শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার

রাজশাহী-৬ আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে চমক: আলোচনায় ‘যোগ্য’ তরুণ প্রার্থীরা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:৪০ পিএম | 167 বার পড়া হয়েছে
রাজশাহী-৬ আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে চমক: আলোচনায় ‘যোগ্য’ তরুণ প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে একক প্রার্থী চূড়ান্ত করতে ইতোমধ্যে তৎপর বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় প্রবীণদের পাশাপাশি তরুণ, যোগ্য ও কর্মীভিত্তিক নেতৃত্বকেও বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের মতে, আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জন ও আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় তরুণদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মনোনয়ন যাচাই-বাছাইয়ে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ, আন্দোলনে অংশগ্রহণ এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতাকেই মূল মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ প্রসঙ্গে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি তরুণদের প্রাধান্য দেওয়া হবে। মানদণ্ড হবে প্রার্থীর জনপ্রিয়তা, নির্বাচন করার সক্ষমতা, সাংগঠনিক দক্ষতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল— তা গভীরভাবে বিবেচনা করা হবে।

রাজশাহী বিভাগেও ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘুরপাক খাচ্ছে। রাজশাহী-৬ আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও চারঘাট উপজেলা সাবেক চেয়ারম্যান প্রবীণ নেতা আবু সাঈদ চাঁদ, তরুণ নেতা সাবেক জিএস রাজশাহী সিটি কলেজ, জেলা বিএনপির সাবেক দপ্তর ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন এবং রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তরুণ নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সহসভাপতি বজলুর রহমান, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান মানিক, ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু।

প্রবীন রাজনীতিক নেতা জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বলেন,দল আমাকে ভালোভাবে চেনে, আমিও দলকে জানি। রাজনীতিতে অভিজ্ঞতা, একাধিক মামলা, একাধিক বার কারাবরণ ও জনপ্রিয়তার জায়গা থেকে আমি সব সময় দলের জন্য নিবেদিত ছিলাম। তরুণরা রাজনীতিতে আসুক এটা আমি স্বাগত জানাই। তবে অভিজ্ঞতা ও যোগ্যতার সমন্বয়েই নির্বাচনে বিএনপি সফল হবে বলে আমি বিশ্বাস করি।

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলোচনায় থাকা মনোনয়ন প্রাত্যাশী প্রার্থীরা বলেন।

সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, বিএনপি এখন জনগণের দলে পরিণত হয়েছে। রাজশাহীর মানুষ দুর্নীতি, দমন-পীড়ন ও গনবিরোধী নেতৃত্ব থেকে মুক্তি ও শিক্ষিত ক্লিন ইমেজের প্রার্থী চাই । আমি স্বৈরাচারী বিরোধী আন্দোলন থেকে শুরু করে দীর্ঘদিন ধরে রাজনীতি ও জনগণের দাবি আাদায়ে সামাজিক আনন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি। এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলি, আওয়ামী শাসন আমল ১৯৯৭ সালে বোয়ালিয়া থানায় গ্রেপ্তার ও মধ্যেযুগীয় কায়দায় শারীরিক নির্যাতনের শিকার সহ একাধিক মামলা, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন কারাবাস থেকেছি। দলের প্রতি অনুগত থেকে কাজ করছি, তবে মনোনয়নে ক্ষেত্রে দল যে সিদ্ধান্ত নিবে সেটাই চুড়ান্ত সিদ্ধান্ত , দল আমাকে মূল্যায়ন করলে ও নির্বাচনচিত হলে সেই বিজয় হবে বিএনপির সকল নেতাকর্মী ও রাজশাহী- ৬ আসনের জনগনের।

সাবেক যুবদল নেতা ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, আমরা চাই রাজনীতি হোক জনগণের কল্যাণে। বিএনপির নতুন প্রজন্ম বিশ্বাস করে, সংগঠনের শক্তি আসে কর্মীর বিশ্বাস থেকে। আমি ব্যক্তিগতভাবে আন্দোলন-সংগ্রামে সর্বদা সক্রিয় থেকেছি এবং দুঃসময়ে রাজশাহীর নেতাকর্মীদের পাশে ছিলাম। দল যদি মনোনয়ন দেয়, তাহলে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো।

রাজশাহী-৬ আসনের রাজনীতিতে তাই এখন প্রবীণ ও তরুণ প্রজন্মের মিশ্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। বিএনপির মনোনয়ন নিয়ে স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য। সবাই এখন অপেক্ষায়— কে হচ্ছেন রাজশাহী-৬ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী?

দ্বিতীয় পর্বে রাজশাহী-৫ আসন নিয়ে বিস্তারিত আসছে।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

সাংবাদিক রোমানাকে প্রাণনাশের হুমকি: দক্ষিণখান থানায় জিডি।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:১৭ পিএম
সাংবাদিক রোমানাকে প্রাণনাশের হুমকি: দক্ষিণখান থানায় জিডি।

দৈনিক আমাদের কণ্ঠের স্টাফ রিপোর্টার রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছে কতিপয় দুষ্কৃতকারী। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। জিডি নং- ৬২৩, তারিখ: ১০/০৩/২০২৬ইং।
জিডি সূত্রে জানা গেছে, প্রকাশিত একটি সংবাদের জেরে গত ৯ মার্চ রাত আনুমানিক ১১টার সময় বিবাদী রনি (৪৫) ও নাদিয়া (৪২) সহ অজ্ঞাতনামা আরও একজন দক্ষিণখান থানাধীন কাওলা এলাকায় রোমানার বাসায় চড়াও হয়। সেখানে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে বড় ধরনের শারীরিক ক্ষতিসহ খুন-জখমের হুমকি প্রদান করে।
​”পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে নিজ বাসায় হুমকির শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
— রোমানা রহমান, স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের কণ্ঠ।
এই ঘটনার পর থেকে সাংবাদিক রোমানা ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের যথাযথ সহযোগিতা চেয়েছেন।

ঈশ্বরদীতে দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ।

মোঃ ওমরফারুক(সানি), প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:১৫ পিএম
ঈশ্বরদীতে দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ।

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় অবস্থিত দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল–এর শিক্ষার্থী কল্যাণ তহবিলের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত ও অনগ্রসর মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী। পুরো কার্যক্রমের সমন্বয় করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত পরিবার এবং শিশুদের মাঝে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়, যাতে তারাও ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারে।

উপহার সামগ্রী হাতে পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষ যদি এভাবে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল শিক্ষার্থীদের কল্যাণ তহবিলের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দুর্গাপুর উপজেলায় পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

মোঃ খোরশেদ আলম লালন প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:১৪ পিএম
দুর্গাপুর উপজেলায় পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ‘দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব’। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬ইং) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ পথচারী ও অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়। ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন।
ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথি মো. গোলাম মোস্তফা মামুন বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব হলো সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা। গুজব ও মিথ্যা তথ্য থেকে দূরে থেকে নির্ভুল তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করতে হবে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত মতামতের চেয়ে তথ্য-প্রমাণকে বেশি গুরুত্ব দিতে হবে এবং কোনো বিশেষ পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না। নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। সাংবাদিকতায় সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি এমন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না, যা সমাজে বিভ্রান্তি বা ঘৃণা ছড়াতে পারে।
গোলাম মোস্তফা মামুন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিও গুরুত্বারোপ করেন। বিশেষ করে সংবেদনশীল বা ঝুঁকিপূর্ণ সংবাদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ভাষা ও বানানের বিষয়ে সচেতন থাকা এবং নিয়মিত পড়াশোনা ও গবেষণার মাধ্যমে তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
ইফতার নিতে আসা পথচারী ও অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে। তাঁরা বলেন, দুর্গাপুরে এই প্রথম এত বড় পরিসরে ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন মানবিক উদ্যোগের জন্য দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, মো: চয়েন উদ্দিন শেখ, মো:শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মো. আ:খালেক, সহ-সভাপতি মো: খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাবিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আসাদুজ্জামান সুমন, আইনবিষয়ক সম্পাদক এ এইচ বিজয়, কোষাধ্যক্ষ মো:রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক সিহাব আলম সম্রাট, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জীবন,ক্রীড়া ও সাংস্কৃতিকবিষায়ক সম্পাদক নাইম ইসলাম সহ প্রেসক্লাবের সম্মানিত সদস্যরা।

error: Content is protected !!