রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১০:৩১ এএম | 458 বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক

কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাঞ্চন পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ কোহিনুর আলম বলেন আমি বিএনপি’র ৪৭তম প্রষ্ঠিাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আজকের দিনটি বাংলাদেশী মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিলো শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য। সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ জিয়ার সৃষ্টি বিএনপি বিগত ৪৭ বছরে কয়েকবার সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠুু নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে গেছে। আমি স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই প্রিয় দল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। নির্বাসিত গণতন্ত্র আদায়ে নির্দিধায় অকাতরে জীবন উৎসর্গ করেছে অসংখ্য নেতাকর্মী। ৮০’র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজপথে আপোষহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই সশ্রদ্ধ সালাম। বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে বিএনপি ১৯৯১ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের অনন্য প্রতীক বেগম খালেদা জিয়া। অগ্রযাত্রায়। জন্মলগ্ন থেকে এ পর্যন্ত দলের যে সমস্ত নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন ও দেড় দশকের আওয়ামী ফ্যাসিবাদের করাল গ্রাস এবং সম্প্রতি ছাত্রজনতার রক্তঝরা আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে আমাদের অঙ্গীকার হোক বাংলাদেশকে নিপীড়ন-নির্যাতনসহ সকল পৈশাচিকতা মুক্ত একটি সুস্থির-শান্তিময় নাগরিক অধিকার সুরক্ষার দেশ হিসেবে গড়ে তোলা। দেশজুড়ে যেন আর কখনোই গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘৃণ্য বিভীষিকার পুনরাবৃত্তি না হয়। জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘবে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মুল লক্ষ্য।

সাংগঠনিক সম্পাদক হলেন ডা. মাকামে মাহমুদ

ময়মনসিংহে এনসিপি জেলা কমিটি গঠন

ডাঃ মোঃ আবুল কালাম, জেলা প্রতিনিধি ময়মনসিংহ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:৫৫ পিএম
ময়মনসিংহে এনসিপি জেলা কমিটি গঠন

ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তাগাছার কৃতি সন্তান ডা. মাকামে মাহমুদ।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে এই আংশিক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে নবগঠিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক ডা. মাকামে মাহমুদ দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সফলভাবে দায়িত্ব পালনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, এই কমিটির অনুমোদন দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সদস্য সচিব আখতার হোসেন।

নির্যাতনের অভিযোগ পরিবারের

সীমান্তে আটক আজিজুর ১১ মাস পর ভারত থেকে লাশ হয়ে ফিরলেন দেশে

মো. আরফান আলী, ঠাকূরগাঁও প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:৫০ পিএম
সীমান্তে আটক আজিজুর ১১ মাস পর ভারত থেকে লাশ হয়ে ফিরলেন দেশে

ঠাকূরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার দিনমজূর আজিজুর রহমান সীমান্তে আটক হওয়ার প্রায় ১১ মাস পর ভারত থেকে লাশ হয়ে দেশে ফিরেছেন। তার মৃত্যু ঘিরে শোক-ক্ষোভ; নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সীমান্তবাসীর।গত শুক্রবার ৩ এপ্রিল বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সরকারী ব্যবস্থাপনায় তার মরদেহ দেশে আনা হয়।

মরদেহ গ্রামের বাড়ী শাহানাবাদে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে পূরো এলাকা। এ সময় আজিজুরের স্ত্রী তাসকারা বেগম অভিযোগ করে বলেন, “বিএসএফের নির্যাতনেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। ঘাস কাটতে যাওয়া কোনো অপরাধ হতে পারে-না।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, গত ২২ মার্চ ভারতে মৃত্যুবরণকারী আজিজুর রহমানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে কলকাতা-স্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মরদেহটি দেশে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ মে দুপূরে আজিজুর রহমানসহ চারজন সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান। তারা সীমান্ত পিলার ৩৭৩/১-এস এলাকায় পৌঁছালে ভারতের আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্য তিনজন পালিয়ে এলেও আজিজুর ধরা পড়েন।

পরিবারের অভিযোগ, আটকের পর তাকে নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ভারতে বন্দি রাখা হয়। পরে ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আত্মীয়স্বজনের মাধ্যমে পরিবার এ খবর জানতে পারে।

এ বিষয়ে ঠাকূরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, দেশে আনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি আরও কঠোর নজরদারি বাড়াবে বলেও জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং দ্রুত দাফন সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্তে বসবাসকারী মানুষদের নিরাপত্তা নিয়ে নোতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সীমান্তবাসীরা বলছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরী

সুনামগঞ্জের মান্নারগাঁওয়ে দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা

মোঃরফিকুল ইসলাম সোহাগ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:০০ পিএম
সুনামগঞ্জের মান্নারগাঁওয়ে দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামে কমর উদ্দিনের নিজ দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে একটি মহল এমন অভিযোগ উঠেছে একই গ্রামের হীরা লাল দাসের ছেলে ধীরেন্দ্র লাল দাসের বিরুদ্ধে। শনিবার সকালে ভূমির মালিকসহ স্থানীয় একাধিক বাসিন্দা এ অভিযোগ করেন।

জানা যায়, মান্নারগাঁও গ্রামের পশ্চিমপাড়ার ‘কিত্তা চান্দের বাড়ি’ এলাকায় অবস্থিত একটি পুকুরের অংশ দীর্ঘদিন আগে ক্রয় করা হয়, যা একই ইউনিয়নের জুগীরগাঁও গ্রামের বাসিন্দা কমর উদ্দিনের নিজস্ব সম্পত্তি।

অভিযোগ রয়েছে, গত ৪-৫ বছর ধরে ওই পুকুরের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন মান্নারগাঁও গ্রামের মৃত হীরা লাল দাসের ছেলে শিক্ষক ধীরেন্দ্র কুমার দাস গংরা।

এ লক্ষ্যে একাধিকবার সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করানো হলেও তারা এখন পর্যন্ত দখলের কোনো ভিত্তি খুঁজে পাননি। স্থানীয় সূত্রে জানা গেছে, কমর উদ্দিনের জমি তার স্ব স্ব অবস্থানেই রয়েছে।

স্থানীয়রা জানান, মৌজা মান্নারগাঁও, সাবেক জে.এল. নং-৯৬, দাগ নং-১৫০৫-এর পুকুর শ্রেণীর জমি নিয়ে পরিকল্পিতভাবে বিরোধ সৃষ্টি করে নানা ধরনের হয়রানি করা হচ্ছে। এতে ভুক্তভোগী হচ্ছেন জমির মালিক কমর উদ্দিন।

নাম প্রকাশে স্থানীয় এক ব‍্যক্তি জানান, শিক্ষক ধীরেন্দ্র কুমার দাস সরলভাব নিয়ে চলেন। কিন্তু তিনি যার তার সাথে ভূমি নিয়ে ঝগড়া সৃষ্টি করে গ্রাম পঞ্চায়েত ডাকেন। পরে লজ্জা পান। এখন কয়েক বছর ধরে হাজী কমর উদ্দিন সাহেবের সাথে বিবাদ তৈরি করে রেখেছেন। এটা তার দীর্ঘদিনের অভ‍্যাস।

অভিযুক্ত ধীরেন্দ্র কুমার দাস দাবি করেন, তার দখলীয় ‘অ্যানিমি’ পুকুর শ্রেণীর জমি কমর উদ্দিন ক্রয় করেছেন এবং প্রায় ১৫ শতক জমি নিজের দখলে নিয়েছেন। এ কারণে তিনি বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ ও জমি পরিমাপের উদ্যোগ নিয়েছেন।

এ বিষয়ে কমর উদ্দিন বলেন, আমি বৈধভাবে জমির মালিক। পুরনো পুকুরপাড়, আমার লাগানো গাছ এবং পাকা পিলার এখনো বিদ্যমান। তারপরও আমাকে হয়রানি করতে বার বার সালিশ ডাকা হয় এবং পরিমাপ করা হয়। কিন্তু কেউ আমার জমির বাইরে কিছু প্রমাণ করতে পারেননি।

সার্ভেয়ার বাবুল মিয়া জানান, পুকুরের পানি শুকানোর পর অগ্রহায়ণ মাসে জমি পুনরায় পরিমাপ করা হবে এটি গ্রামবাসীর সিদ্ধান্ত।

মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য দীপক বলেন, শুকনো মৌসুমে পানি কমে গেলে সঠিকভাবে জমি পরিমাপ করে সমস্যার সমাধান করা হবে।##

error: Content is protected !!