তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একটি বসতঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে চারটি পরিবারের বসতঘর, আসবাবপত্র, ধান, চাল, সরিষা ও নগদ অর্থ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, মৃত খইমুদ্দিন সরকারের ছেলে মোঃ রফিকুল ইসলাম, মৃত খইমুদ্দিনের স্ত্রী সবুরা খাতুন, মৃত আজগার আলী মন্ডলের স্ত্রী শাহিদা খাতুন এবং মৃত আব্দুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

ন্যাশনাল রিপোর্টার্স সোসাইটির সকল সদস্যকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোহাম্মদ হানিফ

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:২২ পিএম
ন্যাশনাল রিপোর্টার্স সোসাইটির সকল সদস্যকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোহাম্মদ হানিফ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ন্যাশনাল রিপোর্টার্স সোসাইটির সকল সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ হানিফ।

তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কারী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব এবং ফেনী জেলা আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আনন্দের বার্তা নিয়ে আসে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করে।

তিনি ন্যাশনাল রিপোর্টার্স সোসাইটির সকল সাংবাদিক ও সংশ্লিষ্টদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে কাজ করা একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ক্ষেত্রে ন্যাশনাল রিপোর্টার্স সোসাইটির সদস্যরা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

মোহাম্মদ হানিফ বলেন, “ঈদ মানে শুধু আনন্দ নয়, এটি পারস্পরিক সহানুভূতি ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ারও একটি মহৎ উপলক্ষ।

আসুন আমরা সকলে মিলে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করি।”

তিনি দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের প্রতিও পবিত্র ঈদের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শেষে তিনি ন্যাশনাল রিপোর্টার্স সোসাইটির সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করে বলেন, ভবিষ্যতেও সংগঠনটি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:১৯ পিএম
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭—এই ফোন নম্বরগুলোতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

error: Content is protected !!