বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী মনিরকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব ১১

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:২৯ পিএম | 143 বার পড়া হয়েছে
নরসিংদীর শিবপুরে হত্যা ও ডাকাতি মামলার আসামী মনিরকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব ১১

নরসিংদীর শিবপুরে অদ্য ০৬ অগাস্ট বুধবার বিকালে শিবপুর উপজেলার উত্তর কারার চর এলাকায় তার নিজ বাড়ি হতে আসামি মনের হোসেন (৩৩) পিতা ঃ মোঃ ফজর আলী ও তার সহযোগী বরকত উল্লাহ (২০) পিতাঃ শেখ ফরিদ‌ সাং উত্তর কারার চর নিজ এলাকার বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।

র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি মোটরসাইকেল, ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ফোন জব্দ করা হয়। র‌্যাব ১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, মনির হোসেন এর নামে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া ডাকাতি ও মাদক মামলা সহ বিভিন্ন থানায় অন্তত ১০ টি মামলার আসামি মনির । অস্ত্র মামলা রুজু করে তাকে শিবপুর মডেল থানায় পাঠানোর প্রক্রিয়া চলমান।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!