বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

গাজীপুরের চৌরাস্তায় সংবাদ কর্মী তুহিন’কে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:১০ এএম | 159 বার পড়া হয়েছে
গাজীপুরের চৌরাস্তায় সংবাদ কর্মী তুহিন’কে কুপিয়ে হত্যা

গাজীপুরের চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ এর স্থানীয় প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন নিহত হয়েছেন।

‎স্থানীয় সূত্র এবং সহকর্মীদের দাবি অনুযায়ী, সোমবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎তুহিনের সহকর্মীরা জানিয়েছেন, তিনি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ছিলেন সাহসী ও ন্যায়পরায়ণ। কিছুদিন ধরেই তিনি স্থানীয় নানা অনিয়ম নিয়ে প্রতিবেদন করছিলেন বলে জানা গেছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়।

‎পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তে বিভিন্ন স্থানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ কার্যক্রম শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

‎সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছে। তাঁরা বলেন, “একজন সংবাদকর্মীর উপর এমন হামলা শুধু তার ওপর নয়, সাংবাদিকতার স্বাধীনতার ওপর হামলা।

‎”মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করা হয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে।

‎নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে প্রশাসন ও নীতিনির্ধারকদের দায়িত্বশীল পদক্ষেপ কামনা করেছেন সকলে।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!