বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:৫৭ পিএম | 200 বার পড়া হয়েছে

রক্তাক্ত জুলাই

›››››››››››››››

খন্দকার মোস্তাক আহমদ (ছানু)

›››››››››››››››

মিছিলের অগ্রভাগে,

স্লোগানে মুখরিত রাজপথ,

দাবি আদায়ের ন্যায্যতার সংগ্রামে,

পিচ ঢালা পথে, তপ্ত রোদে,

শহরের অলিগলি,

আন্দোলন আজ,

মেঠো পথ গ্রামে।

বৈষম্য নিপাত যাক,

স্বাধীনতা পরাধীন আজ,

মিছিলে গুলি,

নাগরিক প্রতিবাদী,

প্রতিবাদী সকলে,

লাশের শহর রাজধানী ঢাকা,

লাশ পড়ে আছে ডাস্টবিনে।

প্রতিবাদ মুখর জনতা,

নিরস্ত্র মানুষ দলে দলে,

মুগ্ধের লাশ,

আরো শত লাশ!

আমরা নই কারো দাস!

রক্তে রঞ্জিত দেশ,

ফ্যাসিস্ট বলয়ে,

পাষণ্ড পুলিশের গুলিতে।

অজানা অচেনা মুখ,

পড়ে আছে লাশ কাটা ঘরে,

রাস্তায় লুটিয়ে,

দাবি একটাই,

কথা বলতে চাই,

অধিকার চাই,

অন্যায়ের প্রতিবাদে।

ফ্যাসিস্ট বিদায় হবে,

আশায় বুক বেঁধে,

মা-বোন মাতৃভূমি,

এগিয়ে সামনে প্রতিবাদ প্রতিরোধে,

বুক পেতে গুলির সামনে,

কাঁপছে দেশ জনতার চিৎকারে,

জনতার জুলাই সংগ্রামে।

জুলাই আগস্ট ২৪ সাল,

ইতিহাসে লেখা রবে,

জনতার বিজয় গণ জোয়ারে,

বৈষম্য উৎখাতে।

শত কচি মুখ,

গুলি কার্নিশে,

লাশ ঝুলে আছে,

বারান্দায় বসে,

রক্ত ঢেলে শিশু,

বুলেটের বিনিময়ে।

এ বর্বর তাণ্ডব জগৎ দেখেনি,

লেখা হবে মানব ইতিহাসে,

সমতার আশায়,

মুক্তির পথে,

আমি আর তুমি একসাথে,

পশ্চাতে দুঃখ ফেলে,

জনতার রক্ত ঢেলে,

অহর্নিশ মানবতা মুক্তির আশ্বাসে।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!