বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

জাফর আউলিয়া মাদ্রাসার ৪ তলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে আনোয়ার আলদীন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:১৬ এএম | 146 বার পড়া হয়েছে
জাফর আউলিয়া মাদ্রাসার ৪ তলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে আনোয়ার আলদীন

বিএনপি শিক্ষার সার্বিক উন্নয়নে আজীবন কাজ করেছ

খুলনার পাইকগাছা উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার চার বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম‍্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। আনোয়ার আলদীন মাদ্রাসায় পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। পরে তিনি ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে মাদ্রাসা ভবনের উদ্বোধন করেন।

পরে আনোয়ার আলদীন বক্তব্য বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় শিক্ষা ব্যবস্থা কীভাবে হবে, শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা হবে এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে কীভাবে মূল্যায়ন করা হবে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে ৩১ দফাতে। সমাজের অসঙ্গতি ও ভুল ফতোয়ার বিরুদ্ধে আলেমদের এগিয়ে আসতে হবে। ইসলামী শিক্ষায় আমি সবসময় আলেমদের সাথে কাজ করেছি এবং আগামীতেও অব্যাহত থাকবে। শিক্ষার মান উন্নতি হলে শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

আনোয়ার আলদীন বলেন,এই মাদ্রাসাটি যুগ যুগ এই অঞ্চলের মানুষের মাঝে দ্বীনের শিক্ষার আলো প্রজ্বলিত করে চলেছে।সমাজে মানুষকে ধর্ম ভীরু আদর্শ নীতিবান তাকওয়াবান করে গড়ে তোলার ক্ষেত্রে মাদ্রাসা বড় ভূমিকা পালন করে।বিগত ১৫ বছরে মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ব করে আওয়ামীলীগ শিক্ষক শিক্ষার্থীদের বিপথগামী করেছিল।কোন কোন মাদ্রাসাকে তারা লুটপাট অপকর্মের আখড়ায় পরিণত করেছিল।এই মাদ্রাসাটি ছিল তার মধ্যে একটি। গণঅভ্যুত্থানের পর আওয়ামী এই প্রতিষ্ঠানের প্রধানও পালিয়ে গেছেন।এক্ষনে সময় এসেছে মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য আদর্শ প্রকৃতির দিকে ফিরে যাওয়ার।ইসলামের তাহজিব-তমুদ্দুন,মৌলিকত্ব অটুট রেখে যুগের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলার।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার(ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, বক্তব্য বলেন,শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষাই জাতির মেরুদন্ড। বিশেষ অতিথির বক্তব্য পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ(এমবিবিএস) বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার প্রসারের জন্য আমারা আপনাদের সাথে সব সময় কাজ করবো। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ও মানবধিকার কর্মী পারভেজ মোহাম্মদ,জামাত নেতা আবুল কাশেম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অভিভাবক সদস্য তৌহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল কাদের। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডল, মেহেরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সহকারী প্রধান শিক্ষক খান মোঃ খলিলুর রহমান। জমি দাতা পরিবারের পক্ষ থেকে শেখ সাহাজূদ্দিন, শেখ ইউনুস আলী, শেখ সেকেন্দার আলী। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান পরিচালনা করেন জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মাওলানা আল আমীন মাহমুদ। দোয়া পরিচালনা করেন,সাবেক সিনিয়র সহকারী অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা আবুল হোসাইন।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!