বুধবার, ১৮ মার্চ ২০২৬

ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ৫ বান্ডিল (৪০ পিচ) ঢেউটিন ও নগদ ১২ হাজার টাকা করে প্রদান করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১ টার দিকে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে চারটি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও খাদ্যশস্য পুড়ে যাওয়ায় তারা চরম দুর্দশায় পড়েন।

খবর পেয়ে শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসন রয়েছে এবং তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একটি বসতঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে চারটি পরিবারের বসতঘর, আসবাবপত্র, ধান, চাল, সরিষা ও নগদ অর্থ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, মৃত খইমুদ্দিন সরকারের ছেলে মোঃ রফিকুল ইসলাম, মৃত খইমুদ্দিনের স্ত্রী সবুরা খাতুন, মৃত আজগার আলী মন্ডলের স্ত্রী শাহিদা খাতুন এবং মৃত আব্দুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন