বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

পাটগ্রামে মানব কল্যান সেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রম ধর্মী সমাজসেবা কার্যক্রম অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:২৯ পিএম | 345 বার পড়া হয়েছে
পাটগ্রামে মানব কল্যান সেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রম ধর্মী সমাজসেবা কার্যক্রম অনুষ্ঠিত

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ব্যাতিক্রমধর্মী সেবামুলক,কার্যক্রম করে আসছে মানব কল্যান স্বেচ্ছাসেবী সংগঠন।মানবকল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের লক্ষ্য হচ্ছে, অসহায় গরীব মানুষের সেবা,বাল্য বিবাহ ও মাদক মুক্ত সমাজ গঠনে সচেতনতা,বৃক্ষ রোপণ, শিক্ষা প্রতিষ্টানে পরিক্ষার সামগ্রী বিতরণ, ব্লাড ক্যাম্পিং,স্বেচ্ছায় রক্ত দান,ও উন্নয়ন মূলক কাজ করা। সংগঠনটি প্রতিষ্টিত হয় ২০২৪ সালে।সংগঠনটি প্রতিষ্টিত হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।সংগঠনটি ৫৩ সদস্য বিশিষ্ট নিয়ে কার্যক্রম গুলো পরিচালনা করে আসছে।

সংগঠনটির মুল লক্ষ্য হচ্ছে:

সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা।

গরীব ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও পাঠদান কার্যক্রম করতে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান, মেডিকেল ক্যাম্প ইত্যাদি আয়োজন করা।

প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য বিপর্যয়ের সময় ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা প্রদান করা।

সামাজিক সচেতনতা বাড়াতে সেমিনার, ওয়ার্কশপ ও ক্যাম্পেইন পরিচালনা করা।

গাছ লাগানো, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা।

নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং তাদের ক্ষমতায়নে কাজ করা।

মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া: স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজে ভালোবাসা, সহানুভূতি ও সহানভূতির বার্তা ছড়িয়ে দেওয়া।

মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা, ও সাধারন সম্পাদক ফেরদৌস আলম বলেন আমাদের এই সংগঠনটি সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা বাল্য বিবাহ বন্ধ করা ও মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনের আগ্রহী ভূমিকা পালন করে যাবে। রক্তদান,,ব্লাড ক্যাম্পিং,বৃক্ষরোপণ,,অসহায় দরিদ্র মানুষের আত্মিক সহযোগিতা ও সমাজ সেবা কাজে নিয়োজিত থাকা । এবং তিনি আরও বলেন আমাদের মত করে, যদি প্রতি মানুষ সেচ্ছাসেবী কাজে অগ্রগতি হয়,তাহলে আর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বরং সমাজের উন্নয়ন হবে। আমাদের প্রতি দিন হাজার হাজার মানুষের রক্তের প্রয়োজন হয়। তাই আমাদেরকে মানুষের পাশে দাড়ানো উচিত ও খুব গুরুত্বপূর্ণ।

কামরুল ইসলাম

টেকনাফে অস্ত্র ও ক্রিস্টাল মেথসহ পাচারকারী আটক

কামরুল ইসলাম প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:৪৬ পিএম
টেকনাফে অস্ত্র ও ক্রিস্টাল মেথসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ভয়ংকর মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস)সহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ বিকাল ৫টার দিকে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের রঙ্গিখালী বাজার এলাকায় একটি অটোরিকশার মাধ্যমে মাদক পাচারের খবর পাওয়া যায়। তথ্য অনুযায়ী, অটোরিকশার চালক নিজেই বিপুল পরিমাণ মাদক বহন করছিল।

এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানিক দল লেদা ও মুছনী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ইফতারের পর সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে বিজিবির মোটরসাইকেল টহল দল সেটিকে অনুসরণ করে এবং মুছনী বাজারে অবস্থানরত দলকে সতর্ক করে।

পরবর্তীতে অটোরিকশাটি মুছনী বাজারে পৌঁছালে বিজিবি দ্রুত সেটির গতিরোধ করে চালককে আটক করে তল্লাশি চালায়। এ সময় অটোরিকশা থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে থাকা দুইটি প্যাকেটের একটিতে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি এবং অপরটিতে প্রায় ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, “বিজিবির বিশেষ টহল দলের তাৎক্ষণিক, দক্ষ ও কৌশলগত পদক্ষেপের ফলে অভিনব পন্থায় অস্ত্র ও মাদক পাচারের সময় চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে মাদক, অস্ত্র, চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।”

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঠাকূরগাঁওয়ে বারুনী স্নান সম্পন্ন

মো. আরফান আলী প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:৪২ পিএম
ঠাকূরগাঁওয়ে বারুনী স্নান সম্পন্ন

ঠাকূরগাঁওয়ে বারুনী স্নান উপলক্ষে ভোরের আলো ফুটতে না ফুটতেই পুণ্যার্থী ও সাধু-সন্ন্যাসীরা সেনুয়া নদীর তীরে জড়ো হন। দল বেঁধে তারা নদীর উত্তর-দক্ষিণমুখী স্রোতে স্নান শুরু করেণ।

মঙ্গলবার পৌর শহরের শ্মশান কালী মন্দিরের পেছনের সেনুয়া নদীর তীরে গঙ্গা মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

পুরোহিত শিবু গোস্বামী জানান চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই তিনদিনে নদীর উত্তর-দক্ষিণমুখী স্রোতে স্নান করলে পাপমোচন হয়। দেহ-মন পরিশুদ্ধ করতে অনেকে মাথার চুলও বিসর্জন দেন। স্বর্গীয় বাবা-মা, আত্মীয়স্বজনের মঙ্গল কামনায় মন্দিরে পূজার্চনা করেন ভক্তরা। স্নানমন্ত্র পাঠ করে অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন তারা।

নদীর পাড়ে বসেছে মেলা। এতে অংশ নিয়েছেন জেলাসহ আশপাশের হাজারও সনাতন ধর্মাবলম্বী। তিন দিনব্যাপী এই উৎসবে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান সহ মেলা চলবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই সিংহ জানান প্রতি বছরের ন্যায় এবারও তাদের নিজ অর্থায়নে এই আয়োজন করা হয়েছে সরকারিভাবে সুযোগ পেলে আরও বড় পরিসরে করা সম্ভব হবে।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী
error: Content is protected !!