বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ঢাকা থেকে ৬ রুটে নৌ চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ২:২৭ পিএম | 74 বার পড়া হয়েছে
ঢাকা থেকে ৬ রুটে নৌ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে ছয়টি গন্তব্যে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানায়, উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচুর রোলিং থাকায় ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, ঢাকা থেকে খেপুপাড়া, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে রাঙ্গাবালী এবং ঢাকা থেকে মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথে চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে, বৈরী আবহাওয়া কারণে দেশের সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, আগামীকালের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে করে আগামী দু–তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

উখিয়া প্রতিনিধি

নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে মানবপাচার ও অভিবাসী চোরাচালান কমবে

উখিয়া প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:১৩ পিএম
নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে মানবপাচার ও অভিবাসী চোরাচালান কমবে

(১১ মার্চ) নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়লে মানবপাচার ও অভিবাসী চোরাচালান কমবে। তাই তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে—এমন মন্তব্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. আশরাফ উল্লাহ।

(১১মার্চ) বুধবার সকালে টেকনাফে ব্র্যাক এরিয়া অফিসের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বাস্তবায়িত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
বক্তব্যে মো. আশরাফ উল্লাহ আরও বলেন, “সমাজে যেহেতু ইমামদের গ্রহণযোগ্যতা বেশি, তাই মানুষ আমাদের কথা গুরুত্বসহকারে শোনেন। এ কারণে আমরা বিভিন্ন ধর্মীয় সভা ও জুমার খুতবায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা করব।” আগামী ১৩ মার্চ ২০২৬ টেকনাফ উপজেলার সব মসজিদে একযোগে জুমার খুতবায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান সম্পর্কে আলোচনার জন্য তিনি উপস্থিত ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান এবং উপস্থিত সকল ধর্মীয় নেতা এতে সম্মতি প্রকাশ করেন।
আলোচনায় টেকনাফ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সাইফুল ইসলাম বলেন, জীবনমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যদি যুবকদের কর্মসংস্থান বাড়ানো যায়, তবেই কার্যকরভাবে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের কক্সবাজার জেলা সমন্বয়ক অজিত নন্দী। এছাড়া মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের টেকনিক্যাল এক্সপার্ট তৌহিদুর রশিদ। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কক্সবাজার অঞ্চলের সেন্টার ম্যানেজার মো. আজিমুল হকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ইমাম সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন মসজিদের খতিব, মুয়াজ্জিন, মুহতামিম, মাদ্রাসার শিক্ষক ও ব্র্যাকের কর্মীরা।
উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।

মোঃ রেজাদুল ইসলাম রেজা গাইবান্ধা

পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ রেজাদুল ইসলাম রেজা গাইবান্ধা প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:৪১ পিএম
পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পলাশবাড়িয়া থানা পুলিশ। বুধবার ১১ মার্চ পলাশবাড়ী গাইবান্ধা সড়কের ঠুটিয়া পুকুর (ইটভাটা সংলগ্ন) নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার সময় উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজ মাঝামাঝি রাস্তায় পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতক নামা ব্যক্তির মরদেহ স্থানীয়রা দেখে থানা পুলিশকে অবগত করেন। এরপর পলাশবাড়ী থানার কর্মরত এস আই বাশার তার সঙ্গীয় ফোর্সদের নিয়ে মরদেহটি উদ্ধার করে বলা যায় থানায় নিয়ে আসে।

মরদেহটির অনেকটাই গাড়ির নিচে চাপা পড়েছে অথবা কোন অজ্ঞাত নামা বাস অথবা ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে বলে ধারণ স্থানীয়দের।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার এস আই এই প্রতিবেদককে জানায়,আমরা লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা করতেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে উপহার সামগ্রী প্রদান

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:৩৮ পিএম
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে উপহার সামগ্রী প্রদান

“কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান” এই প্রতিশ্রুতি বুকে ধারণ করে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

আজ ১১ মার্চ ২০২৬ তারিখ দুপুর ০১:৫০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয় কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর-২০২৬ এর শুভেচ্ছা সামগ্রী কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ০২ জন পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

এসময় পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!