বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ঝালকাঠি -১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা সেলিম রেজা”র গণসংযোগ 

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:১৯ পিএম | 274 বার পড়া হয়েছে
ঝালকাঠি -১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা সেলিম রেজা”র গণসংযোগ 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা গণসংযোগ করেন।

শুক্রবার বিকাল ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন গণমানুষের নেতা মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা সভাপতি নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি যুক্তরাষ্ট্রের,

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী সহ রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নূর হোসেন মোঃ জাকারিয়া সুমন সাবেক সভাপতি ছাএদল রাজাপুর উপজেলা, রাজাপুর মঠবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, ৩নং সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মতিউর রহমান টুকু মৃধা, সাবেক সহসভাপতি যুবদল সোহেল আহমেদ তানভির কাঠালিয়া উপজেলা,

সব শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

পথসভায় বক্তব্যে মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার উন্নয়নের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে, আমাদের ওপর ব্যাপক নির্যাতন করেছে, আমাদের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর হয়রানি করছে।

তিনি আরো বলেন, বিএনপির কাছে দেশ ও জনগণের অনেক প্রত্যাশা রয়েছেন, আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করা পর্যন্ত আমাদেরকে রাজ পথে থাকতে হবে,যাতে করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পূণরায় কোন ভাবেই যেন নতুন করে মাথা তুলে দাঁড়াতে না পারে।

তিনি আরো বলেন, আমি ঝালকাঠি -১ আসনে দলের একজন মনোনয়ন প্রত্যাশী, আরো একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন,দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো, কারণ ব্যক্তির চেয়ে দলকে সবার আগে প্রাধান্য দিতে হবে।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!